ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

ছড়িয়ে-ছিটিয়ে থাকা চাল থেকে খুলল ৫ বছরের শিশু হত্যার রহস্য

স্টাফ রিপোর্টার (আশুলিয়া), আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ০৪:৩৭ পিএম
ছবি: আরটিভি

ঢাকার আশুলিয়ায় শিশু আব্দুর রহমান তাসিন (৫) হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর রহস্য উদঘাটন করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাইফুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামি ইতিমধ্যেই হত্যাকাণ্ডের কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে আশুলিয়া থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম।

পুলিশ জানায়, ১৯ আগস্ট সন্ধ্যায় জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এর মাধ্যমে খবর পেয়ে আশুলিয়ার ভাদাইল এলাকার একটি ভবনের ছাদ থেকে শিশু তাসিনের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। মরদেহ উদ্ধারের পর ঘটনাস্থল থেকে প্রাপ্ত বিভিন্ন আলামতের ওপর ভিত্তি করে সাইফুল ইসলাম নামে ওই ভবনের এক বাসিন্দাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।

পরবর্তীতে তদন্তের স্বার্থে সাইফুলের কক্ষে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশিকালে মৃত শিশুটির কাছে পাওয়া আলামতের সঙ্গে মিল রেখে সাইফুলের ঘর থেকে একটি লাল রঙের শপিং ব্যাগ, দুই টুকরো ইলাস্টিক এবং ঘরের মেঝে ও খাটের নিচে ছড়িয়ে-ছিটিয়ে থাকা চাল উদ্ধার করা হয়। উল্লেখ্য, শিশুটির মরদেহের উদ্ধারের সময় তার মুখেও একই ধরনের চাল পাওয়া গিয়েছিল।

আলামত ও প্রমাণের ভিত্তিতে সাইফুল ইসলামকে গ্রেপ্তার দেখায় পুলিশ। পরে তাকে আদালতে সোপর্দ করে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়।

আরও পড়ুন

অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সংবাদ সম্মেলনে জানান, রিমান্ডে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সাইফুল শিশু তাসিনকে হত্যার কথা স্বীকার করেন। মূলত পূর্বশত্রুতা ও আক্রোশের জের ধরেই শিশুটিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল বলে পুলিশের কাছে অকপটে মেনে নেন তিনি।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যৌন নিপীড়নের অভিযোগে টিটিসির কর্মচারী গ্রেপ্তার
নাটোরের নলডাঙ্গায় এক নারীকে যৌন হয়রানি, শ্লীলতাহানি এবং হুমকি-ধামকি দেওয়ার অভিযোগে মো. জাহাঙ্গীর আলম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) তাকে গ্রেপ্তার করা হয়।
যৌন নিপীড়নের অভিযোগে টিটিসির কর্মচারী গ্রেপ্তার
মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় ‘যুক্তির আলোয় ডিজিটাল প্রগতি গড়ব মোরা, আগামীর সংহতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
রাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন
রাজবাড়ীর বালিয়াকান্দীতে নিজের মেয়েকে ধর্ষণের দায়ে নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের বিচারক শহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন
পরকীয়া প্রেমের জেরে ভাবি-ভাতিজাকে হত্যা, দেবরের ১০ বছরের কারাদণ্ড
মানিকগঞ্জের সাটুরিয়ায় পরকীয়া প্রেমের জেরে ভাবি ও ভাতিজাকে হত্যার দায়ে দেবর সোলাইমান হোসেনকে (৩৪) ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
পরকীয়া প্রেমের জেরে ভাবি-ভাতিজাকে হত্যা, দেবরের ১০ বছরের কারাদণ্ড
ভ্যান নিয়ে নিখোঁজ ১৪ বছরের সবুজ, ১০ দিনেও মেলেনি সন্ধান
টাঙ্গাইলের সখীপুরে ব্যাটারিচালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ ১৪ বছর বয়সী সবুজের সন্ধান ১০ দিনেও মেলেনি।
ভ্যান নিয়ে নিখোঁজ ১৪ বছরের সবুজ, ১০ দিনেও মেলেনি সন্ধান
আরও পড়ুন
বাগেরহাটে চাঞ্চল্যকর তিন খুনের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩
একই পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
শিশু রামিসা হত্যার বিচার নিয়ে যা বললেন অ্যাটর্নি জেনারেল
এক ভুতুড়ে জাহাজের রহস্য উদঘাটন, সময় লাগল ১৫৪ বছর