
নোয়াখালীর চাটখিল উপজেলায় ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রাণ দিলেন মা। বুধবার রাত নয়টার দিকে পৌরসভার ছয়ানী টবগা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম অঞ্জলী রানী ঘোষ (৪৫)। তিনি ওই গ্রামের নারায়ণ চন্দ্র দেবনাথের স্ত্রী।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আনোয়ার আরটিভি অনলাইনকে বলেন, এই ঘটনায় নিহতের স্বামী নারায়ণ চন্দ্র দেবনাথ চাটখিল থানায় একটি হত্যা মামলা করেছেন। এরপরেই চারজনকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে দুজনের নাম জানা গেছে। তারা হলেন খোকন ও তপন।
--------------------------------------------------------
আরও পড়ুন : চুয়াডাঙ্গায় ৩৫ লাখ টাকা মূল্যের স্বর্ণের বারসহ আটক ১
--------------------------------------------------------
ওসি আরও জানান, বুধবার রাত নয়টার দিকে ঘোষ বাড়িতে অঞ্জলী রানী ঘোষের ছেলে আকাশের (২১) সঙ্গে একই বাড়ির খোকনের মারামারির ঘটনা ঘটে। এসময় অঞ্জলী রানী তার ছেলে আকাশকে প্রতিপক্ষের হামলা থেকে রক্ষা করতে এগিয়ে যান।
একপর্যায়ে খোকন ও তার ভাই তপন প্রতিপক্ষ আকাশ ও তার মা অঞ্জলী রানীর ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলে অঞ্জলী রানীর মৃত্যু ঘটে। পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতালে পাঠায়।
দুই পরিবারের মধ্যে জমিসংক্রান্ত বিরোধ ছিল। এ বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ডে ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন ওসি মো. জহিরুল আনোয়ার।
আরও পড়ুন :
জেবি/জেএইচ



