ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে চার প্রতিষ্ঠানকে ৪০ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টারর (চট্টগ্রাম), আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ১০:৫৯ এএম
খাবার দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : ছবি আরটিভি

পচা-বাসি খাবার, মেয়াদোত্তীর্ণ পণ্য, অস্বাস্থ্যকর পরিবেশ ও নিম্নমানের উপকরণসহ বিভিন্ন অনিয়মের দায়ে চট্টগ্রামে চার প্রতিষ্ঠানকে ৪০ লাখ টাকা জরিমানা করেছে বিশুদ্ধ খাদ্য আদালত।

শনিবার (২২ আগস্ট) বিকেলে সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করেন বিশুদ্ধ খাদ্য আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা।

ফ্লেভারস বেকারি
ফ্লেভারস বেকারিতে পচা-বাসি মিষ্টির উচ্ছিষ্ট সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ মিষ্টি-কেক ও বিস্কুট, নিম্নমানের ঘি, অপরিচ্ছন্ন পরিবেশ ও পোকাযুক্ত বাদাম ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। প্রতিষ্ঠানটির বিভিন্ন কক্ষ ও ফ্রিজার তালাবদ্ধ রেখে পরিদর্শনে অসহযোগিতার অভিযোগও রয়েছে। এসব অভিযোগে ফ্লেভারস সুইটস অ্যান্ড বেকারিকে ১৯ লাখ টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন

মেরিডিয়ান ফুড
এ সময় মেরিডিয়ান ফুডে তেলাপোকার উপস্থিতি, পোকামাকড়যুক্ত ম্যাংগো পাল্প, পোড়া তেল ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে চিপস, নিমকি ও অন্যান্য পণ্য তৈরির প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে মেরিডিয়ান ফুড প্রোডাক্টস লিমিটেডকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।

উৎসব সুপার শপ
উৎসব সুপার শপে মেয়াদোত্তীর্ণ মোমোস, নষ্ট মসলা ও চকোলেট, অপরিচ্ছন্ন পরিবেশে মাংস সংরক্ষণ এবং যথাযথ লেবেলিং ছাড়া বিভিন্ন খাদ্যপণ্য বিক্রির অভিযোগ পাওয়া যায়। এ অপরাধে উৎসব সুপার শপকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।

রিও ক্যাফে
অপরদিকে রিও ক্যাফেতে পচা-বাসি খাবার, অস্বাস্থ্যকর পরিবেশ এবং প্রয়োজনীয় নিবন্ধন না থাকার বিষয় শনাক্ত হওয়ায় রিও ক্যাফে-মাজায়দারকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম বলেন, খাদ্যের মান ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পাওনা টাকা চাওয়ায় কফির সঙ্গে বিষ মিশিয়ে দেন দুই বন্ধু, অতঃপর...
বগুড়ায় ধারের টাকা ফেরত চাওয়ায় ফল ব্যবসায়ী ওয়াহেদ হোসেন ওরফে নিঝুমকে (৩৭) কফির সঙ্গে বিষ মিশিয়ে হত্যার পর মরদেহ বস্তাবন্দী করে ধানখেতে ফেলে দেওয়ার কথা আদালতে স্বীকার করেছেন নাজিম উদ্দিন নামে এক আসামি।
পাওনা টাকা চাওয়ায় কফির সঙ্গে বিষ মিশিয়ে দেন দুই বন্ধু, অতঃপর...
সিলেটের পর্যটন ও চা শিল্পে অধিকতর বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির 
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সিলেট সিটি করপোরেশন মাঠে সিটি করপোরেশন আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। 
সিলেটের পর্যটন ও চা শিল্পে অধিকতর বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির 
প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, এএসআই ক্লোজড
বগুড়ার আদমদীঘিতে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশের এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) ক্লোজড করা হয়েছে। আনেস আলী নামের ওই পুলিশ সদস্যকে সান্তাহার পুলিশ ফাঁড়ি থেকে প্রত্যাহার করে বগুড়া পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, এএসআই ক্লোজড
তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত, হাসপাতালে বাড়ছে রোগীর চাপ
ফেনীতে টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তীব্র তাপপ্রবাহে জনজীবনে হাঁসফাঁস অবস্থা বিরাজ করছে। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিংয়ের ভোগান্তি। অসহনীয় গরমে ঘরে-বাইরে কোথাও স্বস্তি নেই, সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের ও শ্রমজীবী মানুষ।
তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত, হাসপাতালে বাড়ছে রোগীর চাপ
সিএনজি-পিকআপ-প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের সিএনজি-প্রাইভেটকার ও পিক-আপের ত্রিমুখে সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে।
সিএনজি-পিকআপ-প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
আরও পড়ুন
ভোররাতে মাদরাসাছাত্রকে রান্নাঘরে পাঠিয়ে পিছু নেন শিক্ষক, অতঃপর...
প্রখ্যাত আলেম উসমান ফয়েজী মারা গেছেন
দুর্নীতি প্রতিরোধ আমাদের প্রধান দায়িত্ব: বনমন্ত্রী
হাসপাতালে ভর্তির একদিন না পেরোতেই ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, বিল এলো ২৭৬০০০