ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

বাড়ির সামনে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ পিএম
ছবি: আরটিভি

নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামের এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার সঙ্গে থাকা আনুমানিক ৬ ভরি সোনা ও নগদ ৭ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় তারা।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দুলালপাড়া এলাকায় নিহতের নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহত অলিফ চন্দ্র দত্ত দুলালপাড়া গ্রামের মৃত সুনিল চন্দ্র দত্তের ছেলে। তিনি মহাদেবপুর বাজারে ‘দত্ত জুয়েলার্স’ নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সোমবার রাত ৮টার দিকে দোকান বন্ধ করে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন অলিফ। রাত সাড়ে ৮টার দিকে তিনি বাড়ির কাছাকাছি পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে মাথায় সজোরে আঘাত করে। আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা তার কাছে থাকা সোনা ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

পরে স্বজন ও স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে প্রথমে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে আঘাত গুরুতর হওয়ায় চিকিৎসকেরা তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। এটি শুধুই ছিনতাই, নাকি পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের
রাজীব পরিবহনের বাস চলাচল বন্ধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। সোমবার (২ নভেম্বর) দুপুর ১টার দিকে ময়মনসিংহ নগরের দিঘারকান্দা বাইপাস মোড়ে সড়ক অবরোধ করেন তারা। এতে মহাসড়কের দুই পাশে যান চলাচল ব্যাহত হওয়ায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের
গৃহবধূর আপত্তিকর ভিডিওধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম ধরা
মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে এক গৃহবধূর সঙ্গে অনৈতিক সম্পর্কের সূত্র ধরে গোপনে আপত্তিকর ভিডিওধারণ এবং তা ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগে নূর আলম শেখ (৩২) নামে এক ধর্মীয় শিক্ষককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 
গৃহবধূর আপত্তিকর ভিডিওধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম ধরা
গাজীপুরে পুলিশের ৩ গাড়িতে অগ্নিসংযোগ, সাংবাদিক ও বিজিবি সদস্য আহত
শ্রমিক আন্দোলনে আজও উত্তপ্ত গাজীপুরের দুই মহাসড়ক। ইতোমধ্যে ছুটি দেওয়া হয়েছে দেড় শতাধিক কারখানা। এসব কারখানার শ্রমিকরা মহাসড়কে বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন। 
গাজীপুরে পুলিশের ৩ গাড়িতে অগ্নিসংযোগ, সাংবাদিক ও বিজিবি সদস্য আহত
৪৭ বছর বয়সে এইচএসসি পাস করলেন আমিনুল, এবার আইন বিষয়ে পড়ার স্বপ্ন
গাজীপুরের শ্রীপুরে ৪৭ বছর বয়সে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. আমিনুল ইসলাম। ১৯৯৯ সালে এসএসসি পাসের পর দীর্ঘ ২৭ বছর পড়াশোনার বাইরে ছিলেন তিনি।
৪৭ বছর বয়সে এইচএসসি পাস করলেন আমিনুল, এবার আইন বিষয়ে পড়ার স্বপ্ন
এবার পোশাক শ্রমিকদের ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ করেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। এতে সড়কটিতে যান চলাচল ব্যাহত হচ্ছে।
এবার পোশাক শ্রমিকদের ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ
আরও পড়ুন
নওগাঁয় ২৪ কেজি গাঁজা ও চোরাই ভ্যানসহ গ্রেপ্তার ৬, উদ্ধার ৫১৭ মোবাইল
রোস্টার নিয়ে বিরোধ, হাসপাতালের ভেতর দুই নার্সের তুমুল মারামারি
অভিযানে মিলল শিবলিঙ্গ, মূল্য আড়াই কোটি টাকা
সেই মাসুদকে তালাক দিলেন ‘শ্যালিকা’ পূর্ণিমা