ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

আ.লীগের কারণে রাতের পর রাত ক্ষেত-খামারে ঘুমিয়েছি: কবির আহমেদ ভূঁইয়া

আখাউড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ পিএম
ছবি: আরটিভি

আওয়ামী লীগের কারণে আমরা রাতের পর রাত ক্ষেত-খামারে ঘুমিয়েছি, ঘরে ঘুমাতে পারিনি বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়া।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আয়োজিত আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি শেষে তিনি এসব কথা বলেন।

কবির আহমেদ ভূঁইয়া বলেন, আমরা এখানে কোনো ধরনের মিছিল-মিটিং করতে পারিনি। আমি আমার জীবনের স্বর্ণোজ্জ্বল দিন হারিয়েছি। আপনারা জানেন, আমাকে গুম করা হয়েছিল। আপনাদের বলিষ্ঠ প্রতিবাদের কারণে এবং আল্লাহর অশেষ রহমতে আজকের যিনি প্রধানমন্ত্রী, তার হস্তক্ষেপের কারণে আমি নতুন জীবন লাভ করেছি।

তিনি বলেন, আমি এসেছি আপনাদের সেবা করার জন্য। দুঃসময়ে যেমন আপনাদের পাশে ছিলাম, এখনো আছি। কথা দিচ্ছি, মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের ছেড়ে যাব না, ইনশাআল্লাহ।

নেতাকর্মীদের উদ্দেশে কবির আহমেদ ভূঁইয়া বলেন, আপনাদের একটু সংযমী ও ধৈর্যশীল হতে হবে। দীর্ঘ ১৭ বছর আমরা কষ্ট করেছি, আর কিছুদিনও সহ্য করতে পারব না এমন নয়।

তিনি আরও বলেন, যখন আমাদের নেতা দেশের মাটি স্পর্শ করেছিলেন, তখন তিনি বলেছিলেন, ‘আই হ্যাভ এ প্ল্যান’। আপনাদের কি মনে আছে? তাহলে কীসের ভয়? আমি-আপনি যারা বঞ্চিত আছি, আমরা একটু অপেক্ষা করি। আমাদের অভিভাবক আমাদের জন্য কী পরিকল্পনা রেখেছেন, সেটি দেখার অপেক্ষা করি।

কবির আহমেদ ভূঁইয়া বলেন, আজকে হাসি ফোটার দিন। কারণ বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কেড়ে নেওয়ার ষড়যন্ত্র হয়েছে। আমরা আপনারা মিলে দীর্ঘ ষড়যন্ত্রের পর যখনই ষড়যন্ত্র হয়েছে, তা প্রতিহত করে বাধাগ্রস্ত করেছি।

অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন সরকার তুহিন, আখাউড়া বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দুল, সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম ভূঁইয়া, আখাউড়া পৌর বিএনপির সভাপতি মো. সেলিম ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. আক্তার খান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মাসুম ভূঁইয়াসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পাচারকারীদের গুলিতে নিহত সেনাসদস্য তিতাসের চিরবিদায়
কক্সবাজারের টেকনাফে মানবপাচার চক্রের সঙ্গে গোলাগুলিতে নিহত সেনাসদস্য তিতাস শেখের দাফন সম্পন্ন হয়েছে।
পাচারকারীদের গুলিতে নিহত সেনাসদস্য তিতাসের চিরবিদায়
মোংলায় নৌপরিবহনমন্ত্রীকে সোনার চাবি উপহার
বাগেরহাটের মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের নবনির্বাচিত প্রতিনিধিদের অভিষেক অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলমকে সম্মাননা স্মারক হিসেবে একটি ‘সোনার চাবি’ উপহার দেওয়া হয়েছে।
মোংলায় নৌপরিবহনমন্ত্রীকে সোনার চাবি উপহার
শ্রমিক আন্দোলন: নারায়ণগঞ্জে পুলিশের মামলায় আসামি ৩০০
নারায়ণগঞ্জের ফতুল্লার শিবু মার্কেট এলাকায় পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকদের সংঘর্ষের মামলা হয়েছে। মামলায় ৪২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরও ২০০-৩০০ জনকে আসামি করেছে পুলিশ।
শ্রমিক আন্দোলন: নারায়ণগঞ্জে পুলিশের মামলায় আসামি ৩০০
বগুড়ায় পুলিশের ওপর ‘মব’, আসামিকেও ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা
বগুড়ার সোনাতলায় পুলিশের ওপর হামলা চালিয়ে প্রতারণা মামলার এক আসামি ছিনিয়ে নেওয়া হয়েছে। এ সময় পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুর করেছে।
বগুড়ায় পুলিশের ওপর ‘মব’, আসামিকেও ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা
চাচাতো বোনকে দফায় দফায় ধর্ষণ, গ্রেপ্তার ১
চট্টগ্রাম নগরীর হালিশহরে ১১ বছর বয়সি এক মাদরাসা ছাত্রীকে দফায় দফায় ধর্ষণের অভিযোগে জাকির হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি। ভুক্তভোগী শিশুটি অভিযুক্তের চাচাতো বোন।  পারিবারিক সম্পর্কের সুযোগ নিয়ে ওই ব্যক্তি শিশুটিকে একাধিকবার ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। ঘটনার বিষয়ে কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয়া হত বলেও অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার। পরিবারের অভিযোগ, বিষয়টি জানাজানি হওয়ার পরও অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে ভয়ভীতি প্রদর্শন অব্যাহত রাখেন। এমনকি শিশুটির মাদ্রাসায় যাতায়াতের পথেও অবস্থান নিয়ে কাউকে কিছু না বলার জন্য পুনরায় হুমকি দেন।  পরবর্তীকালে পরিবারের সদস্যদের কাছে পুরো ঘটনা প্রকাশ পেলে আত্মীয়স্বজনের উদ্যোগে সামাজিকভাবে একটি বৈঠকের আয়োজন করা হয়। কিন্তু বৈঠক চলাকালে অভিযুক্তের ছোট ভাই অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়লে সেই পরিস্থিতির সুযোগ নিয়ে অভিযুক্ত ব্যক্তি সেখান থেকে পালিয়ে যান। অবশেষে ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে হালিশহর থানায় মামলা দায়ের করেন। এরপর বৃহস্পতিবার (৫ নভেম্বর) অভিযুক্ত জাকির হোসেনকে গ্রেপ্তার করে এসআরবি। সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ জানান, এসআারবি-৭-এর একটি আভিযানিক দল হালিশহর থানাধীন কবির ম্যানশন আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে। পরে ১১ বছর বয়সি শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি মো. জাকিরকে গ্রেপ্তার করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য তাকে চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আরটিভি/এসআর  
চাচাতো বোনকে দফায় দফায় ধর্ষণ, গ্রেপ্তার ১
আরও পড়ুন
ফাঁড়ির ভেতর পিস্তল দিয়ে নিজের মাথায় গুলি করলেন এসআই
সিনেমাটিক স্টাইলে ছদ্মবেশে মাহফিলে অংশ নিলেন তাহেরী, ঘটনা কী
নেশার টাকা না পেয়ে তৃতীয় স্ত্রীকে ‘পরপারে’ পাঠালেন কুদ্দুস
উত্তপ্ত ব্রাহ্মণবাড়িয়া, নতুন উপজেলা গঠন প্রস্তাবের প্রতিবাদে বিক্ষোভ