
মানিকগঞ্জের হরিরামপুর থানার গেটের পাশ থেকে পেট্রোল বোমা তৈরি সরঞ্জাম ও পটকা বোমা পাওয়া গেছে। এ ঘটনায় সঙ্গে সঙ্গেই বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৪ আগষ্ট) দুপুর দেড়টার দিকে এই সরঞ্জামগুলোকে উদ্ধার করা হয়।
এর আগে, মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা যুবদলের সদস্যসচিব মোল্লা শাহিনের বিরুদ্ধে চাঁদাবাজিসহ নানা অনিয়মের অভিযোগ তুলে ঝাড়ু মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা চত্বর থেকে মিছিলটি বের হয়ে থানার সামনে যায়। সেখানে দুই পক্ষের অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে বোমার মতো জোরালো শব্দ শোনা গেলেও পুলিশ বলছে, কোনো ককটেল বা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেনি। পরে বিক্ষোভকারীরা উপজেলা চত্বরে ফিরে মানববন্ধন করে অভিযোগ তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আফজাল হোসেন জানান, থানার পাশে থেকে পেট্রোল বোমা তৈরির সরঞ্জাম ও একটি পটকা বোমা উদ্ধার করা হয় । মূলত আতঙ্ক সৃষ্টি করতে কেউ এই ঘটনা ঘটিয়েছে বলে জানান তিনি।
আরটিভি/এমএম



