
কুমিল্লায় পানিতে ডুবে ১৮ মাস বয়সী যমজ শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সাকালে বরুড়া উপজেলার শাকপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জুনাইরা ও তাসলিমা উপজেলার কাছিয়াপুকুরিয়া গ্রামের জসিম উদ্দিনের সন্তান।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বাড়ির পাশে খেলছিল দুই শিশু। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে তারা বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। পরে তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পানিতে দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করা হয়।
পরে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ঘটনাটি এখনও পুলিশকে কেউ আনুষ্ঠানিকভাবে অবগত করেনি। তবে আমরা তথ্য সংগ্রহ করে বিষয়টি খতিয়ে দেখব।
আরটিভি/আইএম




