ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

ঢাকায় অধ্যয়নরত কুমারখালীর শিক্ষার্থীদের নতুন কার্যনির্বাহী কমিটি

আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ পিএম
ছবি: সৌজন্য

ঢাকায় অধ্যয়নরত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিক্ষার্থীদের নতুন কার্যনির্বাহী কমিটি এক বছরের জন্য অনুমোদন করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) সংগঠনের সাবেক সভাপতি আশরাফুল আলম পাপ্পু ও সাধারণ সম্পাদক শামসুন্নাহার সূচনা এবং উপদেষ্টা মণ্ডলীর অনুমোদনে নতুন এ কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে ইডেন কলেজের শিক্ষার্থী ওয়াহিদা শারমিনকে সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. অহেদুজ্জামান শিমুলকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির মেয়াদ এক বছর।

নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তিতুমীর কলেজের দুর্জয় কুমার ঘোষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদমান আহমেদ নয়ন, ঢাকা কলেজের রবিউল ইসলাম আহাদ।

সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এনএসইউয়ের মাহবুবুল আহসান সাইমুম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরোবী সুলতানা এবং তিতুমীর কলেজের এইচ এম ইমরান ও মাহবুবুর রহমান শাওন।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোছা. রুমা খাতুন, মো. সতেজ আহমেদ, মোছা. সন্ধ্যা খাতুন ও মো. ফরিদ আহমেদ।

সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মো. আহাদ ইসলাম ও সোহানুর রহমান সোহান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মো. রাব্বি বিশ্বাস ও তন্নী খাতুন এবং তিতুমীর কলেজের মো. মাসুম বিল্লাহ।

এছাড়া অর্থ সম্পাদক হিসেবে শাহরিয়ার মাহফুজ এবং সহ-অর্থ সম্পাদক হিসেবে মোছা. মোহনা খাতুন দায়িত্ব পেয়েছেন। প্রচার সম্পাদক হয়েছেন সাদিয়া রায়হান স্নেহা এবং সহ-প্রচার সম্পাদক হয়েছেন মো. সিয়াম বিশ্বাস ও মোছা. নুপুর খাতুন।

দপ্তর সম্পাদক হিসেবে এসএমএম দ্বীপ এবং সহ-দপ্তর সম্পাদক হিসেবে মো. ইব্রাহিম মোল্লা দায়িত্ব পেয়েছেন। ক্রীড়া সম্পাদক হয়েছেন মো. রিয়াদ খান এবং সহ-ক্রীড়া সম্পাদক মো. জাহিদ হোসেন।

ধর্ম সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মো. জিহাদ হোসেন ও অমি ঘোষ। শিক্ষা ও সাহিত্য সম্পাদক হয়েছেন মোছা. মারিয়া এবং সহ-শিক্ষা ও সাহিত্য সম্পাদক মিতু আক্তার বৃষ্টি।

শিক্ষার্থী কল্যাণবিষয়ক সম্পাদক হিসেবে জান্নাতুল ফেরদৌস এবং সহ-শিক্ষার্থী কল্যাণবিষয়ক সম্পাদক হিসেবে মো. গোলাম মোস্তফা (অনিক) দায়িত্ব পেয়েছেন।

এছাড়া পরিবেশবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ-পরিবেশবিষয়ক সম্পাদক মাহবুব হাসান নীরব, সাংস্কৃতিক সম্পাদক ঐশ্বর্য আফরিন রিমি, সহ-সাংস্কৃতিক সম্পাদক আফরা ইবনাত তোষা, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক রাহাদ হোসেন, সহ-তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. নাঈম, ক্যারিয়ারবিষয়ক সম্পাদক মো. রাকিবুল ইসলাম এবং সহ-ক্যারিয়ারবিষয়ক সম্পাদক মোছা. তামান্না আফরিন দায়িত্ব পেয়েছেন।

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন আব্দুর রহমান, বিপ্রজিৎ বিশ্বাস বিলাস, ফারজামিন ফাইয়াদ ইভান, মেহনাজ রহমান লিমা, শরিফুল ইসলাম, মো. রোহান হোসাইন, মো. রিকো সেখ ও মো. ইব্রাহিম।

নতুন নেতৃত্বের প্রত্যাশা

নতুন সভাপতি ওয়াহিদা শারমিন বলেন, ‘কুমারখালীর শিক্ষার্থীদের ঐক্য ও পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করাই আমাদের অন্যতম লক্ষ্য। সংগঠনের অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক চেতনা অক্ষুণ্ন রেখে শিক্ষার্থীদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখতে চাই। সবার সহযোগিতা নিয়ে KkSA-কে আরও সুন্দর ও শক্তিশালী একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চাই।’

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. অহেদুজ্জামান শিমুল বলেন, ‘নতুন কমিটি দায়িত্বশীলতার সঙ্গে শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে কাজ করবে। শিক্ষা, ক্যারিয়ার, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের সম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি কুমারখালীর শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব ও ঐক্যের বন্ধন আরও দৃঢ় করাই আমাদের লক্ষ্য।’

২০০৩ সাল থেকে শিক্ষার্থীদের পাশে KkSA

২০০৩ সালে প্রতিষ্ঠিত কুমারখালী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ঢাকা (KkSA) ঢাকায় অধ্যয়নরত কুমারখালীর শিক্ষার্থীদের নিয়ে গড়ে ওঠা একটি অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক সংগঠন। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা, শিক্ষা ও শিক্ষার্থী কল্যাণ, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করে আসছে।

নতুন কমিটি দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং ঢাকায় অধ্যয়নরত কুমারখালীর শিক্ষার্থীদের কল্যাণে নতুন নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেয়ের লাঠির আঘাতে আহত পিতা, বিষাক্ত পদার্থ সেবনে মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পারিবারিক কলহের জেরে মেয়ের লাঠির আঘাতে আহত হওয়ার পর বিষাক্ত পদার্থ সেবনে গাজী খোরশেদ আলম (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 
মেয়ের লাঠির আঘাতে আহত পিতা, বিষাক্ত পদার্থ সেবনে মৃত্যু
মাদকের ভয়াবহ ছোবল থেকে বাঁচতে চায় শিবগঞ্জের মানুষ
দীর্ঘদিনের জেঁকে বসা মাদকের আগ্রাসন যেন থামছেই না । অতিষ্ঠ হয়ে উঠেছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পদ্মা নদীর চরাঞ্চলের সাধারণ মানুষের জীবন ।
মাদকের ভয়াবহ ছোবল থেকে বাঁচতে চায় শিবগঞ্জের মানুষ
১১ বছরের শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, ষাটোর্ধ্ব বৃদ্ধ গ্রেপ্তার
পাবনার ঈশ্বরদীতে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী ষাটোর্ধ্ব এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত আবু বক্কার (৬৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে উপজেলার মুলাডুলি ইউনিয়নের বহরপুর আশ্রয়ণ প্রকল্প এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৪ অক্টোবর) সকালে ওই শিশুকে বাড়িতে একা পেয়ে তার ঘরে ঢুকে বক্কার তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটি চিৎকার করলে এক প্রতিবেশী ঘটনাস্থলে আসেন। তখন শিশুটিকে রেখে ঘর থেকে বেরিয়ে যান বক্কার। পরে রাতে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন অভিযুক্ত বক্কারকে ধরে একটি ঘরে আটকে রাখেন। এ ঘটনার পর অভিযুক্ত ও ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলে স্থানীয় কয়েকজন বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। ওই দিন মধ্যরাত পর্যন্ত নানা নাটকীয়তা চললেও সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত বিষয়টি মামলা পর্যন্ত গড়ায়। পরদিন শিশুটির পরিবার থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত বক্কারকে গ্রেপ্তার করে। আশ্রয়ণ প্রকল্পের একাধিক বাসিন্দা বলেন, আবু বক্কারের আচরণ ভালো নয়। তাদের অভিযোগ, তিনি এর আগেও একাধিক নারীর সঙ্গে অশালীন আচরণ করেছেন এবং নারী ও শিশুর শ্লীলতাহানির চেষ্টা করেছেন। এ ছাড়া, এর আগেও বক্কার ওই এলাকার ভুক্তভোগী শিশুসহ অন্য শিশুদের শরীরে আপত্তিকরভাবে স্পর্শ করেছেন বলে অভিযোগ রয়েছে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, ভুক্তভোগী শিশুটির মা থানায় অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় ধর্ষণচেষ্টার মামলা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আরটিভি/টিআর
১১ বছরের শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, ষাটোর্ধ্ব বৃদ্ধ গ্রেপ্তার
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: দগ্ধ চারজনেরই মৃত্যু
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গ্যাস লিকেজ থেকে সংঘটিত বিস্ফোরণের ঘটনায় শেষ পর্যন্ত কাউকেই বাঁচানো সম্ভব হয়নি। চার দিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে একে একে মারা গেছেন দগ্ধ চারজনই। স্বজনদের কাঁদিয়ে তাঁরা সবাই পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরের দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে মারা যান স্বামী শরীফ ও স্ত্রী রোজিনা। একই দিন সকালে মৃত্যু হয় রোজিনার ভাই রিয়াজের। সবশেষে শুক্রবার (১৬ অক্টোবর) সকালে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শেষনিশ্বাস ত্যাগ করেন দুর্ঘটনাকবলিত বাড়িটির কেয়ারটেকার রনি। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। চিকিৎসকেরা জানান, অগ্নিকাণ্ডে চারজনের শরীরই মারাত্মকভাবে দগ্ধ হয়েছিল। বিস্ফোরণে রনির শরীরের সর্বোচ্চ ৭০ শতাংশ এবং রোজিনার শরীরের ৬০ শতাংশ পুড়ে গিয়েছিল। এ ছাড়া শরীফ ও রিয়াজের প্রত্যেকের শরীরের ৪০ শতাংশ করে দগ্ধ হয়েছিল। হাসপাতালে ভর্তির পর থেকেই তাঁদের অবস্থা আশঙ্কাজনক ছিল। উল্লেখ্য, শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে সোনারগাঁয়ের কাঁচপুরের সোনাপুর এলাকায় একটি আবাসিক ভবনে জমে থাকা গ্যাস থেকে এ মর্মান্তিক বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুটি পরিবারের চার সদস্য গুরুতর দগ্ধ হন। এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। আরটিভি/টিআর
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: দগ্ধ চারজনেরই মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু 
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পুকুরে গোসল করতে নেমে মোস্তাকিম (১২) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। 
ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু 
আরও পড়ুন
সার সংকটে ১১ দলীয় জোটের এমপিদের হাত থাকতে পারে: মীর শাহে আলম
বাড়ি ছেড়ে পালিয়ে ভাড়াবাসায় সমকামিতা ৪ কিশোরীর, কোরআন ছুঁয়ে ‘বিয়ে’ করল দুজন
কুষ্টিয়া সীমান্তে আবারও বিএসএফের অপচেষ্টা, প্রতিহত করল বিজিবি
‘ট্রেনিংয়ের জন্য নিয়ে আইছে, এখন দেখছি মিছিল’, এনসিপির কর্মসূচি নিয়ে বিস্ফোরক মন্তব্য