ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

ফেনীতে বিশেষ অভিযানে ২১ জন গ্রেপ্তার 

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পিএম
ফেনী মডেল থানা। ছবি: আরটিভি

ফেনীতে পুলিশের বিশেষ অভিযানে চোর, ডাকাত, মাদকসেবী, মাদক কারবারি, নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্যসহ মোট ২১ জনকে গ্রেপ্তার করেছে ফেনী মডেল থানা-পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) ফেনী পুলিশ সুপারের নির্দেশে এবং অতিরিক্ত পুলিশ সুপারের (সদর সার্কেল) দিকনির্দেশনায় ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলামের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এসময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৫০ বোতল বিদেশি মদ, ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ, তিন বোতল বিয়ার ও ২০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় সন্ত্রাসবিরোধী মামলার ঘটনায় জড়িত আসামি সোনাগাজীর আশরাফুল জামান সোহাগ (২০) ও সাইফুল ইসলাম রিয়াজ (২৮), ধর্মপুরের মাদক ব্যবসায়ী মো. সেলিম (২৪) এবং ৫০ বোতল বিদেশি মদ ও ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ মা-ছেলে মো. হৃদয় (২০) ও রাবেয়া আক্তারকে মধ্যম চাড়ীপুর (খাজুরিয়া) জজ কোর্ট কলোনির ভেতর থেকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া শাহরিয়ার হোসেন (২২), শহিদুল ইসলাম সুমন (৩৪) ও মো. রবেলকে (২৬) মোট ২০টি ইয়াবা ট্যাবলেটসহ এবং তিন বোতল বিয়ারসহ আবু বকরকে (২৩) গ্রেপ্তার করা হয়েছে।

একই সঙ্গে পরোয়ানাভুক্ত আসামি ও মাদকসেবীসহ মোট ২১ জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানায়, পুলিশ সুপারের প্রত্যক্ষ নির্দেশনায় মাদক নির্মূলে ফেনী সদর থানা এলাকার বিভিন্ন মাদক স্পটে নিয়মিত মাদকবিরোধী অভিযান এবং আইনশৃঙ্খলা বিঘ্নিত করে এমন কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোববার ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়  
জরুরি পাইপলাইন মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সিলেট নগরীর কয়েকটি এলাকায় শনিবার (৩ অক্টোবর) রাত ৯টা থেকে রোববার (৪ অক্টোবর) ভোর ৬টা পর্যন্ত ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
রোববার ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়  
বাগেরহাটে দুই মোটরসাইকেল ও নসিমনের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩
বাগেরহাটের মোরেলগঞ্জে দুই মোটরসাইকেল ও নসিমনের ত্রিমুখী সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। 
বাগেরহাটে দুই মোটরসাইকেল ও নসিমনের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩
কাবিখার টাকায় পকেট ভারী চেয়ারম্যানের, নীরব প্রশাসন
ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নে গ্রামীণ পরিকাঠামো রক্ষণাবেক্ষণ ও সংস্কারের জন্য ২০২৫-২৬ অর্থবরাদ্দকৃত কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) কর্মসূচির টাকা নিয়ে নজিরবিহীন লুটপাটের চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ইউনিয়নের চারটি গুরুত্বপূর্ণ প্রকল্পের দুটিতে নামমাত্র কাজ দেখিয়ে এবং বাকি দুটিতে কোনো কাজই না করে পুরো ১০ লাখ ৭৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে চেয়ারম্যান কাজী নাজির উদ্দীনের বিরুদ্ধে। এর আগে প্রতিবন্ধী স্কুল নির্মাণের নামে সরকারি অর্থ গায়েবের অভিযোগ থাকা সত্ত্বেও এবার ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের বরাদ্দ নয়ছয় করার ঘটনায় ফুঁসে উঠেছে স্থানীয় জনতা।
কাবিখার টাকায় পকেট ভারী চেয়ারম্যানের, নীরব প্রশাসন
রাজবাড়ীতে বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ
রাজবাড়ী জেলা বিএনপির দলীয় কার্যালয়ে গভীর রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে কার্যালয়ের দেয়ালে থাকা ব্যানার ও লাইট পুড়ে গেছে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে ক্লপসেবল গেট।
রাজবাড়ীতে বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ
গোপনে ভিডিও পাঠালেন সৌদিতে নির্যাতনের শিকার রেহেনা
হবিগঞ্জের মাধবপুরে অভাব-অনটনের সুযোগ নিয়ে দালালের খপ্পরে পড়ে গৃহকর্মী ভিসায় সৌদি আরবে গিয়ে নির্যাতন, বেতন-ভাতা না পাওয়া, অতিরিক্ত কাজের চাপের শিকার হওয়ার অভিযোগ করেছেন রেহেনা খাতুন নামে এক গৃহবধূ। বর্তমানে তিনি সৌদি আরবের জেদ্দার আলহাদা এলাকায় একটি বাসায় গৃহকর্মী হিসেবে অবস্থান করছেন বলে জানা গেছে।
গোপনে ভিডিও পাঠালেন সৌদিতে নির্যাতনের শিকার রেহেনা
আরও পড়ুন
কোটচাঁদপুরে যুবলীগ নেতা শহিদ গ্রেপ্তার
ছাত্রলীগ নেতা ছেলেকে দেখতে থানায় গিয়ে আ.লীগ নেতা বাবাও গ্রেপ্তার
কক্সবাজার থেকে ঢাকায় বিমানবন্দরে নামতেই গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা
প্রবীণ কর আইনজীবী গোলাম মাইন উদ্-দীন মারা গেছেন