ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

ব্যাংক কর্মকর্তাকে অপহরণের চেষ্টা, পুলিশ সদস্য আটক

মানিকগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ১০:১৫ এএম
মো. করিম মিয়া : ছবি আরটিভি

মানিকগঞ্জের দৌলতপুরে সাউথইস্ট ব্যাংকের এক কর্মকর্তাকে জোরপূর্বক প্রাইভেটকারে তুলে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে এক পুলিশ সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। এ সময় কথিত অপহরণে ব্যবহৃত একটি প্রাইভেটকারও আটক করেন তারা।

রোববার (২৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দৌলতপুর উপজেলা পরিষদ গেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আটক পুলিশ সদস্যের নাম মো. করিম মিয়া। তিনি বাংলাদেশ পুলিশের সদস্য এবং ঢাকা জেলা পুলিশের অধীনে দোহার সার্কেল অফিসে কর্মরত বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার স্থায়ী ঠিকানা টাঙ্গাইলের নাগরপুর এলাকায় বলে জানা গেছে।

আরও পড়ুন

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা মেট্রো-গ-৩৩২১৬৩ নম্বরের একটি প্রাইভেটকারে করে সাউথইস্ট ব্যাংকের কাস্টমার অফিসার মো. সাগর আলীকে উঠানোর সময় সেখানে হট্টগোলের সৃষ্টি হয়। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে গাড়িতে থাকা ব্যক্তিদের পরিচয় ও তাদের কর্মকাণ্ড সম্পর্কে জানতে চান।

