ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

বংশী নদীতে ভেসে এলো অর্ধগলিত মরদেহ, পরনে ছিল না কাপড়

ধামরাই প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ এএম
নদী থেকে মরদেহ উদ্ধার করা হচ্ছে। ছবি: আরটিভি

ঢাকার ধামরাইয়ে বংশী নদী থেকে ভাসমান ও নগ্ন অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার সোমভাগ ইউনিয়নের দেপাশাই নোয়াপাড়া খেলার মাঠসংলগ্ন নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে দেপাশাই নোয়াপাড়া খেলার মাঠের পাশে বংশী নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে তারা তাৎক্ষণিকভাবে ধামরাই থানা পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে মরদেহটি উদ্ধার করে। কয়েকদিন পানিতে থাকায় মরদেহটিতে পচন ধরে অর্ধগলিত হয়ে পড়ায় প্রাথমিকভাবে নিহতের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান জানান, মরদেহের পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তথ্যপ্রযুক্তির সহায়তায় কাজ করে। কিন্তু মরদেহটি অর্ধগলিত থাকায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঈশ্বরদীতে মাদক মামলার আসামির যাবজ্জীবন
পাবনার ঈশ্বরদী থানার একটি মাদক মামলায় মো. মিজানুর রহমান নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও কারাদণ্ডের কথা রায়ের আদেশে বলা হয়েছে।
ঈশ্বরদীতে মাদক মামলার আসামির যাবজ্জীবন
যুবককে অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৩
রংপুরের পীরগঞ্জে এক যুবককে অপহরণ করে একটি বাড়িতে আটকে রেখে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ভুক্তভোগী সোহেল রানাকে উদ্ধার করা হয়।
যুবককে অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৩
ঝিনাইদহে আওয়ামী লীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার
ঝিনাইদহের কালীগঞ্জ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঝিনাইদহে আওয়ামী লীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার
অন্ধকারে নিজেকে লুকানোর চেষ্টা ৭ বছরের শিশুর, একান্ত জিজ্ঞাসায় মিলল আপন চাচার নাম 
নড়াইল সদর উপজেলায় আপন চাচার বিরুদ্ধে ৭ বছরের এক ভাতিজিকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে নড়াইল সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।
অন্ধকারে নিজেকে লুকানোর চেষ্টা ৭ বছরের শিশুর, একান্ত জিজ্ঞাসায় মিলল আপন চাচার নাম 
ভুল বুঝতে পেরে থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন মাদকাসক্ত যুবক
দীর্ঘদিন মাদক সেবনের পর নিজের ভুল উপলব্ধি করে স্বেচ্ছায় থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন নীলফামারীর সৈয়দপুরের শুকুর আলী নামে এক যুবক।
ভুল বুঝতে পেরে থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন মাদকাসক্ত যুবক
আরও পড়ুন
ধামরাইয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে নানা অভিযোগ
প্রতিটি উপজেলায় স্টেডিয়াম, ইউনিয়নে খেলার মাঠ তৈরি হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
প্রেমিকার বাড়িতে মিলল এইচএসসি পরীক্ষার্থী প্রেমিকের মরদেহ, মা-মেয়ে আটক
ধামরাইয়ে চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুটের ঘটনা তদন্তে পুলিশ