ঢাকা রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

নির্জন স্থানে একা পেয়ে যুবকের গায়ে আগুন দিল দুর্বৃত্তরা, অতঃপর...

আরটিভি নিউজ

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ এএম
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের মুক্তাগাছায় আগুনে পুড়িয়ে ফরহাদ হোসেন (৩৫) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে।

ফরহাদের পরিবারের দাবি, মৃত্যুর আগে ফরহাদ পুলিশকে বলে গেছেন একজন তার শরীরে পেট্রোল ছিটিয়ে দেন এবং অপর একজন আগুন ধরিয়ে দেন। তার শরীরে আগুন ধরিয়ে দেওয়ার পর পাশের জলাশয়ে লাফিয়েও নিজেকে বাঁচাতে পারেননি তিনি।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিকালে বিষয়টি নিশ্চিত করেন থানার ওসি কামরুল ইসলাম।

নিহত ফরহাদ হোসেন মধ্যহিস্যা এলাকার আব্দুস সাত্তারের ছেলে। তিনি পেশায় সবজি বিক্রেতা এবং এছাড়া গত সংসদ নির্বাচনে এমপি প্রার্থী হওয়ার ঘোষণাও দিয়েছিলেন। এছাড়া তিনি বিভিন্ন সামাজিক আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলেও জানিয়েছেন ফরহাদের প্রতিবেশীরা।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মুক্তাগাছা পৌর শহরের মধ্যহিস্যা এলাকায় ৯ সেপ্টেম্বর (বুধবার) রাত ১০টার দিকে নিজ বাড়ি থেকে বের হওয়ার পর কিছু দূর যেতেই অজ্ঞাত দুর্বৃত্তরা তার শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে পালিয়ে যায়। পাশেই থাকা জলাশয়ে ঝাঁপ দিয়েও নিজেকে রক্ষা করতে পারেননি ফরহাদ। পরে পরিবারের লোকজন এবং স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফরহাদ হোসেনের মৃত্যু হয়।

নিহতের বাবা আব্দুস সাত্তার জানান, তার ছেলে মাদকের বিরুদ্ধে নানা কর্মসূচি পালনসহ বিভিন্ন সামাজিক আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এসব বিষয় নিয়ে কিছু লোকের সঙ্গে ফরহাদের বিরোধ ছিল। তারাই এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে তিনি সন্দেহ প্রকাশ করেন।

মুক্তাগাছা থানার ওসি কামরুল ইসলাম জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফরহাদ পুলিশের কাছে ঘটনার বর্ণনা দিয়ে গেছেন। ফরহাদের ভাষ্যমতে, বাসা থেকে কিছুটা দূরে নির্জন স্থানে যাওয়ার পর পেছন থেকে একজন তার শরীরে পেট্রোল ছিটিয়ে দেন। অপর একজন আগুন ধরিয়ে দেন। তবে তিনি তাদের কাউকে চিনতে পারেননি।

ওসি বলেন, কী কারণে বা কেন তাকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটেছে, তা জানতে তদন্ত চলছে। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
উদ্বোধনে দাওয়াত না পেয়ে ক্ষুব্ধ মাতবর, স্কুলছাড়া ৩০ শিশু
নতুন ভবনের উদ্বোধন হয়েছে ঘটা করে। তবে সেই ভবনের দরজা দিয়ে এখন আর নিয়মিত ঢুকছে না গ্রামের একদল শিশু। অভিযোগ, উদ্বোধনী অনুষ্ঠানে দাওয়াত না পাওয়াকে কেন্দ্র করে স্থানীয় এক প্রভাবশালী মাতবর ক্ষুব্ধ হওয়ার পর প্রায় ৩০ শিক্ষার্থী কয়েকদিন ধরে বিদ্যালয়ে আসছে না। কেউ কেউ সন্তানদের অন্য বিদ্যালয়ে ভর্তি করানোর চেষ্টাও করছেন।
উদ্বোধনে দাওয়াত না পেয়ে ক্ষুব্ধ মাতবর, স্কুলছাড়া ৩০ শিশু
কুড়িগ্রামে বিক্ষোভের মুখে মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রাজমাল্লীর হাট ফাজিল মাদরাসায় চারটি পদে নিয়োগকে কেন্দ্র করে নিয়োগ বাণিজ্যের পাঁয়তারার অভিযোগে রোববার (৪ অক্টোবর) মানববন্ধন ও বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। একপর্যায়ে বিক্ষোভকারীদের তোপের মুখে মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেছুর রহমান ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ থেকে পদত্যাগ পত্রজমা দিতে বাধ্য হন।
কুড়িগ্রামে বিক্ষোভের মুখে মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ
রাতের আঁধারে বিদ্যালয়ের ১১ ফ্যান গায়েব
পঞ্চগড়ের সদর উপজেলায় রাতের আঁধারে বিদ্যালয়ের তালা ভেঙে ১১টি ফ্যান চুরির ঘটনা ঘটেছে। এ ছাড়া বিদ্যালয়ের একটি সাউন্ড সিস্টেম ও সততা স্টোরের কিছু টাকাও চুরি হয়েছে। তবে চুরির কাজে ব্যবহৃত একটি স্ক্রুড্রাইভার রেখে গেছে চোরেরা।
রাতের আঁধারে বিদ্যালয়ের ১১ ফ্যান গায়েব
কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে পিটুনির অভিযোগ
কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন শাহের মাজার প্রাঙ্গণে পিটুনির শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে পিটুনির অভিযোগ
সহকর্মীর দাফনে গিয়ে মোটরসাইকেল হারালেন ছাত্রদল নেতা
ময়মনসিংহের গৌরীপুরে সহকর্মীর দাফন কাজে অংশ নিতে গিয়ে মোটরসাইকেল খুইয়েছেন ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি জহিরুল ইসলাম। 
সহকর্মীর দাফনে গিয়ে মোটরসাইকেল হারালেন ছাত্রদল নেতা
আরও পড়ুন
বৃদ্ধা মায়ের সম্পত্তি লিখে নেওয়ার পরও ভরণপোষণ না দেওয়ার অভিযোগ মেয়ের বিরুদ্ধে
বৃদ্ধাশ্রমে ইমাম ঢুকতেই প্রতিবন্ধী নারীর চিৎকার, অতঃপর...
ময়মনসিংহ মেডিকেলে আগুন, তদন্তে ৫ সদস্যের কমিটি
ময়মনসিংহ মেডিকেলে ৬ জনের মৃত্যু, সামনে এলো ভয়াবহ তথ্য