ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

অবসরে হাসপাতালের প্রধান সহকারী, সেই জায়গায় বসে পড়লেন কোষাধ্যক্ষ

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ০৬:২২ পিএম
জাহাঙ্গীর আলম। ছবি: সংগৃহীত

ভোলার চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধান সহকারীর পদে কোনো লিখিত আদেশ ছাড়াই দায়িত্ব পালন করার অভিযোগ উঠেছে কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে।

বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্যেও লিখিত আদেশ না থাকার বিষয়টি উঠে এসেছে তবে জাহাঙ্গীর আলম দাবি করেছেন, হাসপাতালের প্রধান সহকারী অবসরে যাওয়ার পর তিনি ওই দায়িত্বে বসেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর আলম ২০১৮ সাল থেকে কোষাধ্যক্ষ পদে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি অফিস সহকারী পদে কর্মরত ছিলেন। চাকরির বিভিন্ন সময়ে তিনি অন্যান্য স্বাস্থ্য প্রতিষ্ঠানেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় পাঁচ বছর ধরে কর্মরত আছেন বলে জানা গেছে।

চলতি বছরের এপ্রিল মাসে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী অবসরে যাওয়ার পর জাহাঙ্গীর আলম ওই দায়িত্ব পালন শুরু করেন বলে তিনি নিজেই জানিয়েছেন। তবে এ দায়িত্ব পালনের জন্য এখন পর্যন্ত কোনো লিখিত আদেশ পাননি বলেও স্বীকার করেছেন তিনি।

জাহাঙ্গীর আলম বলেন, এপ্রিল মাসে প্রধান সহকারী অবসরে যাওয়ার পর আমি ওই পদে দায়িত্ব পালন করছি। তবে এখন পর্যন্ত কোনো আদেশ পাইনি। আমি এখনও কোষাধ্যক্ষ পদেই আছি।

এদিকে ভোলা সিভিল সার্জন কার্যালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, স্বাস্থ্য বিভাগের এ ধরনের পদে দায়িত্ব পালনের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের আদেশ প্রয়োজন। বিভাগীয় বা স্থানীয় পর্যায়ের লিখিত আদেশ ছাড়া কোনো কর্মকর্তা-কর্মচারীর অন্য পদে দায়িত্ব পালন করার সুযোগ নেই।

চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধায়ক (টিএস) আশরাফুল ইসলাম সুমন বলেন, আমি সম্প্রতি টিএস হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি। জাহাঙ্গীর আলম প্রধান সহকারীর দায়িত্ব পালন করছেন। তবে তার কাছে কোনো লিখিত আদেশ রয়েছে কিনা, সে বিষয়ে আমি অবগত নই।

আরও পড়ুন

ভোলা জেলার সিভিল সার্জন মনিরুল ইসলাম বলেন, ‘পদটি বর্তমানে শূন্য রয়েছে। এ অবস্থায় চিকিৎসাসেবা ও প্রশাসনিক কাজ সচল রাখতে স্থানীয় ব্যবস্থাপনায় সাময়িকভাবে কাউকে দায়িত্ব দেওয়া যেতে পারে। তবে জাহাঙ্গীর আলম মূলত কোষাধ্যক্ষ পদেই বহাল আছেন। অনিয়মের কোনো লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।’

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
খেলনা ভেবে ককটেল হাতে নিতেই বিস্ফোরণ! গুরুতর আহত কিশোর
শরীয়তপুরের জাজিরায় বল সদৃশ ককটেল হাতে নেওয়ার পর আকস্মিক বিস্ফোরণে মো. কামরুল (১৪) নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে। 
খেলনা ভেবে ককটেল হাতে নিতেই বিস্ফোরণ! গুরুতর আহত কিশোর
বিজিবির বাধায় বিএসএফের অপচেষ্টা ব্যর্থ
নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে চার ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) একটি বড় অপচেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির বাধায় বিএসএফের অপচেষ্টা ব্যর্থ
মানবেতর জীবন কাটছে একই পরিবারের চার প্রতিবন্ধীর
যে বয়সে হাতে বই-খাতা নিয়ে বিদ্যালয়ে যাওয়ার কথা, সহপাঠীদের সঙ্গে খেলাধুলা আর হাসি-আনন্দে দিন কাটানোর কথা, সেই বয়সেই শারীরিক প্রতিবন্ধকতার কারণে ঘরের চার দেয়ালের মধ্যে বন্দি হয়ে আছে সিয়াম হোসেন (১০) ও রিয়া আক্তার (১২)। চার বছর আগেও স্বাভাবিকভাবে চলাফেরা করে বিদ্যালয়ে যেত দুই ভাই-বোন। কিন্তু সামান্য জ্বরের পরই বদলে যায় তাদের জীবন। ধীরে ধীরে তারা হারিয়ে ফেলে স্বাভাবিকভাবে হাঁটা-চলার সক্ষমতা।
মানবেতর জীবন কাটছে একই পরিবারের চার প্রতিবন্ধীর
ফটিকছড়িতে পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু
চট্টগ্রামের ফটিকছড়ির ধর্মপুরে পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে।
ফটিকছড়িতে পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু
আরটিভির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করেন চাকরিচ্যুত প্রতিনিধি বাবু
আরটিভির নাম, লোগো, আইডি কার্ড ও ব্যুম ব্যবহার করে নোয়াখালীতে অনিয়ম, চাঁদাবাজি ও হুমকি প্রদর্শনের অভিযোগ উঠেছে চাকরিচ্যুত সাবেক জেলা প্রতিনিধি মনির হোসেন বাবুর বিরুদ্ধে। এ ঘটনায় তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছে আরটিভি কর্তৃপক্ষ। একই সঙ্গে জনসাধারণকে সতর্ক করে বিশেষ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
আরটিভির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করেন চাকরিচ্যুত প্রতিনিধি বাবু
আরও পড়ুন
শরীয়তপুরে আড়াই বছর পর নড়িয়ার স্বাস্থ্য কমপ্লেক্স চালু
বারবার ধসে পড়ে ছাদের পলেস্তারা, এবার রোগীসহ আহত ৫
সিএনজিতেই প্রসব, নবজাতককে হাসপাতালের রাস্তায় ফেলে পালানোর চেষ্টা
চরফ্যাশন হাসপাতালে ৫ লাখ টাকার কাজে একটা বাল্বও লাগানো হয়নি: এমপি নয়ন