ঢাকা রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

‘১৬ ডিসেম্বর গুলি করে হত্যা করা হবে’, কাফনের কাপড় পাঠিয়ে ছাত্রদল নেতাকে হুমকি

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পিএম
কাফনের কাপড় পাঠিয়ে ছাত্রদল নেতাকে হুমকি। ছবি: সংগৃহীত

নেত্রকোনায় ছাত্রদলের এক নেতার ব্যক্তিগত কার্যালয়ের সামনে ঝুলিয়ে রাখা হয়েছে কাফনের কাপড়, আগরবাতি, গোলাপজল ও একটি চিরকুট। চিরকুটে আগামী ১৬ ডিসেম্বরের পর তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) সকাল ৬টার দিকে শহরের সাতপাই এলাকার কেডিসি রোডসংলগ্ন কার্যালয়ের সামনে এসব সামগ্রী ঝুলতে দেখেন স্থানীয় বাসিন্দারা।

হুমকির শিকার ছাত্রদল নেতা আমিরুল ইসলাম নেত্রকোনা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ও জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। তাঁর বাবা আকরাম হোসেন সাতপাই এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঘটনাটি জানার পর আমিরুল নিজেই কার্যালয়ে যান। খবর পেয়ে জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও সেখানে উপস্থিত হন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

চিরকুটে আমিরুলকে ১৬ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। এরপর তাঁকে শহরের মোক্তারপাড়ার জুলাই চত্বরে নিয়ে মারধর এবং ছয়টি গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়। একই সঙ্গে তাঁর বাড়ি নেত্রকোনা থেকে সরিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

চিরকুটের নিচে ‘সর্বহারা গ্রুপ’ লেখা রয়েছে। এতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ আরও দুটি স্লোগান উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে ছাত্রদল নেতা আমিরুল ইসলাম বলেন, জুলাই-আগস্টে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আন্দোলনে রাজপথে সক্রিয় ছিলাম। সেই কারণে পতিত ফ্যাসিস্টের লোকজনই এই কাজ করেছে। চিরকুটে আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় আমি ও আমার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে হুমকিদাতাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

