ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

কক্সবাজার সৈকতে নেমে এক পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও একজন

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ০৪:৫০ পিএম
ছবি: সংগৃহীত

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গেছেন দুই পর্যটক। এদের মধ্যে ইয়াসিন খান নামের এক পর্যটকের মরদেহ উদ্ধার করা সম্ভব হলেও এখনও নিখোঁজ রয়েছেন ইব্রাহিম খান নামের অপর একজন। তারা দুজনই ঢাকার কুড়িল এলাকার বাসিন্দা এবং আই জেড কেপি নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

বুধবার (২৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে সৈকতের ‘জল তরঙ্গ’ পয়েন্ট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বীচকর্মী ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, উক্ত প্রতিষ্ঠানের বার্ষিক ভ্রমণে তারা সম্প্রতি কক্সবাজারে যান। দুপুরে সাগরে গোসল করতে নামলে হঠাৎ তীব্র স্রোতের টানে ইয়াসিন ও ইব্রাহিম দুজনই ভেসে যান। বিষয়টি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে লাইফগার্ড কর্মীরা সাগরে নেমে ইয়াসিন খানকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন

অন্যদিকে, স্রোতে ভেসে যাওয়া ইব্রাহিম খানের এখনও কোনো সন্ধান মেলেনি। ঘটনার পর থেকেই তাকে উদ্ধারে সাগরে তল্লাশি অভিযান ও খোঁজখবর চালানো হচ্ছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন
রাজবাড়ীর বালিয়াকান্দীতে নিজের মেয়েকে ধর্ষণের দায়ে নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের বিচারক শহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন
পরকীয়া প্রেমের জেরে ভাবি-ভাতিজাকে হত্যা, দেবরের ১০ বছরের কারাদণ্ড
মানিকগঞ্জের সাটুরিয়ায় পরকীয়া প্রেমের জেরে ভাবি ও ভাতিজাকে হত্যার দায়ে দেবর সোলাইমান হোসেনকে (৩৪) ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
পরকীয়া প্রেমের জেরে ভাবি-ভাতিজাকে হত্যা, দেবরের ১০ বছরের কারাদণ্ড
ভ্যান নিয়ে নিখোঁজ ১৪ বছরের সবুজ, ১০ দিনেও মেলেনি সন্ধান
টাঙ্গাইলের সখীপুরে ব্যাটারিচালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ ১৪ বছর বয়সী সবুজের সন্ধান ১০ দিনেও মেলেনি।
ভ্যান নিয়ে নিখোঁজ ১৪ বছরের সবুজ, ১০ দিনেও মেলেনি সন্ধান
নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত মরদেহ
পাবনার বেড়ায় নিখোঁজের একদিন পর হলুদের ক্ষেত থেকে সুপ্রভাত মদক নামে এক ব্যবসায়ীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার পুলিশ।
নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত মরদেহ
৪ লাখ টাকায় স্ত্রীকে বিক্রি করে দেন আশিকুর, অতঃপর...
স্ত্রীকে ৪ লাখ টাকায় ভারতে বিক্রি করে দেওয়ার চেষ্টাকালে সিলেটের পর্যটনকেন্দ্র জাফলং থেকে এক গৃহবধূকে উদ্ধার এবং মানব পাচারের চেষ্টার সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্বামীসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৪ লাখ টাকায় স্ত্রীকে বিক্রি করে দেন আশিকুর, অতঃপর...