ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

টানা ৬ দিন বন্ধের পর হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পিএম

দাবি মেনে নেওয়ায় ভারতীয় ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে। ফলে টানা ৬দিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মাঝে আমদানি রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে।

শনিবার (৫ আগস্ট) সকাল ১১টায় বাংলাদেশ থেকে বিস্কুট বোঝাই ট্রাক ভারতে প্রবেশের মধ্য দিয়ে দুদেশের মাঝে আমদানি রপ্তানি বানিজ্য কার্যক্রম শুরু হয়। পরে দুপুর ১২টার দিকে ভারত থেকে আমদানিকৃত পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশ করে।

রোববার (৩০ আগস্ট) থেকে ট্রাকে পণ্য পরিবহনে ওজন নির্ধারণের প্রতিবাদে ও সকল স্থলবন্দরের ন্যায় হিলি স্থলবন্দরে একই ধরনের সুযোগ সুবিধার দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেন ভারতীয় ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) প্রশাসনের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠক হলে সেখানে সব দাবি মেনে নেয়। ফলে ৬দিন চলে অনির্দিষ্টকালের ডাকা ধর্মঘট প্রত্যাহার করে নেয়।

বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান জানান, টানা ৬দিন বন্ধের পর আবারও বন্দর দিয়ে আমদানি রপ্তানি শুরু হওয়ায় বন্দর এলাকায় কর্মচাঞ্চল্যতা ফিরতে শুরু করেছে। আমদানিকারকরা দেশের বাজারে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে বেশি বেশি পণ্য আমদানি করছেন। আমদানি অব্যাহত থাকলে ব্যবসায়ীদের পাশাপাশি সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পাবে বলেও জানান তিনি।

হিলি কাস্টমসের ডেপুটি কমিশনার মুহাম্মদ মহি উদ্দিন জানান, হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে। আমদানিকৃত কাঁচাপণ্যসহ সকল ধরনের পণ্য দ্রুত খালাস পূর্বক সব ধরনের সহযোগিতা করছে হিলি কাস্টমস।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু আজ
ঢাকা থেকে কক্সবাজার রুটে আগামী ২৬ অক্টোবর থেকে চলাচল করবে মহানগর এক্সপ্রেস। এতে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ফেনীসহ মধ্যবর্তী বিভিন্ন জেলার যাত্রীরা সরাসরি কক্সবাজার যাওয়ার সুযোগ পাবেন।
ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু আজ
সৌদি থেকে বিকল্প পথে দেশে ফিরেছেন ৫০ ওমরাহযাত্রী
পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবে গিয়ে আটকে পড়া পাবনার ঈশ্বরদীর ৫০ জন নারী-পুরুষ ও শিশুসহ দেশে ফিরেছেন। বিকল্প পথে কাতার হয়ে বৃহস্পতিবার (১৫ অক্টোরব) সন্ধ্যায় তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
সৌদি থেকে বিকল্প পথে দেশে ফিরেছেন ৫০ ওমরাহযাত্রী
২০ বছরের কর্মজীবন শেষে ঘোড়ার গাড়িতে আবেগঘন বিদায়
দীর্ঘ ২০ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানলেন দিনাজপুরের ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুর রহমান। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেওয়া, অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনায় সহযোগিতা এবং বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রেখে তিনি অর্জন করেছেন শিক্ষার্থী, সহকর্মী ও অভিভাবকদের ভালোবাসা।
২০ বছরের কর্মজীবন শেষে ঘোড়ার গাড়িতে আবেগঘন বিদায়
ছোট্ট এক ভুলেই জীবন গেল নেত্রকোনার সেই সাংবাদিকের!
নেত্রকোনার দুর্গাপুরে শ্বশুরবাড়ির পাশে একটি চায়ের দোকানে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া আটটার দিকে দুর্গাপুর পৌরসভার তেলনজিয়া এলাকায় চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডটি ঘটে।
ছোট্ট এক ভুলেই জীবন গেল নেত্রকোনার সেই সাংবাদিকের!
টিকিট দেখতে চাওয়ায় ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে স্টেশনমাস্টার-টিসিকে মারধর
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট দেখতে চাওয়াকে কেন্দ্র করে ভারপ্রাপ্ত স্টেশনমাস্টার ও টিকিট কালেক্টরকে (টিসি) মারধরের অভিযোগ উঠেছে এক যাত্রী ও তার সহযোগীদের বিরুদ্ধে।
টিকিট দেখতে চাওয়ায় ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে স্টেশনমাস্টার-টিসিকে মারধর