ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

খেলতে থাকা শিশুকে গাবল বিলে নিয়ে যান মাহিম, অতঃপর...

ধামরাই (ঢাকা) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ পিএম
ছবি: আরটিভি

ঢাকার ধামরাইয়ে ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. মাহিদুর রহমান মাহিম (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান। এর আগে সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের নওগাঁও গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় পুলিশ।

গ্রেপ্তার মো. মাহিদুর রহমান মাহিম ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের নওগাঁও গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে ধামরাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন।

ভুক্তভোগীর পরিবার ও মামলার সূত্রে জানা গেছে, শিশুটি তার চার বছর বয়সী ছোট বোন ও সহপাঠী সাইমের সঙ্গে খেলতে স্থানীয় মঙ্গলের বাড়ির পাশে যায়। এ সময় মাহিম শিশুটিকে ও তার সঙ্গীদের গাবল বিলের নিচু জমিতে নিয়ে যায়। পরে শিশুটিকে মাটিতে ফেলে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয়েছে। শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, সুতিপাড়া ইউনিয়নের নওগাঁও গ্রামে ৬ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টার মামলায় মাহিদুর রহমান মাহিমকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ
নেত্রকোনার মোহনগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণ ও গর্ভপাত করানোর অভিযোগ উঠেছে মো. রাকিব (২৪) নামে এক যুবকের বিরুদ্ধে। 
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ
ছাত্রলীগ নেতার রগ কাটার নেপথ্যে কিশোর গ্যাংয়ের আধিপত্য
মানিকগঞ্জে নিষিদ্ধ সংগঠন জেলা ছাত্রলীগের উপ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক বশিরকে হত্যার উদ্দেশ্যে তার হাত-পায়ের রগ কেটে দেওয়ার ঘটনায় দায়ের করা মামলাটি তদন্ত করছে ডিবি পুলিশ।
ছাত্রলীগ নেতার রগ কাটার নেপথ্যে কিশোর গ্যাংয়ের আধিপত্য
প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি, আটক শিক্ষক 
ক্লাস চলাকালে তিনি সম্প্রতি জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া ভাষণের প্রসঙ্গ তুলে তার বাংলা উচ্চারণ নিয়ে মন্তব্য করেন।
প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি, আটক শিক্ষক 
৫ বছর ধরে বাঁশ দিয়ে অরক্ষিত রেল ক্রসিং পাহারায় ভ্যানচালক
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৫ বছর ধরে বাঁশরে ব্যারিয়ার দিয়ে রেল ক্রসিং পাহারা দিচ্ছেন ইসলাম নামে এক ভ্যান চালক। কোনো প্রাতিষ্ঠানিক দায়িত্ব নয়, কবেল মানুয়ের জীবন বাঁচানোর তাগিদেই এ কাজ করছেনে তিনি। তার বাড়ি ঐ রেল ক্রসিং সংলগ্ন এলাকায়।
৫ বছর ধরে বাঁশ দিয়ে অরক্ষিত রেল ক্রসিং পাহারায় ভ্যানচালক
ভালুকায় পৃথক স্থান থেকে ৪ মরদেহ উদ্ধার
ময়মনসিংহের ভালুকায় পৃথক স্থান থেকে চার জনের মরদেহ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার খারুয়ালী ও উথুরা ইউনিয়নের বনগাঁও গ্রাম থেকে ওই মরদেহগুলো উদ্ধার করা হয়।
ভালুকায় পৃথক স্থান থেকে ৪ মরদেহ উদ্ধার
আরও পড়ুন
হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’  
টাইমস হায়ার র‍্যাঙ্কিংয়ের ‘রিপোর্টার’ তালিকায় ডিআইইউ
শীর্ষ ১০০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই ঢাবি-বুয়েট, চমক ৩ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের
ট্রাফিক সার্জেন্টের সঙ্গে ‘খারাপ ব্যবহারের’ শাস্তি পেলেন দুইজন