ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

বাগেরহাটে চাঞ্চল্যকর তিন খুনের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩

বাগেরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ পিএম
ছবি: আরটিভি

বাগেরহাটের কচুয়ায় চাঞ্চল্যকর তিন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ।

এ ঘটনায় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি কালো রঙের মোবাইল ফোন ও একটি মোবাইল ফোনের চার্জার উদ্ধার করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার তার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি জানান, কচুয়া থানার চান্দেরকোলা গ্রামের বাসিন্দা চন্দ্রসেকোনা এলাকায় গত ২ আগস্ট রাত থেকে ৪ আগস্ট ভোর পর্যন্ত একই পরিবারের তিন সদস্যকে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় ৪ আগস্ট বেলা ১১টা ৫০ মিনিটের দিকে কচুয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় কচুয়া থানায় একটি হত্যা মামলা করা হয়।

ঘটনার পর বাগেরহাট জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল ও কচুয়া থানা পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িত থাকার অভিযোগে জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য ও তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে আরও দুই আসামি আসাদুল শেখ ও মো. আরিফ হাওলাদার ওরফে বাবুকে গ্রেপ্তার করা হয়।

তিনি উল্লেখ করেন, জিজ্ঞাসাবাদে আসামিদের কাছ থেকে হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও মোবাইল ফোনের চার্জার উদ্ধার করা হয়।

ঘটনার পর থেকে পুলিশ বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করে আসছিল। প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ ও মাঠপর্যায়ের তদন্তের মাধ্যমে আসামিদের শনাক্ত করা হয়।

গ্রেপ্তার তিন আসামির মধ্যে জাহিদুল ইসলামের পিতার নাম মৃত মজিদ হাওলাদার এবং আসাদুল শেখের পিতার নাম মৃত সুলতান শেখ। অপর আসামি মো. আরিফ হাওলাদার ওরফে বাবুর পিতার নাম বারিক হাওলাদার। তারা বাগেরহাটের কচুয়া উপজেলার চান্দেরকোলা এলাকার বাসিন্দা।

পুলিশের দেওয়া তথ্য মতে, পরকীয়া প্রেমের কারণেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
সাবেক মেয়র, কাউন্সিলর ও চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৬০ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা 
কুমিল্লার চৌদ্দগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ।
সাবেক মেয়র, কাউন্সিলর ও চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৬০ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা 
সুনামগঞ্জে আপন ভাইকে শেকলবন্দি করে নির্যাতন
মাদক সেবন ও পরিবারের সদস্যদের মারপিট করার অভিযোগ তোলে এক ভাইকে শেকল দিয়ে বেঁধে নির্যাতন করার অভিযোগে আপন দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
সুনামগঞ্জে আপন ভাইকে শেকলবন্দি করে নির্যাতন
ভারত থেকে ঝিনাইদহ আ.লীগের নেতাকর্মীদের সঙ্গে জুম বৈঠক
আইনশৃঙ্খলা বাহিনী ও একাধিক রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার নজরদারি এড়িয়ে ভারতের মাটি থেকে সরাসরি ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের নেতাকর্মীদের সঙ্গে কয়েক ঘণ্টাব্যাপী এক গোপন ভার্চ্যুয়াল জুম বৈঠক সম্পন্ন করেছেন গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা।
ভারত থেকে ঝিনাইদহ আ.লীগের নেতাকর্মীদের সঙ্গে জুম বৈঠক
মুন্সীগঞ্জে দুই মরদেহ উদ্ধার
মুন্সীগঞ্জের শ্রীনগরে পৃথক দুটি ঘটনায় এক স্কুলছাত্রী ও এক মৃগী রোগীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ও বিকেলে উপজেলার বাঘড়া ও বাড়ৈখালী ইউনিয়নে এ দুটি ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে বাঘড়া ইউনিয়নের মধ্যবাঘড়া এলাকার একটি বাড়ি থেকে নবম শ্রেণির শিক্ষার্থী সামিয়া (১৫)-এর মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যদের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। এ নিয়ে সামিয়া একাধিকবার বাবা-মাকে ঝগড়া না করার জন্য অনুরোধ করলেও পরিস্থিতির পরিবর্তন হয়নি। একপর্যায়ে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। অন্যদিকে, বুধবার এশার নামাজের সময় বাড়ির কাউকে না জানিয়ে নিখোঁজ হন বাড়ৈখালী গ্রামের মৃত মরণ শেখের ছেলে স্বপন শেখ (৫০)। তিনি দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে বাড়ির পাশের তাছির শেখের কচুরিপানায় ভরা পুকুরে তাঁর ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হয়। শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৃথক দুটি মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় দুটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আরটিভি/টিআর
মুন্সীগঞ্জে দুই মরদেহ উদ্ধার
আরও পড়ুন
বাগেরহাটে সিম জালিয়াতি চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
কচুরিপানা খাওয়ার সময় গাভীর ওপর কুমিরের হামলা, আতঙ্কে স্থানীয়রা
ভৈরব নদী থেকে মস্তকবিহীন ব্যক্তির মরদেহ উদ্ধার
দুই দিনে ২১ জেলেকে ধরে নিয়ে গেল বনদস্যুরা