ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

হতদরিদ্র দিনমজুরের তিন মাসের বিদ্যুৎ বিল ৫০ হাজার টাকা!

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ১০:০০ এএম
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক হতদরিদ্র দিনমজুরের আবাসিক বিদ্যুৎ মিটারে মাত্র তিন মাসে ৫০ হাজার ৩০ টাকার বিল এসেছে। বাড়িতে একটি বাতি, একটি ফ্যান ও ছোট একটি মিশুক গাড়ি চার্জ দেওয়ার মতো সীমিত বিদ্যুৎ ব্যবহার করেও এমন অস্বাভাবিক বিল আসায় বিপাকে পড়েছে ছয় সদস্যের পরিবারটি।

এ ঘটনায় মিটারের রিডিং ও বিল তৈরির প্রক্রিয়া তদন্ত করে দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন ভুক্তভোগী।

ভুক্তভোগী মো. ইউনুস আলী ফুলবাড়ী সদর ইউনিয়নের পানিমাছকুটি গ্রামের মৃত আফতাব আলীর ছেলে। পেশায় দিনমজুর ইউনুস আলীর সম্পদ বলতে রয়েছে মাত্র আড়াই শতক ভিটেমাটি। সেখানেই পরিবারের ছয় সদস্যকে নিয়ে বসবাস করেন তিনি।

ইউনুস আলী জানান, তার বাড়িতে বিদ্যুতের ব্যবহার খুবই সীমিত। একটি বাতি জ্বালানো, একটি ফ্যান চালানো এবং ছোট একটি মিশুক গাড়ি চার্জ দেওয়া ছাড়া তেমন কোনো বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করেন না। অথচ তিন মাসে প্রায় ১ হাজার ৪০০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের হিসাব দেখিয়ে ৫০ হাজার ৩০ টাকার বিল করা হয়েছে। দিনমজুরি করে সংসার চালানো তার পক্ষে এই বিপুল পরিমাণ বিল পরিশোধ করা প্রায় অসম্ভব।

বিদ্যুৎ বিলের কাগজ অনুযায়ী, সেপ্টেম্বর মাসে ৪৬৫ ইউনিটের বিপরীতে বিল এসেছে ২৩ হাজার ২৭ টাকা। অক্টোবর মাসে ৪২৯ ইউনিটের জন্য ৯ হাজার ১৬০ টাকা এবং নভেম্বর মাসে ৫০৪ ইউনিটের বিপরীতে বিল এসেছে ১৭ হাজার ৮৪৩ টাকা। সব মিলিয়ে তিন মাসে ১ হাজার ৩৯৮ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে বিল দাঁড়িয়েছে ৫০ হাজার ৩০ টাকা।

ভুক্তভোগীর অভিযোগ, অস্বাভাবিক বিল আসার পর একাধিকবার ফুলবাড়ী পল্লী বিদ্যুৎ অফিসে গিয়ে বিষয়টি জানিয়েছেন। এজিএমসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে সমস্যার কথা তুলে ধরলেও কোনো সমাধান পাননি। উল্টো দুর্ব্যবহারের শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। পরে বাধ্য হয়ে সাংবাদিকদের কাছে বিষয়টি তুলে ধরেন।

এ বিষয়ে জানতে চাইলে ফুলবাড়ী পল্লী বিদ্যুৎ অফিসের জোনাল ম্যানেজার আসাদুজ্জামান মিয়া বলেন, ‘কোনো গ্রাহকের সমস্যা থাকলে অফিসে এসে অভিযোগ করবেন। সাংবাদিকদের কাছে কেন যাবেন? আমরা প্রতি মাসে নিজেরাই ৫০ থেকে ১০০টি মিটার পরীক্ষা করে থাকি। কারও মিটারে সমস্যা থাকলে অভিযোগ করলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

৫০ হাজার টাকার বিল প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রকৃতপক্ষে তার বিল যদি ৫০ হাজার টাকা এসে থাকে, তাহলে তাকে ৫০ হাজার টাকা পরিশোধ করতে হবে। তবে কোনো ত্রুটি-বিচ্যুতি থাকলে তা সংশোধন করা হবে।’

