
৩৯ বোতল এস্কাফ সিরাপসহ নীলফামারীর সৈয়দপুরের চিহ্নিত মাদক বিক্রেতা রকিকে (৩৫) আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে শহীদ ডা. শামসুল সড়কের রেলওয়ে সুপার মার্কেটে গোপন সংবাদের ভিওিতে এ এস পি নুরনবী নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক রকি সৈয়দপুর পৌর এলাকার ১০ নম্বর ওয়ার্ডের নিউ মুন্সিপাড়া মহল্লার বাসিন্দা।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, রকি চিহ্নিত মাদক বিক্রেতা। সৈয়দপুর থানা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে এবং স্থানীয় এলাকায় এ ধরনের অভিযান নিয়মিত জোরদার করা হচ্ছে। গ্রেপ্তারের পর রকির বিরুদ্ধে সৈয়দপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
আরটিভি/এমএইচজে




