ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

মেঘনার তীর কয়লায় কালো

মো. আলামিন টিটু, ভৈরব সংবাদদাতা

প্রকাশ : ২৮ এপ্রিল ২০১৮, ০৯:৫৭ এএম

মেঘনা নদীর উপর দুটি সেতুকে কেন্দ্র করে গড়ে উঠা ভৈরবের উদীয়মান পর্যটনশিল্প কয়লার কারণে হুমকির মুখে পড়েছে। একইসঙ্গে হুমকির মুখে পড়েছে তিতাস গ্যাসের ডিস্ট্রিবিউশন রেগুলেটিং স্টেশন(ডিআরএস)।

প্রভাবশালী মহল সেতু দুটির নিচে, আশপাশের রেলওয়ে এবং সড়ক ও জনপথ বিভাগের সংরক্ষিত এলাকা দখল করে কয়লার স্তূপ জমা করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছে। এর ফলে চারদিকের সুন্দর সবুজ পরিবেশ কালচে রং ধারণ করছে। সেতু এলাকায় মরে যাচ্ছে সড়কের ঘাসও। কিন্তু কর্তৃপক্ষের এ বিষয়ে কোনো সাড়াশব্দ নেই বলে অভিযোগ স্থানীয়দের।

--------------------------------------------------------
আরও পড়ুন : রাতে গ্রেপ্তার রাতেই ‘বন্দুকযুদ্ধে’ নিহত
--------------------------------------------------------

বাংলাদেশ তিতাস গ্যাস কর্তৃপক্ষ স্তূপ করে রাখা কয়লা সরিয়ে নেয়ার জন্যে সংশ্লিষ্ট কয়লা ব্যবসায়ীদের কয়েক দফা নোটিশ করলেও তারা স্থানীয় ও রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ায় এতে কর্ণপাত করেননি।

স্থানীয়রা জানায়, ভৈরব ও আশুগঞ্জের মধ্যে ‘সৈয়দ নজরুল ইসলাম সেতু’ নির্মাণ হবার পর থেকে ভৈরবে পর্যটনকেন্দ্র বিকশিত হবার পথ সুগম হয়। পাশাপাশি দাঁড়িয়ে থাকা দৃষ্টিনন্দন সেতুগুলো দেখার জন্য দেশের নানান প্রান্ত থেকে পর্যটক ও দর্শনার্থীরা আসেন। এছাড়া এখানকার বৈশাখী মেলা সবাইকে দারুণভাবে মুগ্ধ করে।

ফলে দেশ-বিদেশের পর্যটকরাও এখানে ভ্রমণ করার জন্য আসেন। স্থানীয়রাও একটা সময় ব্যায়াম করার জন্য সকালে-বিকেলে এখানে আসতেন। ফলে এ স্থানটি সারাবছরই থাকতো কোলাহলময়। এভাবে এ স্থানটি একটি আদর্শ পর্যটনকেন্দ্রের রূপ নিয়েছিল। কিন্তু কয়েক বছর ধরে সেই চেনা দৃশ্যটি ক্রমেই হারিয়ে যাচ্ছে।

কয়লা একটি উচ্চমাত্রার দাহ্য পদার্থ হওয়ার কারণে যেকোনো সময় তিতাস গ্যাসের ডিস্ট্রিবিউশন রেগুলেটিং স্টেশনে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, এখন আর আগের মতো পর্যটক কিংবা দর্শনার্থীদের ভিড় নেই। সবকিছু কেমন কালচে হয়ে গেছে। আগের সবুজ শ্যামল দৃশ্যের পরিবর্তে চারদিকে শুধু কয়লা আর কয়লার স্তূপ।

বাতাসে ছড়াচ্ছে উৎকট গন্ধ। কয়লার উত্তাপে সবুজ গাছপালাগুলো মরে যাচ্ছে। এরইমধ্যে রেলের বড় দুটি আমগাছ, দুটি কাঁঠালগাছসহ অনেকগুলো গাছ মরে গেছে। কর্তৃপক্ষের শক্তিশালী ভূমিকা না থাকা ও প্রশাসনের নীরব ভূমিকায় প্রভাবশালী চক্রটি সড়ক সেতুর লৌহজালের বেষ্টনী ভেঙেও এর ভেতরে প্রবেশ করে কয়লা রাখছে।

ফলে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি সরকারের কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হচ্ছে। দুশ্চিন্তার সবচেয়ে বড় কারণ হচ্ছে তিতাস গ্যাসের ডিস্ট্রিবিউশন রেগুলেটিং স্টেশন (ডিআরএস)। স্থানীয়দের ধারণা কয়লার উত্তাপের কারণে যেকোনো সময় তিতাস গ্যাসের ডিস্ট্রিবিউশন রেগুলেটিং স্টেশনে বিস্ফোরণ হতে পারে।

স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলের দাবি, দ্রুত সময়ের মধ্যে রেল ও সড়ক সেতু সংলগ্ন সংরক্ষিত এলাকা ও এর আশপাশের সরকারি জমি প্রভাবশালী মহলের দখলদারিত্বের হাত থেকে উদ্ধার করে যেন কয়লার স্তূপ অন্যত্র সরিয়ে নেয়া হয়।

এ বিষয়ে ভৈরব পৌরসভার মেয়র অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ আরটিভি অনলাইনকে বলেন, শহরের একমাত্র বিনোদন স্পট ও গুরুত্বপূর্ণ এলাকা মেঘনা নদীর পারের ত্রি-সেতু এলাকাটি। এখানকার দৃশ্য দর্শনার্থী ও পর্যটকদের মুহূর্তেই নজর কাড়ে। কিন্তু কতিপয় কয়লা ব্যবসায়ীদের কারণে এলাকাটি সৌন্দর্য হারাচ্ছে। এই গুরুত্বপূর্ণ স্থানটি উদ্ধারে স্থানীয় প্রশাসন, সামাজিক ও রাজনৈতিক মহলের লোকজনসহ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে।

ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কাজী ফয়সাল আরটিভি অনলাইনকে জানান, বিষয়টি আমাদের নজরে এসেছে। যদিও সময়ের ব্যাপার, তারপরও প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হবে। তাছাড়া স্থানটি উদ্ধারে আমরা এরইমধ্যে কাজ শুরু করে দিয়েছি।

নরসিংদী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান মুঠোফোনে আরটিভি অনলাইনকে বলেন, আমাদের নিয়ন্ত্রিত সংরক্ষিত এলাকাটিতে প্রভাবশালী মহলের কিছু লোকজন কয়লার ব্যবসা পরিচালনা করছেন। আমরা এরইমধ্যে সংরক্ষিত এলাকাটি উদ্ধার ও কয়লা ব্যবসায়ীদের উচ্ছেদে কিশোরগঞ্জ জেলা প্রশাসন বরাবর লিখিত আবেদন করেছি। আশা করছি অল্প সময়ের মধ্যেই তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন :

জেবি/এমকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই পক্ষের সংঘর্ষের সময় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সৈয়দ মোহাম্মদ দাউদ সম্রাট (৩৮)। আজ সোমবার বিকেলে সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দাউদ পৌরসভার মধ্য মহদেবপুর ৪নং ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ মোহাম্মদ আবুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড দিয়ে দাউদ সম্রাট বিকেলে সহযোগীদের নিয়ে যাওয়ার সময় তার প্রতিপক্ষ তাকে কুপিয়ে গুরুতর আহত করে। দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় তার দুই সহযোগীও আহত হয়। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, বিকেল ৫টার দিকে কলেজ এলাকায় দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দাউদ সম্রাট নামে এক যুবলীগ নেতা খুন হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। আরএস/পি
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
বিএনপি-জামায়াত নির্বাচনে পরাজিত হলে ফলাফল মানে না। যুক্তি ছাড়াই পুনঃনির্বাচনের দাবি তোলে। এটাই তাদের ইতিহাস। বললেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। সোমবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা ডাক বাংলো বাসভবনে কুষ্টিয়া-২ আসন থেকে নৌকা প্রতীকে বিজয়ী হওয়ার পর শুভেচ্ছা গ্রহণকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ইনু বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি-জামায়াতের রাজনৈতিক বিদায়ঘণ্টা বেজে গেছে। এবার জাতীয় পতাকা হাতে গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ মাথা উঁচু করে এগিয়ে যাবে। যেভাবে ভোটের মাধ্যমে দেশবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত ঐক্যফ্রন্টকে প্রত্যাখ্যান করেছে জনগণ। এসময় ইনু আরও বলেন, বিপুল বিজয়ের মাধ্যমে দেশবাসী যে দায়িত্ব শেখ হাসিনা ও আমাদেরকে দিয়েছে সেই দায়িত্ব পালনে উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে হবে। রাজনৈতিক শান্তি বজায় রাখতে হবে। বৈষম্য-দুর্নীতি রোধ করতে সুশাসনের জন্য আরও শক্ত হাতে কাজ করব। কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হওয়ার জন্য বিভিন্ন মহল থেকে দেওয়া ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন হাসানুল হক ইনু। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরএস/পি
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
নওগাঁ-৫ (সদর) আসনের নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন বিপুল ভোটে জয়ী হবার পর তার নিকটতম ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুকে মিষ্টি খাওয়ান। আজ সোমবার বিকেলে নওগাঁ-৫ আসনের নবনির্বাচিত নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুর বাসায় গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। একে অপরকে মিষ্টি খাওয়ান এবং কুশল বিনিময় করেন। এ সময় তারা দুইজনই নওগাঁর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। এ সময় নওগাঁ জেলা আওয়ামী লীগ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। নিজাম উদ্দিন জলিল জন আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আবদুল জলিলের ছেলে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাদের মধ্যে কম বয়সী প্রার্থী হলেন তিনি। আরএস/পি
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
বাগেরহাটে ডোবা থেকে ৮ মাস বয়সী এক অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।    গতকাল রোববার রাত ১১টার দিকে বাগেরহাট পৌর শহরের মনিকা সিনেমা হলের সামনের একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে বাগেরহাট মডেল থানা পুলিশ। শিশুটি ছেলে সন্তান বলে জানায় পুলিশ।   বাগেরহাট মডেল থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ডোবা থেকে অজ্ঞাত পরিচয় আনুমানিক আট মাস বয়সী একটি ছেলে শিশুর মরদেহ উদ্ধার করে।  তিনি বলেন, শিশুটির শরীরে ইট বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, অপরাধীরা শিশুটিকে হত্যার পর ইটের সঙ্গে বেঁধে পানিতে ফেলে দেয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আরএস/এসএস
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
পূর্ব বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন।  সোমবার বিকেলে ৪টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  নাসিরনগর থানার ওসি সাজিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এসএস 
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
আরও পড়ুন
চেক প্রজাতন্ত্রে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ১৩
ভারতে অবৈধ ঘোষিত কয়লা খনিতে ঢুকে নিখোঁজ ১৩
চীনে কয়লা খনিতে বিস্ফোরণে নিহত ২, আটকে আছেন ২০ জন
বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় শুনানি ২৫ অক্টোবর