ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

টাঙ্গুয়ার হাওরে পর্যটকদের জন্য প্রশাসনের জরুরি নির্দেশনা

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ পিএম
টাঙ্গুয়ার হাওর। ছবি: সংগৃহীত

প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ঘেরা সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় পর্যটক ও হাউসবোট সংশ্লিষ্টদের জন্য জরুরি নির্দেশনাসংবলিত সাইনবোর্ড স্থাপন করা হয়েছে।

জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে তাহিরপুর উপজেলার জয়পুর-গোলাবাড়ি এলাকায় এ সাইনবোর্ড স্থাপন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান। এ সময় প্রশাসনের কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

স্থাপিত সাইনবোর্ডে সংযুক্ত ডিজিটাল কিউআর কোড স্ক্যান করে পর্যটক ও হাউসবোট সংশ্লিষ্টরা ‘টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ-২০২৫’ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। পাশাপাশি হাওরে পর্যটনকালে করণীয় ও বর্জনীয় বিষয়গুলো সম্পর্কেও সচেতন হওয়ার সুযোগ রয়েছে।

প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) হিসেবে ঘোষিত টাঙ্গুয়ার হাওরের অনন্য জীববৈচিত্র্য, জলজ ও প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব পর্যটন নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

টাঙ্গুয়ার হাওর ও পার্শ্ববর্তী এলাকায় পর্যটকবাহী হাউসবোট ও নৌযান চলাচল-সংক্রান্ত জরুরি নির্দেশনাগুলো হলো—

১. টাঙ্গুয়ার হাওরের প্রতিবেশগত সংকটাপন্ন এলাকায় পর্যটকবাহী হাউসবোট/নৌযান প্রবেশ ও চলাচল সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে।

২. পর্যটকদের জন্য আচরণবিধি দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে হবে এবং এর প্রতিপালন নিশ্চিত করতে হবে।

৩. হাউসবোটে উচ্চস্বরে গান-বাজনা, মাইক বাজানো ও কোনো পার্টি আয়োজন করা যাবে না।

৪. একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বহন সম্পূর্ণভাবে নিষিদ্ধ। নিরাপদ পানীয় জলের জন্য পানি বিশুদ্ধকরণ ফিল্টার রাখতে হবে।

৫. সব হাউসবোটের দৈর্ঘ্য সর্বোচ্চ ১০০ (একশ) ফুটের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে।

৬. জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য প্রয়োজনীয় যোগাযোগ নম্বরগুলো দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে হবে।

৭. পর্যাপ্তসংখ্যক লাইফ জ্যাকেট, লাইফবয় রিং ও অগ্নিনির্বাপক যন্ত্র সংরক্ষণ করতে হবে এবং গ্যাস সিলিন্ডার ব্যবহারের ক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে হবে।

৮. প্রতিটি হাউসবোট/নৌযানে পর্যাপ্তসংখ্যক ডাস্টবিন থাকতে হবে।

৯. হাউসবোট/নৌযানের মালিক ও ট্যুর অপারেটর প্রতিটি ট্যুরে বর্জ্য ব্যবস্থাপনার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।

১০. দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পর্যটক পরিবহন সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে।

জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, টাঙ্গুয়ার হাওর শুধু সুনামগঞ্জের নয়, এটি দেশের একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্যের আধার। পর্যটকরা যেন হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্যের কোনো ক্ষতি না করেন, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। হাউসবোট সংশ্লিষ্টদেরও পরিবেশ সংরক্ষণে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, সাইনবোর্ডে থাকা কিউআর কোড স্ক্যান করে পর্যটকরা টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ-২০২৫-এর নির্দেশনাগুলো সহজেই জানতে পারবেন। নিয়ম মেনে পরিবেশবান্ধব পর্যটন নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হাসিনাকে ফেরাতে গুপ্ত-নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে: মীর শাহে আলম
ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফেরাতে গুপ্ত ও নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য মীর শাহে আলম। 
হাসিনাকে ফেরাতে গুপ্ত-নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে: মীর শাহে আলম
গরুর ঘাস কাটতে মাঠে যায় ১৪ বছরের কিশোরী, অতঃপর...
সাতক্ষীরার কলারোয়ায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. জিয়ারুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
গরুর ঘাস কাটতে মাঠে যায় ১৪ বছরের কিশোরী, অতঃপর...
জামিনে বেরিয়েই হামলার শিকার আসামি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কাপাশহাটিয়া ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আবুল কাশেম হত্যা মামলার আসামি মিরাজুল ইসলাম জামিনে মুক্তি পাওয়ার পরপরই সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। মুমূর্ষু ও অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জামিনে বেরিয়েই হামলার শিকার আসামি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি
মৃত্যুর এক যুগ পরও মামলার আসামি সাবেক এমপি
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়িতে মারামারির ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা মামলায় প্রয়াত সাবেক সংসদ সদস্য সুলতান-উল-কবির চৌধুরীকে আসামি করার ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। মৃত্যুর প্রায় একযুগ পর সংঘটিত একটি ঘটনার মামলায় তার নাম আসামি হিসেবে থাকায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র আলোচনা ও সমালোচনা চলছে।
মৃত্যুর এক যুগ পরও মামলার আসামি সাবেক এমপি
চার দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে
সুন্দরবনে বনদস্যুদের হাতে অপহৃত ২১ জেলের চার দিন পার হলেও এখনও তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। জিম্মি জেলেরা কোথায় এবং কী অবস্থায় রয়েছেন, সে সম্পর্কেও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। 
চার দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে
আরও পড়ুন
সংসদ সদস্যদের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা
মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের বিশেষ বিজ্ঞপ্তি
‘নতুন ক্লিনিক’ তৈরি নিয়ে জরুরি নির্দেশনা
বিপদে এক ফোন, পাশে ৯৯৯