এ সময় ব্যাংক কর্মকর্তা সাগর আলী স্থানীয়দের জানান, তাকে জোরপূর্বক অপহরণ করে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। পরে স্থানীয়রা গাড়িতে থাকা মো. করিম মিয়াকে আটক করতে সক্ষম হন। এ সময় তার সঙ্গে থাকা আরও তিনজন ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে আটক করিম মিয়াকে হেফাজতে নেয়। একই সঙ্গে কথিত অপহরণে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার বলেন, এই বিষয়ে কোন অভিযোগ আমার কাছে নাই। কেউ কোন অভিযোগ দেয়নি তারা। এদের বাড়ি নাগরপুর, পাশাপাশি বাড়ি তাদের। পূর্ব থেকেই বিরোধ ছিল তাদের। তাদের কাউকেই আটক করা হয়নি। দুই পক্ষই থানায় এসে মিমাংসা করে চলে গেছেন।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভাওয়াইয়া চর্চায় নতুন দিগন্ত, উলিপুরে নির্মিত হচ্ছে তিন কোটি টাকার ভবন
ভাওয়াইয়া গানের দীর্ঘ ইতিহাস ও সমৃদ্ধ ঐতিহ্য সংরক্ষণে নতুন মাইলফলকের পথে এগোচ্ছে কুড়িগ্রামের উলিপুর উপজেলার বাংলাদেশ ভাওয়াইয়া পরিষদ। প্রায় তিন কোটি টাকা ব্যয়ে সংগঠনটির জন্য নির্মাণ করা হচ্ছে একটি স্থায়ী ও আধুনিক বহুতল ভবন।
ভাওয়াইয়া চর্চায় নতুন দিগন্ত, উলিপুরে নির্মিত হচ্ছে তিন কোটি টাকার ভবন
ট্রান্সফরমার চুরির সময় হাতেনাতে আটক গণঅধিকার পরিষদের নেতা
পটুয়াখালীর গলাচিপায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন গণঅধিকার পরিষদের এক নেতা। তার কাছ থেকে ট্রান্সফরমার চুরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
ট্রান্সফরমার চুরির সময় হাতেনাতে আটক গণঅধিকার পরিষদের নেতা
নোয়াখালীতে পুলিশের কাছ থেকে হত্যা মামলার আসামি ছিনতাই
নোয়াখালীর হাতিয়ায় পুলিশের কাছ থেকে হত্যা মামলার এক আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় পুলিশের হাতকড়াও নিয়ে যায় তারা।
নোয়াখালীতে পুলিশের কাছ থেকে হত্যা মামলার আসামি ছিনতাই
সাতক্ষীরায় রাস্তা নিয়ে বিরোধে সংঘর্ষ, গাছ কাটার ও দখলের অভিযোগ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পল্লীতে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, গাছ কাটা ও জমি দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন নারী আহত হয়েছেন বলে দাবি করেছেন এক পক্ষের লোকজন। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের মানপুর সরদারপাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ছবেদ আলী সরদারের ছেলে শরিফুল ইসলাম ও আরিফুর ইসলামের সঙ্গে জব্বার সরদারের ছেলে সফিকুল, সৈয়দ আলীর ছেলে আমিরুল এবং লতিফ সরদারের ছেলে আবুল কাশেমসহ তাদের শরিকদের চলাচলের পথ নিয়ে বিরোধ চলে আসছে। এসব বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে আদালতে জমিজমা সংক্রান্ত একাধিক মামলাও চলমান রয়েছে। আবুল কাশেমের অভিযোগ, আদালতের আদেশ উপেক্ষা করে শরিফুল ও আরিফুল শতাধিক লোক নিয়ে কবরস্থানের সীমানার বেড়া কেটে গাছপালা কর্তন করে জমি দখল করেন। এতে বাধা দিলে তাদের ওপর হামলা চালানো হয়। এ সময় জাহানারা খাতুন, লুৎফুন্নেছা ও নাজমুন নাহার আহত হন।  নাজমুন নাহারের দাবি, হামলার সময় তার কানের দুল ও গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন ভুক্তভোগীরা। অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে শরিফুল ইসলাম ও আরিফুর ইসলাম বলেন, তারা প্রায় ৭০ বছর ধরে ওই পথ দিয়ে চলাচল করছেন। ৩-৪ মাস আগে প্রতিপক্ষ বেড়া দিয়ে চলাচলের পথটি সংকুচিত করে দেওয়ায় তাদের পোল্ট্রি খামারের মালামাল পরিবহন ও বিপণনে সমস্যা হচ্ছিল। আদালতের নির্দেশনা অনুযায়ী তারা চলাচলের পথ সম্প্রসারণ করেছেন এবং পথের মধ্যে থাকা গাছপালা কর্তন করেছেন।  তাদের দাবি, তারা কোনো হামলা বা ছিনতাই করেননি; বরং পথ সম্প্রসারণ করতে গেলে প্রতিপক্ষ তাদের ওপর হামলা করে। তারা আত্মরক্ষার চেষ্টা করেছেন মাত্র। এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য জামাল ফারুক বলেন, বিরোধপূর্ণ জায়গাটিতে উভয় পক্ষেরই স্বত্ব দাবি রয়েছে। পূর্বপুরুষদের সময় থেকে দীর্ঘদিন ধরে সবাই ওই পথ দিয়ে চলাচল করে আসছেন। তবে কয়েক মাস আগে একটি পক্ষ বেড়া দিয়ে পথটি সংকুচিত করে দেয়। উভয় পক্ষকে নিয়ে বিরোধ নিষ্পত্তির জন্য একাধিকবার চেষ্টা করেও সমাধান করা সম্ভব হয়নি। পরে আদালতের নির্দেশনা অনুযায়ী শরিফুল ইসলামরা পথটি সম্প্রসারণ করেছেন বলে জানতে পেরেছি। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। রাস্তার প্রকৃত সীমানা, জমিজমা সক্রান্ত বিরোধ নিস্পর্তী ও আদালতের নির্দেশনা এবং সংঘর্ষের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা। আরটিভি/ এসকেডি
সাতক্ষীরায় রাস্তা নিয়ে বিরোধে সংঘর্ষ, গাছ কাটার ও দখলের অভিযোগ
ছাত্রলীগ নেতাকে পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগ, ওসি বললেন ‘খিঁচুনির রোগী’
সুনামগঞ্জে নিষিদ্ধ  ছাত্রলীগের নেতা শাহনেওয়াজ চৌধুরী প্রিন্সকে (১৯) পুলিশের হেফাজতে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে।
ছাত্রলীগ নেতাকে পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগ, ওসি বললেন ‘খিঁচুনির রোগী’
আরও পড়ুন
স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা, দুই নারী আটক
চলন্ত সিএনজি থেকে হঠাৎ চিৎকার, এরপরই ঘটে ‘আসল ঘটনা’
চট্টগ্রামে এসআরবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ
আশুলিয়া থেকে অপহৃত দুই বছরের শিশু টাংগাইলে উদ্ধার