ঢাকা রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

নেত্রকোনায় জুয়ার আসর থেকে আটক ৮

নেত্রকোনা প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পিএম
নেত্রকোনায় জুয়ার আসর থেকে আটক ৮। ছবি: আরটিভি

নেত্রকোনার মোহনগঞ্জে জুয়ার আসর থেকে যুবদল নেতা, ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও বিজিবি সদস্যসহ আটজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে তাদের আদালতে পাঠানো হয়। এর আগে গতকাল বুধবার সন্ধ্যায় পৌরশহরের টেংগাপাড়া এলাকায় একটি ঘরে জুয়া খেলারত অবস্থায় তাদের আটক করা হয়।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন এ তথ্য নিশ্চিত করেছেন।

আটকরা হলেন, পৌরশহরের টেংগাপাড়া এলাকার মৃত দেওয়ান আবু সোলেমানের ছেলে দেওয়ান কামরুল হাসান সায়েম (৪৩), মৃত আ. জলিলের ছেলে মো. জিয়া উদ্দিন (৪০), মৃত রইছ উদ্দিনের ছেলে হারুন অর রশিদ ওরফে তরুনুর রশিদ খান (৪৩), দৌলতপুরের মৃত ইউসুফ আলীর ছেলে মোহাম্মদ আলী রুবেল (৪৪), উপজেলার পাবই গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে মো. আমীন (৪২), মৃত সিরাজ মিয়ার ছেলে মো. সোহেল রানা (৪৪), ঝিকরওয়ালা গ্রামের সিরাজুল হকের ছেলে মিনামুল (৩৫) ও সহিলদেও গ্রামের কমল মিয়া (৪৩)।

এর মধ্যে তরুনুর রশিদ ময়মনসিংহ ফায়ার সার্ভিসে, সোহেল রানা বিজিবি, জিয়া উদ্দিন নির্বাচন অফিস ও কমল মিয়া উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড যুবদলের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার একটি স্থানে টাকার বিনিময়ে জুয়া খেলার আসর বসানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে মোহনগঞ্জ থানার পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় জুয়া খেলারত অবস্থায় ওই আটজনকে আটক করা হয়।

হাফিজুল ইসলাম হারুন বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে আজ সকালে আদালতে পাঠানো হয়েছে। শোনা যাচ্ছে, আটকদের মধ্যে বিভিন্ন সংস্থা ও বাহিনীর সদস্য রয়েছেন। এ বিষয়ে বিস্তারিত তদন্তের পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

বারহাট্টা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাব্বির হাসান বলেন, তাদের মধ্যে সরকারি চাকরিরত কেউ আছেন কি না, সেটা তদন্ত করা হচ্ছে। বিস্তারিত তদন্ত করে এমন যাদের পাওয়া যাবে, তাদের পরিচয়সহ সংশ্লিষ্ট সংস্থাকে জানানো হবে। এটা আইনানুগ প্রক্রিয়ার অংশ।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
লংগদুতে আবাসিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ
রাঙামাটির লংগদু উপজেলায় একটি আবাসিক প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন এবং শিক্ষার্থীদের মাঝে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করেছেন সেনাবাহিনীর লংগদু জোনের জোন কমান্ডার।
লংগদুতে আবাসিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ
মুক্তিযোদ্ধার দুই ছেলেকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইন উদ্ধারের ঘটনায় বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দীনের দুই ছেলেকে মাদক মামলায় জড়ানোর অভিযোগ উঠেছে। এ ঘটনাকে ষড়যন্ত্র দাবি করে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের দাবি জানিয়েছেন পরিবারের সদস্য ও উপজেলার অর্ধশতাধিক বীর মুক্তিযোদ্ধা।
মুক্তিযোদ্ধার দুই ছেলেকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ
উদ্বোধনে দাওয়াত না পেয়ে ক্ষুব্ধ মাতবর, স্কুলছাড়া ৩০ শিশু
নতুন ভবনের উদ্বোধন হয়েছে ঘটা করে। তবে সেই ভবনের দরজা দিয়ে এখন আর নিয়মিত ঢুকছে না গ্রামের একদল শিশু। অভিযোগ, উদ্বোধনী অনুষ্ঠানে দাওয়াত না পাওয়াকে কেন্দ্র করে স্থানীয় এক প্রভাবশালী মাতবর ক্ষুব্ধ হওয়ার পর প্রায় ৩০ শিক্ষার্থী কয়েকদিন ধরে বিদ্যালয়ে আসছে না। কেউ কেউ সন্তানদের অন্য বিদ্যালয়ে ভর্তি করানোর চেষ্টাও করছেন।
উদ্বোধনে দাওয়াত না পেয়ে ক্ষুব্ধ মাতবর, স্কুলছাড়া ৩০ শিশু
কুড়িগ্রামে বিক্ষোভের মুখে মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রাজমাল্লীর হাট ফাজিল মাদরাসায় চারটি পদে নিয়োগকে কেন্দ্র করে নিয়োগ বাণিজ্যের পাঁয়তারার অভিযোগে রোববার (৪ অক্টোবর) মানববন্ধন ও বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। একপর্যায়ে বিক্ষোভকারীদের তোপের মুখে মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেছুর রহমান ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ থেকে পদত্যাগ পত্রজমা দিতে বাধ্য হন।
কুড়িগ্রামে বিক্ষোভের মুখে মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ
রাতের আঁধারে বিদ্যালয়ের ১১ ফ্যান গায়েব
পঞ্চগড়ের সদর উপজেলায় রাতের আঁধারে বিদ্যালয়ের তালা ভেঙে ১১টি ফ্যান চুরির ঘটনা ঘটেছে। এ ছাড়া বিদ্যালয়ের একটি সাউন্ড সিস্টেম ও সততা স্টোরের কিছু টাকাও চুরি হয়েছে। তবে চুরির কাজে ব্যবহৃত একটি স্ক্রুড্রাইভার রেখে গেছে চোরেরা।
রাতের আঁধারে বিদ্যালয়ের ১১ ফ্যান গায়েব
আরও পড়ুন
পেট্রোল ঢেলে কলেজ অধ্যক্ষের কক্ষ পুড়িয়ে দেওয়ার চেষ্টা
বাকিতে সিগারেট না দেওয়ায় দোকানির গায়ে পেট্রল ঢেলে আগুন
প্রতিবন্ধী নারীকে পেয়ে নিজেকে আর ‘সামলাতে পারলেন না’ রবিউল
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