ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পিএম
ছবি: সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডে পদদলিত হয়ে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালটির উপ-পরিচালক জাকিউল ইসলাম।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনের আটতলায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এতে পদদলিত হয়ে অন্তত ২০ জন আহত হন। এর মধ্যে ছয়জন মারা গেছেন।

তারা হলেন হাজেরা বেগম (৫০), শাহজাহান (৪০), রমজান (৩৮), জাহানারা (৫০) ও কুলসুমা (৩৫)। এ ছাড়া অজ্ঞাতনামা এক শিশু নিহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে ভবনের আটতলায় আগুন লাগার সঙ্গে সঙ্গেই চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে বিভিন্ন ওয়ার্ডে থাকা রোগী ও তাদের স্বজনদের মধ্যে তীব্র আতঙ্ক দেখা দেয়। প্রাণভয়ে সবাই একসঙ্গে অপ্রশস্ত সিঁড়ি দিয়ে নিচে নামার চেষ্টা করলে হুড়োহুড়ি ও ধাক্কাধাক্কির সৃষ্টি হয়। একপর্যায়ে অনেকেই পা পিছলে পড়ে যান এবং নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই শিশুসহ ছয়জনের প্রাণহানি ঘটে।

ঘটনার পরপরই খবর পেয়ে ময়মনসিংহের পাঁচটি স্টেশনের মোট ১০টি অগ্নিনির্বাপক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ফায়ার সার্ভিসের সদস্যদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এলে বাড়তি ইউনিটগুলো ফিরিয়ে নেওয়া হয়। তবে সার্বিক পরিস্থিতি তদারকির জন্য ঘটনাস্থলে চারটি ইউনিট প্রস্তুত রাখা হয়েছে।

অগ্নিকাণ্ডের বিষয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী জানান, নতুন ভবনের লিফটের কন্ট্রোল রুমে থাকা মেশিনের সঙ্গে সংযুক্ত বোর্ডে অতিরিক্ত উত্তাপ ও বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে বিস্তারিত কারণ নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও উল্লেখ করেন, আগুনের তীব্রতা খুব বেশি না হলেও কন্ট্রোল রুম থেকে প্রচুর ধোঁয়া ভবনের বিভিন্ন তলায় ছড়িয়ে পড়েছিল, যা সাধারণ মানুষের মাঝে ব্যাপক ভীতির সঞ্চার করে।

হাসপাতালের সার্বিক পরিস্থিতির বিষয়ে উপ-পরিচালক জাকিউল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডে হাসপাতালের চিকিৎসা ওয়ার্ডগুলোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বৈদ্যুতিক সংযোগে কোনো ধরনের অভ্যন্তরীণ ত্রুটি ছিল কিনা এবং দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ খতিয়ে দেখতে প্রয়োজনীয় তদন্ত প্রক্রিয়া শুরু করা হয়েছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু
বান্দরবানের দুস্থ ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে ও সুস্বাস্থ্য রক্ষায় সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়নের উদ্যোগে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা সহায়তা কার্যক্রম শুরু হয়েছে। 
বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু
শিক্ষক সংকটে কুড়িগ্রামের সরকারি কলেজে ব্যহত হচ্ছে পাঠদান
কুড়িগ্রামের রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজে শিক্ষক সংকট চরম আকার ধারণ করেছে। ৬০টি অনুমোদিত শিক্ষক পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ২৭জন। শূন্য রয়েছে ৩৩টি পদ। এর মধ্যে ১৩টি বিষয়ে কোনো শিক্ষকই নেই। ফলে এক বিষয়ের শিক্ষককে অন্য বিষয়ের ক্লাস নিতে হচ্ছে। এতে ব্যাহত হচ্ছে বিষয়ভিত্তিক পাঠদান। শিক্ষক সংকটের পাশাপাশি পর্যাপ্ত অ্যাকাডেমিক ভবন ও শ্রেণিকক্ষ না থাকায় জীর্ণ টিনশেড ভবনে দুর্ভোগের মধ্যে ক্লাস করছে কলেজটির সাড়ে তিন হাজার শিক্ষার্থী।
শিক্ষক সংকটে কুড়িগ্রামের সরকারি কলেজে ব্যহত হচ্ছে পাঠদান
জীববিজ্ঞানের বই নিতে ছাত্রীকে একা যেতে বলেন শরীরচর্চার শিক্ষক, অতঃপর...
চাঁপাইনবাবগঞ্জে দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে গোলাম কবির (৫৪) নামে এক শিক্ষককে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
জীববিজ্ঞানের বই নিতে ছাত্রীকে একা যেতে বলেন শরীরচর্চার শিক্ষক, অতঃপর...
বান্দরবানে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে নিহত ২
বান্দরবানের থানচি উপজেলার পর্যটনস্পট তিন্দুতে পর্যটকবাহী একটি চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২ পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন পর্যটক আহত হন।
বান্দরবানে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে নিহত ২
ধামরাইয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে নানা অভিযোগ
ঢাকার ধামরাইয়ের পাঠানটোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের মারধর, অভিভাবকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, প্রাইভেট পড়তে চাপ দেওয়া, উপবৃত্তি বণ্টনে অনিয়ম এবং পরীক্ষায় পক্ষপাতের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের মধ্যে কয়েকটি বিষয়ে প্রধান শিক্ষক সামান্তা খানও অভিযোগ করেছেন এসব শিক্ষকদের বিরুদ্ধে।
ধামরাইয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে নানা অভিযোগ
আরও পড়ুন
মাকে বাঁচাতে জ্বলন্ত বাসেই রয়ে গেলেন ছেলে, প্রাণ গেল দুজনেরই
শর্টসার্কিটের আগুনে দগ্ধ ঘুমিয়ে থাকা ৬ বছরের শিশু
আগুনে পুড়ল কচুয়ার পাঁচ ব্যবসাপ্রতিষ্ঠান, ১৫ লাখ টাকার ক্ষতি
চট্টগ্রামের নিউ মার্কেটে আগুন