ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

কিশোরীকে নিয়ে পরিত্যক্ত দোকানে রফিকুল, আপত্তিকর অবস্থায় দেখতে পান স্বজনরা

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ০৬:৪২ পিএম
প্রতীকী ছবি

বগুড়ার ধুনট উপজেলায় বাড়ি থেকে ডেকে নিয়ে এক বাক্ ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে রফিকুল ইসলাম মধু (৫০) নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) ধুনট থানায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। অভিযুক্ত রফিকুল ইসলাম মধু উলুরচাপড় গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার উলুরচাপড় গ্রামে শিউলী মোড় এলাকায় এক অটোরিকশা চালকের বসতবাড়ি। ওই বাড়িতে তার বাক্ ও বুদ্ধিপ্রতিবন্ধী মেয়েকে একা রেখে পরিবারের সবাই কাজের উদ্দেশ্যে বাইরে যান। এ সুযোগে শনিবার সকাল ১১টার দিকে ব্যবসায়ী রফিকুল ইসলাম মধু ওই কিশোরীকে কৌশলে বাড়ি থেকে মধু মার্কেটের একটি পরিত্যক্ত দোকানঘরের ভেতর নিয়ে ধর্ষণ করেন।

পরিবারের সদস্যরা বাড়ি ফিরে কিশোরীকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে মধু মার্কেটের ওই দোকানের ভেতর রফিকুল ইসলাম মধুর সঙ্গে আপত্তিকর অবস্থায় কিশোরীকে দেখতে পান স্বজনেরা। এ সময় অভিযুক্ত মধু কৌশলে ঘটনাস্থল থেকে সটকে পড়েন।

এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে ২৫ আগস্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম মধুর বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে রফিকুল ইসলাম মধু পলাতক রয়েছেন।

আরও পড়ুন

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। ভুক্তভোগী কিশোরীর শারীরিক পরীক্ষার জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ মামলার আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন
রাজবাড়ীর বালিয়াকান্দীতে নিজের মেয়েকে ধর্ষণের দায়ে নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের বিচারক শহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন
পরকীয়া প্রেমের জেরে ভাবি-ভাতিজাকে হত্যা, দেবরের ১০ বছরের কারাদণ্ড
মানিকগঞ্জের সাটুরিয়ায় পরকীয়া প্রেমের জেরে ভাবি ও ভাতিজাকে হত্যার দায়ে দেবর সোলাইমান হোসেনকে (৩৪) ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
পরকীয়া প্রেমের জেরে ভাবি-ভাতিজাকে হত্যা, দেবরের ১০ বছরের কারাদণ্ড
ভ্যান নিয়ে নিখোঁজ ১৪ বছরের সবুজ, ১০ দিনেও মেলেনি সন্ধান
টাঙ্গাইলের সখীপুরে ব্যাটারিচালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ ১৪ বছর বয়সী সবুজের সন্ধান ১০ দিনেও মেলেনি।
ভ্যান নিয়ে নিখোঁজ ১৪ বছরের সবুজ, ১০ দিনেও মেলেনি সন্ধান
নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত মরদেহ
পাবনার বেড়ায় নিখোঁজের একদিন পর হলুদের ক্ষেত থেকে সুপ্রভাত মদক নামে এক ব্যবসায়ীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার পুলিশ।
নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত মরদেহ
৪ লাখ টাকায় স্ত্রীকে বিক্রি করে দেন আশিকুর, অতঃপর...
স্ত্রীকে ৪ লাখ টাকায় ভারতে বিক্রি করে দেওয়ার চেষ্টাকালে সিলেটের পর্যটনকেন্দ্র জাফলং থেকে এক গৃহবধূকে উদ্ধার এবং মানব পাচারের চেষ্টার সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্বামীসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৪ লাখ টাকায় স্ত্রীকে বিক্রি করে দেন আশিকুর, অতঃপর...
আরও পড়ুন
বগুড়ায় মাইক্রোবাসে তুলে নেওয়ার চার দিন পর স্কুলছাত্রী উদ্ধার
থানায় ৮ চোরের সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার আরও ২ চোর
চুরি করা ৯৪ মোবাইল নিয়ে পালাচ্ছিলেন ৮ চোর, অতঃপর...
হাসিনাকে ফেরাতে গুপ্ত-নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে: মীর শাহে আলম