এ ঘটনাকে কাপুরুষোচিত আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছেন জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহমুদ চৌধুরী। তিনি দ্রুত জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং আমিরুলের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্বৃত্তদের রেখে যাওয়া আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এই দিনে হানাদারমুক্ত হয়েছিল পঞ্চগড়
আজ ২৯ নভেম্বর পঞ্চগড় হানাদারমুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে মুক্তিকামী জনতা কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে পঞ্চগড়কে পাক হানাদারমুক্ত করেছিলেন। মুক্তিকামী মুক্তিযোদ্ধাদের জন্য এই দিনটি আনন্দের। প্রতি বছরের ন্যায় এবারও জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালন করা হয়েছে।
এই দিনে হানাদারমুক্ত হয়েছিল পঞ্চগড়
গাড়ির চাকায় পিষ্ট ৪ কুকুরছানা!
সাতক্ষীরা পোস্ট অফিস চত্বরে আকস্মিক ঢুকে পড়া একটি জিপের চাকায় পিষ্ট হয়েছে চারটি কুকুরছানা। এ ঘটনায় আরও দুটি কুকুরছানা আহত হয়েছে। রোববার (২৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত পোস্ট অফিস চত্বরে এ ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে সাতক্ষীরা সরকারি কলেজের দিক থেকে আসা কালো রঙের একটি টয়োটা আরএভি ফোর জিপ (ঢাকা মেট্রো-ঘ ১৩-৩৪৩০) চালক আকস্মিকভাবে পোস্ট অফিস চত্বরে ঢুকিয়ে দেয়। এ সময় সেখানে সাতটি ছানাসহ একটি কুকুর ঘুমিয়ে ছিল। চালক বিষয়টি খেয়াল না করে জিপটি সামনে এগিয়ে নেওয়ায় চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই চারটি কুকুরছানার মারা যায়। বেঁচে যাওয়া তিনটি ছানার মধ্যে দুটি আহত হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন দাবি করেন, ঘটনার সময় চালকের আচরণ অসংলগ্ন ও অস্বাভাবিক ছিল। নেশাগ্রস্ত বা মানসিক ভারসাম্যহীন অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন কি না, তা খতিয়ে দেখা দরকার তিনি। এ সময় গাড়িতে এক নারী উপস্থিত ছিলেন বলেও জানান তারা।  ঘটনার পর আশপাশের লোকজন জড়ো হয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং চালকের সঙ্গে বাগ-বিতণ্ডায় জড়ান। একপর্যায়ে পরিস্থিতি বেগতিক দেখে চালক গাড়ি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এ বিষয়ে সাতক্ষীরা পোস্ট অফিসের পোস্টমাস্টার দেবাশীষ কর্মকার জানান, চালক বেখেয়ালে গাড়ি চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। এতে সাতটি কুকুরছানার মধ্যে চারটি মারা গেছে। ঘটনাটি কীভাবে ঘটল এবং গাড়িটি কার, সে বিষয়ে খোঁজ নিয়ে বিস্তারিত জানানো হবে। এ ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে সাতক্ষীরা প্রকৃতি ও জীবন ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মনির উদ্দিন বলেন, চালকের অবহেলায় এভাবে নিরীহ প্রাণীর মৃত্যু অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। গাড়ি চালানো বা পেছনে নেওয়ার আগে আশপাশে এবং চাকার নিচে কোনো প্রাণী আছে কি না, তা সতর্কতার সঙ্গে দেখে নেওয়া উচিত ছিল। পশু সংরক্ষণ আইনানুযায়ী প্রাণীদের প্রতি সংবেদনশীল থাকা জরুরি।  ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ী চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। পরিবেশকর্মী সাকিবুর রহমান বাবলা বলেন, শীতের শুরুতে রাস্তাঘাট, গলি, পার্কিং স্পট কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রাঙ্গণ ও গেটের পাশে উষ্ণতার খোঁজে কুকুর, বিড়ালসহ বিভিন্ন প্রাণীর আশ্রয় নেওয়ার প্রবণতা বাড়ে। বিশেষ করে শীতের বিকেল ও সন্ধ্যায় গাড়ি চালানোর সময় চালকদের বাড়তি সতর্ক থাকা প্রয়োজন।  তিনি বলেন, এ সময় অধিকাংশ মা কুকুরের সঙ্গে ছোট ছোট বাচ্চা থাকে। বাচ্চাদের জন্য নিরাপদ আশ্রয় খুঁজতে গিয়ে তারা গাড়ির নিচে অবস্থান নেয়। তাই গাড়ি চালানোর আগে আশপাশে খেয়াল রাখা উচিত। আরটিভি/এসআর
গাড়ির চাকায় পিষ্ট ৪ কুকুরছানা!
নীলফামারীতে যুবদলের সমাবেশ ও মিছিল
পরিকল্পিত সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে নীলফামারীতে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। 
নীলফামারীতে যুবদলের সমাবেশ ও মিছিল
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের ভগ্নিপতি গ্রেপ্তার
সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ভগ্নিপতি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের ভগ্নিপতি গ্রেপ্তার
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ‘অ্যাটম অ্যান্ড ফ্রেন্ডস’ সায়েন্স ফেস্টিভ্যাল শুরু
ফেস্টিভ্যালের প্রথম দিনে ঈশ্বরদী সরকারি কলেজে আয়োজিত এ অনুষ্ঠানে দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সেশনে লেকচার প্রদান করেন রাশিয়ার শীর্ষস্থানীয় পারমাণবিক বিজ্ঞান ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় মেফি-এর অ্যাসোসিয়েট প্রফেসর আলেকজান্ডার নাখাবভ। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ, কমিশনিং ও পরিচালনায় প্রয়োজনীয় বিজ্ঞান, প্রকৌশল ও বিভিন্ন পেশাগত দক্ষতা নিয়ে আলোচনা করেন।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ‘অ্যাটম অ্যান্ড ফ্রেন্ডস’ সায়েন্স ফেস্টিভ্যাল শুরু
আরও পড়ুন
নেত্রকোণায় জাল পাসপোর্ট তৈরির অভিযোগে দুই রোহিঙ্গাসহ চারজন আটক 
নেত্রকোনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শোভন গ্রেপ্তার
নেত্রকোনায় কুরিয়ার সার্ভিস কর্মীকে কুপিয়ে ১ লাখ ১৪ হাজার টাকা ছিনতাই
সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার