ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

ছাত্রের ‘সর্বনাশ’ করে মাদরাসাশিক্ষক উধাও

আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ পিএম
ছবি: সংগৃহীত

রংপুরের কাউনিয়ার এক মাদরাসাশিক্ষকের বিরুদ্ধে উঠেছে ছাত্রকে বলাৎকারের অভিযোগ। ঘটনা এলাকায় জানাজানি হওয়ার পর থেকে খোঁজ মিলছে না ওই শিক্ষকের।

এ নিয়ে মাদরাসা কর্তৃপক্ষের সঙ্গে ওই ছাত্রের পরিবার মধ্যে ব্যাপক হট্টগোল হয়েছে।

হট্টগোলের ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে, জামিয়া রহমানিয়া মাদরাসা এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং নামের প্রতিষ্ঠানে।

শিশুর পরিবার ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার রাতে মাদরাসার শিক্ষক আজিজুল ইসলাম আবাসিকের ১৩ বছর বয়সী ছাত্রকে বলাৎকার করেন। অভিযুক্ত শিক্ষকের বাড়ি রংপুর সদর কোতোয়ালি থানার পালিচড়া এলাকায়।

রাতেই বিষয়টি অন্য ছাত্রদের মাধ্যমে বাইরে ছড়িয়ে পড়ে। খবর পৌঁছে যায় ওই ছাত্রীর বাড়িতে। পরিবারের সদস্যরা গিয়ে ছেলেটিকে বাড়ি ফিরিয়ে নেন।

মঙ্গলবার সকালে স্থানীয় গণ্যমান্য কয়েকজন মাদরাসায় যান। পরিচালনা কমিটি সদস্যরাও উপস্থিত হন। ততক্ষণে সেখান থেকে চলে যান অভিযুক্ত আজিজুল। শিশুর স্বজনরা গিয়ে তাকে না পেয়ে ক্ষোভ ঝাড়তে থাকেন। স্থানীয়রা জড়ো হলে মাদরাসা কর্তৃপক্ষের সঙ্গে তীব্র বাগবিতণ্ডা শুরু হয়।

কাউনিয়া থানা পুলিশ গিয়ে পরিস্থিতি সামলে ওই ছাত্র, তার বাবা ও মাদরাসার অন্য শিক্ষকদের থানায় নেয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাব উদ্দিন জানালেন, ‘ভিকটিমের পরিবারের পক্ষ থেকে লিখিত এজাহার পেলেই আইনগত ব্যবস্থা ও মামলা নেওয়া হবে। অভিযুক্ত শিক্ষক বর্তমানে পলাতক। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।’

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাঙামাটিতে জাল কাগজে বৃদ্ধের জমি দখল
রাঙামাটির লংগদু উপজেলার ২৩ নং বগাচত্বর মৌজায় জাল কাগজপত্র তৈরি করে এক বৃদ্ধের বসতবাড়ির জমি হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে।
রাঙামাটিতে জাল কাগজে বৃদ্ধের জমি দখল
এক টুকরো কাশবনে হাজারো মানুষ, নেই পরিকল্পিত বিনোদনকেন্দ্র
শরতের নীল আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘের ভেলা। মৃদু বাতাসে দুলছে সারি সারি কাশফুল। দূর থেকে দেখলে মনে হয়, সবুজ মাঠজুড়ে কেউ যেন বিছিয়ে দিয়েছে শুভ্রতার চাদর। শরতের এমন মনোরম দৃশ্য দেখতে পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ব্যাপারীবাড়ি-সংলগ্ন মাঠে প্রতিদিন ভিড় করছেন দর্শনার্থীরা।
এক টুকরো কাশবনে হাজারো মানুষ, নেই পরিকল্পিত বিনোদনকেন্দ্র
প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামের এক ভ্রাম্যমাণ ফল বিক্রেতাকে হত্যার অভিযোগ উঠেছে।
প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা
করলা গাছ তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের চুরিকাঘাতে কৃষক নিহত
নওগাঁর ধামইরহাটে জমির করলা গাছ তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আবুল কাশেম (৪২) নামের এক কৃষক নিহত হয়েছেন। এই সংঘর্ষের ঘটনায় নিহতের ছেলে ও দুই ভাই গুরুতর আহত হয়ে বর্তমানে জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
করলা গাছ তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের চুরিকাঘাতে কৃষক নিহত
রাষ্ট্রীয় মর্যাদায় বীরাঙ্গনা ফুলমতির শেষ বিদায়
মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহযোগীদের হাতে নির্যাতনের শিকার গাইবান্ধার সাদুল্লাপুরের বীরাঙ্গনা রাজকুমারী রবিদাস ফুলমতিকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে। 
রাষ্ট্রীয় মর্যাদায় বীরাঙ্গনা ফুলমতির শেষ বিদায়
আরও পড়ুন
মাদরাসাছাত্রকে বলাৎকার, শিক্ষককে গাছে বেঁধে পুলিশ ডাকলেন স্থানীয়রা
কাশফুলের শুভ্রতায় মুগ্ধ করতোয়ার চর
চলন্ত বাসে শিশুর জন্ম, বাসের নামে ‘আনাস হাসান’ রাখা হলো নাম
আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ কর্মকর্তাকে স্থায়ী বহিষ্কার