একজন হতদরিদ্র দিনমজুরের বাড়িতে সীমিত বিদ্যুৎ ব্যবহারের পরও তিন মাসে প্রায় ১ হাজার ৪০০ ইউনিট বিদ্যুৎ খরচের হিসাব কীভাবে এলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ভুক্তভোগীর দাবি, মিটারের প্রকৃত রিডিং, বিল তৈরির প্রক্রিয়া ও সংশ্লিষ্ট হিসাব যথাযথভাবে যাচাই করে অস্বাভাবিক বিলের সুরাহা করা হোক।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যশোরে ২২ লাখ খেজুর গাছে সমৃদ্ধির স্বপ্ন
বর্তমানে জেলায় রয়েছে ২২ লাখ ৫৯ হাজারের বেশি খেজুর গাছ। এর মধ্যে ১২ লাখেরও বেশি গাছের বয়স ৫ থেকে ১০ বছর। এসব গাছ আগামী কয়েক বছরে পূর্ণ উৎপাদনক্ষম হয়ে ওঠলে রস ও গুড় উৎপাদন কয়েক গুণ বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
যশোরে ২২ লাখ খেজুর গাছে সমৃদ্ধির স্বপ্ন
ভালোবাসার টানে লক্ষ্মীপুরের সুমাইয়াকে বিয়ে করলেন চীনা যুবক
ভালোবাসার টানে সুদূর চীন থেকে বাংলাদেশের লক্ষ্মীপুরে এসে সুমাইয়া আক্তার নামে এক তরুণীকে বিয়ে করেছেন চীনা নাগরিক ফাং ওয়েনজুন। বিয়ের আগে ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম রেখেছেন আব্দুর রহমান। ভিন্ন দেশ, ভাষা ও সংস্কৃতির ব্যবধান পেরিয়ে তাদের এই বিয়ে এলাকায় বেশ আলোচনার সৃষ্টি করেছে। নথিপত্র সূত্রে জানা যায়, চীনের জিয়াংসু প্রদেশের নাগরিক ফাং ওয়েনজুন গত ১৮ নভেম্বর ২০২৬ তারিখে লক্ষ্মীপুরে নোটারি পাবলিকের সামনে ইসলাম ধর্ম গ্রহণের বিষয়ে একটি হলফনামা দেন। হলফনামায় তিনি উল্লেখ করেন, কোনো ধরনের চাপ বা জোরজবরদস্তি ছাড়াই সম্পূর্ণ স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এরপর নিজের নতুন নাম রাখেন আব্দুর রহমান। তবে তার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রে আগের নাম ফাং ওয়েনজুন বহাল রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর এলাকার চরবুতা গ্রামের বাসিন্দা সুমাইয়া আক্তার। তার বাবা মুক্তার হোসেন এবং মা তাসলিমা আক্তার। তিন ভাইয়ের একমাত্র বোন সুমাইয়া। বিয়ের পর তিনি নানার বাড়িতে বেড়াতে এসেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, চীনা নাগরিক আব্দুর রহমানের সঙ্গে সুমাইয়ার বিয়ে সম্পন্ন হয়েছে। তবে তাদের পরিচয় কীভাবে, কখন থেকে প্রেমের সম্পর্কের সূচনা এবং বিয়ের আনুষ্ঠানিকতা কীভাবে সম্পন্ন হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। ভিন্ন দেশের দুই নাগরিকের ভালোবাসা থেকে বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার ঘটনাটি স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি করেছে। চীন থেকে হাজার মাইল পাড়ি দিয়ে লক্ষ্মীপুরে এসে নতুন জীবন শুরু করা এই দম্পতিকে ঘিরে এলাকায় চলছে আলোচনা। আরটিভি/এসকে
ভালোবাসার টানে লক্ষ্মীপুরের সুমাইয়াকে বিয়ে করলেন চীনা যুবক
৫ মাস পর খোলা হয়েছে পাগলা মসজিদের দানবাক্স, চলছে গণনা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৫টি লোহার দানবাক্স খোলা হয়েছে। দীর্ঘ ৪ মাস ২৪ দিন পর শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টায় দানবাক্সগুলো খোলা হয়। এরপর শুরু হয়েছে দানের অর্থ গণনার কার্যক্রম। এতে অংশ নিচ্ছেন পাঁচ শতাধিক মানুষ।
৫ মাস পর খোলা হয়েছে পাগলা মসজিদের দানবাক্স, চলছে গণনা
আজ টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 
নতুন ৩৩ কেভি লাইনের তার সংযোগের কাজের জন্য আজ নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েকটি এলাকায় টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
আজ টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 
বিশ্ব শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে রাঙ্গামাটিতে কঠিন চীবর দানোৎসব
বিশ্ব শান্তি, বাংলাদেশের শান্তি, সম্প্রীতি ও মৈত্রীর বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বৌদ্ধ ভিক্ষুদের চীবর উৎসর্গের মধ্যে দিয়ে শেষ হলো বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় আয়োজন ৫০তম কঠিন চীবর দানোৎসব সম্পন্ন হয়েছে।
বিশ্ব শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে রাঙ্গামাটিতে কঠিন চীবর দানোৎসব
আরও পড়ুন
রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনা, প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ
কুড়িগ্রামে সন্ত্রাসবিরোধী মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
কুড়িগ্রামে দুপুরেও দেখা দেয়নি সূর্য, বাড়ছে শীতের অনুভূতি
কুড়িগ্রামে হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা অনুষ্ঠিত