ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ৬ জনকে পুশইনচেষ্টা রুখে দিল বিজিবি

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ১০:৪৬ এএম
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ছয়জন পুরুষকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে পাঠানোর (পুশইন) চেষ্টা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় ব্যর্থ হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ রামদাসপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সীমান্ত পিলার ২১৬/এমপি এলাকা দিয়ে ভারতের ১২ বিএসএফ ব্যাটালিয়নের শমসের নগর বিএসএফ ক্যাম্পের সদস্যরা ছয়জন পুরুষকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়ার চেষ্টা করে। খবর পেয়ে রামদাসপুর বিওপির একটি বিজিবি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ভারতীয় সীমান্তের শূন্য লাইনে অবস্থানরত ওই ব্যক্তিদের শনাক্ত করে অবস্থান নেয়। বিজিবির দ্রুত পদক্ষেপ ও বাধার মুখে ব্যর্থ হয় বিএসএফ।

আরও পড়ুন

১৬-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, বর্তমানে ছয়জন ভারতের শূন্যরেখায় অবস্থান করছেন। তাদেরকে সম্পূর্ণভাবে ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ধামরাইয়ে নির্বিঘ্নে পূজা উদযাপনে কাজ করবে ‘কুইক রেসপন্স টিম’: এসপি শামীমা পারভীন
ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন জানিয়েছেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন-শৃঙ্খলা রক্ষার্থে এবার মাঠে সক্রিয় থাকবে বিশেষ ‘কুইক রেসপন্স টিম’। একই সঙ্গে ট্রাফিক নিয়ন্ত্রণ, মাদক, কিশোর গ্যাং এবং মোটরসাইকেলের বিশৃঙ্খলা রোধে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন।
ধামরাইয়ে নির্বিঘ্নে পূজা উদযাপনে কাজ করবে ‘কুইক রেসপন্স টিম’: এসপি শামীমা পারভীন
৭৪ বছর বয়সেও ৪২ কিলোমিটার দৌড়, কে এই খবির উদ্দিন?
বয়স ৭৪ বছর। তবু দৌড়ের গতি আর উদ্যমে যেন হার মানে তারুণ্য। নরসিংদীর রায়পুরা উপজেলার আঞ্চলিক সড়ক ধরে ৪২ কিলোমিটার দৌড়াচ্ছেন খবির উদ্দিন খান। তার পেছনে ছুটছেন নানা বয়সী মানুষ।
৭৪ বছর বয়সেও ৪২ কিলোমিটার দৌড়, কে এই খবির উদ্দিন?
২ বিঘা জমির লাউক্ষেত ধ্বংস, কান্না থামছে না কৃষানির
গাইবান্ধার পলাশবাড়ীতে পূর্বশত্রুতার জেরে এক কারাবন্দি কৃষকের পরিবারের দুই বিঘা জমির ফলন্ত লাউক্ষেত কেটে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে পরিবারটির কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে এবং তারা বর্তমানে আরও ক্ষয়ক্ষতির শঙ্কায় ভুগছে।
২ বিঘা জমির লাউক্ষেত ধ্বংস, কান্না থামছে না কৃষানির
কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর...
শরীয়তপুরের নড়িয়ায় ঝাড়ফুঁক ও কবিরাজি চিকিৎসার কথা বলে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে হোসাইন আহম্মেদ (৫৫) নামে এক মাদরাসার প্রিন্সিপালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর...
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার ২, মূর্তিসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শ্রী শ্রী রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরে চুরির ঘটনায় জারু মিয়া ওরফে আকবর হোসেন (৩০) ও আকাশ মালদার ওরফে হাসিব (২৮) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া স্বর্ণালংকার, রুপার চেইন এবং পিতল ও তামার বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার ২, মূর্তিসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার
আরও পড়ুন
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাকে ডেঙ্গুর ‘রেড জোন’ ঘোষণার দাবি 
টিপসই নিয়ে সম্পত্তি আত্মসাতের অভিযোগ, ছেলের বিচার চেয়ে আদালতে শতবর্ষী মা
জীববিজ্ঞানের বই নিতে ছাত্রীকে একা যেতে বলেন শরীরচর্চার শিক্ষক, অতঃপর...
চাঁপাইনবাবগঞ্জে খড়ের স্তূপে মিলল ১৯ ককটেল