ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

হানিট্র্যাপে ফেলে লাগাতার ব্ল্যাকমেইল, পরিণতি মৃত্যু

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ০৩:১৪ পিএম
গ্রেপ্তার আসামি। ছবি: আরটিভি

জামালপুরে ইশরাত জাহান মিমি (৩৪) নামে এক গৃহবধূ হত্যার রহস্য উদঘাটন করেছে পিবিআই। এ ঘটনায় প্রধান আসামি কাউসার আহমেদ খানকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে জেলা শহরের বাগেরহাটা এলাকায় পিবিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই জামালপুরের পুলিশ সুপার পংকজ দত্ত।

সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ২৩ আগস্ট সকালে জামালপুর শহরের পাঁচরাস্তা মোড় এলাকার কলাবাগান গলিতে বাবুল মিয়ার বাড়ির পাঁচ তলায় ইশরাত জাহান মিমি নামের এক গৃহবধূর মরদেহ পাওয়া যায়। প্রাথমিকভাবে জানা যায়- নিহত ইশরাত জাহান মিমি এবং গ্রেপ্তার কাউসার আহমেদ খান স্বামী-স্ত্রী পরিচয়ে ওই বাসায় ভাড়া থাকতেন। এরপর নিহতের মা মুক্তা বেগম কাউসার আহমেদ খানসহ অজ্ঞাত দুই জনের বিরুদ্ধে জামালপুর সদর থানায় একটি হত্যা মামলা করেন। পরে মামলাটির তদন্ত শুরু করে পিবিআই।

তদন্তে জানা যায়, ২০১৪ সালে ইশরাত জাহানের সঙ্গে শাওন নামে এক ব্যক্তির বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে একজন মেয়ে ও একজন ছেলে সন্তান জন্ম নেয়। ইশরাতের স্বামী শাওন ২০২১ সালে মারা গেলে ইশরাত তার দুই সন্তানদের নিয়ে জামালপুর শহরে বসবাস করতে থাকেন। প্রায় ৩ বছর আগে কাউসার আহমেদ খানের মনোহারী দোকানে কেনা কাটা করার সুবাদে ইশরাতের সঙ্গে পরিচয় হয়। এক সময় ইশরাত দোকানের বকেয়া টাকা পরিশোধ করার জন্য কাউসারকে তার বাসায় ডেকে নিয়ে শারীরিক সম্পর্কে জড়ান এবং বিষয়টি গোপনে ভিডিও করে রাখেন ইশরাত। পরবর্তীতে সেই ভিডিও দিয়ে কাউসারকে ব্ল্যাকমেইল করে মোটা অঙ্কের অর্থ আদায় করতে থাকেন। এভাবে আসামি কাউসার তার সঞ্চিত অর্থ শেষ করার পর জামালপুর শহরে তার বাড়ির জমি বিক্রিসহ মা ও স্ত্রীর স্বর্ণালংকার বিক্রির অর্থ ইশরাতের হাতে তুলে দেন।

আরও পড়ুন

এ ছাড়াও ইশরাত ব্ল্যাকমেইল করার জন্য বিভিন্ন লোকজনদেরকে টার্গেট করতেন এবং কাউসারকে সেসব লোকদের ফাঁদে ফেলে বাসায় নিয়ে আসতে চাপ প্রয়োগ করতেন। এক পর্যায়ে কাউসার এসব কাজ করতে অস্বীকৃতি জানালে ইশরাত ও কাউসারের মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়।

পুলিশ সুপার পংকজ দত্ত জানান, ঘটনার দিন ইশরাত আসামি কাউসারকে ফোন করে তার ভাড়া বাসায় ডেকে নিয়ে যায় এবং কাউসারের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করলে তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ইশরাত কাউসারের স্ত্রীকে ফোন দিয়ে তাদের অবৈধ সম্পর্কের কথা জানিয়ে দেন। কাউসার তার সঙ্গেই আছে এমন কথা বলে কাউসারকে তার স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলিয়ে দিতে চাইলে কাউসার কথা বলতে না চাওয়ায় তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে কাউসার ইশরাতের গলা চেপে শ্বাসরোধ করে হত্যা করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এরপর পিবিআই তথ্য প্রযুক্তির সহায়তায় কাউসার আহমেদ খানকে সোমবার (২৪ আগস্ট) বিকেল জামালপুর শহরের বাগেরহাটা এলাকা থেকে গ্রেপ্তার করে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিনামূল্যে সরিষার বীজ ও সার পেলেন সিরাজদিখানের ৩৪৮০ কৃষক
মুন্সীগঞ্জের সিরাজদিখানে কৃষি উৎপাদন বৃদ্ধি ও সরিষা চাষে কৃষকদের উৎসাহিত করতে ৩ হাজার ৪৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বিনামূল্যে সরিষার বীজ ও সার পেলেন সিরাজদিখানের ৩৪৮০ কৃষক
১৬ বছর বিনা বেতনে আজান, আবেগঘন আয়োজনে মুয়াজ্জিনকে বিদায়
ঝালকাঠি পৌর শহরের পূর্ব চাঁদকাটি বাইতুস সালাম জামে মসজিদের দীর্ঘদিনের মুয়াজ্জিন সৈয়দ আলীকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছে মসজিদ পরিচালনা কমিটি ও মুসল্লিরা।
১৬ বছর বিনা বেতনে আজান, আবেগঘন আয়োজনে মুয়াজ্জিনকে বিদায়
চলছিল পরকীয়া, চার সন্তানের জনক জামায়াতকর্মী ধরা
জামালপুরের সরিষাবাড়ীতে পরকীয়া প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে বাবুল মিয়া (৪৫) নামের স্থানীয় এক জামায়াতকর্মীকে হাতেনাতে আটক করেছে এলাকাবাসী।
চলছিল পরকীয়া, চার সন্তানের জনক জামায়াতকর্মী ধরা
৫ দিন ধরে মানবেতর অবস্থায় শূন্য রেখায় আটকে আছেন সেই নারী
টানা পাঁচদিন ধরে জামালপুর সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ঠেলে দেওয়া সেই নারী।
৫ দিন ধরে মানবেতর অবস্থায় শূন্য রেখায় আটকে আছেন সেই নারী
ইসলামী ব্যাংকের টাকা আত্মসাতের ঘটনায় পুলিশের জালে স্ত্রীসহ শহিদুল
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নওগাঁ শাখা থেকে ক্রেডিট কার্ডের মাধ্যমে অভিনব প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়ে ৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাতের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছ।
ইসলামী ব্যাংকের টাকা আত্মসাতের ঘটনায় পুলিশের জালে স্ত্রীসহ শহিদুল
আরও পড়ুন
চলছিল পরকীয়া, চার সন্তানের জনক জামায়াতকর্মী ধরা
৫ দিন ধরে মানবেতর অবস্থায় শূন্য রেখায় আটকে আছেন সেই নারী
এক হাজার পিস ইয়াবাসহ ৪ জন ধরা
জাবিপ্রবিতে শিক্ষকদের গবেষণা প্রকল্প পর্যবেক্ষণ: ফলাফলে সন্তুষ্ট পর্যবেক্ষক