ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

ময়মনসিংহ মেডিকেলে ৬ জনের মৃত্যু, সামনে এলো ভয়াবহ তথ্য

আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ এএম
ছবি: সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের নতুন ভবনে অগ্নিকাণ্ডের সময় আতঙ্ক ছড়িয়ে পড়ায় পদদলিত হয়ে শিশুসহ ছয়জন মারা গেছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে।

সোমবার সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনের ৮ তলায় লিফট কন্ট্রোল রুম অতিরিক্ত গরম হয়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ও প্রচণ্ড ধোঁয়ায় পুরো ভবন আচ্ছন্ন হয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন ও ধোঁয়া সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, নতুন ভবনটিতে জরুরি মুহূর্তে বের হওয়ার জন্য চারটি সিঁড়ি থাকলেও সেগুলোকে সব সময় তালাবন্ধ করে রাখা হতো। বারবার বলার পরও হাসপাতাল কর্তৃপক্ষ সিঁড়িগুলো খোলা রাখার কোনো পদক্ষেপ নেয়নি। ফলে আগুন লাগার পর আতঙ্কিত রোগী ও তাদের স্বজনরা ভবন থেকে বের হতে গিয়ে চরম বিপাকে পড়েন। তারা শুধু একটি খোলা সিঁড়ি দিয়ে তাড়াহুড়ো করে নিচে নামার চেষ্টা করলে হুড়োহুড়িতে পদদলিত হয়ে এই প্রাণহানির ঘটনা ঘটে।

মৃত ছয়জনের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বালিখা গ্রামের কুলসুমা, ফুলবাড়িয়া উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামের শাহজাহান, একই উপজেলার রমজান, জাহানারা এবং নেত্রকোনার পূর্বধলা উপজেলার বসী গ্রামের হাজেরা বেগম। এছাড়া অজ্ঞাতপরিচয় এক শিশুর মরদেহও পাওয়া গেছে।

ঘটনার পর সরেজমিন দেখা যায়, শত শত রোগী ও তাদের স্বজনরা হাসপাতাল চত্বরে অবস্থান করছেন। যাদের অনেকের হাত ভাঙা কিংবা মাথায় ব্যান্ডেজ রয়েছে, তারা আতঙ্কে কান্নাকাটি করছেন।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বান্দরবানে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে নিহত ২
বান্দরবানের থানচি উপজেলার পর্যটনস্পট তিন্দুতে পর্যটকবাহী একটি চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২ পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন পর্যটক আহত হন।
বান্দরবানে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে নিহত ২
ধামরাইয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে নানা অভিযোগ
ঢাকার ধামরাইয়ের পাঠানটোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের মারধর, অভিভাবকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, প্রাইভেট পড়তে চাপ দেওয়া, উপবৃত্তি বণ্টনে অনিয়ম এবং পরীক্ষায় পক্ষপাতের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের মধ্যে কয়েকটি বিষয়ে প্রধান শিক্ষক সামান্তা খানও অভিযোগ করেছেন এসব শিক্ষকদের বিরুদ্ধে।
ধামরাইয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে নানা অভিযোগ
সাতক্ষীরায় জামায়াত নেতার বিরুদ্ধে ১০ লাখ টাকা লুটের অভিযোগ
সাতক্ষীরা সদর উপজেলার ধূলিহর ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামে সরকারি নির্দেশ অমান্য করে ওয়াপদার বেড়িবাঁধ কেটে পিভিসি পাইপ স্থাপন এবং একটি মৎস্য ঘেরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
সাতক্ষীরায় জামায়াত নেতার বিরুদ্ধে ১০ লাখ টাকা লুটের অভিযোগ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও একটি সিএনজিচালিত অটোরিকশাসহ ৬ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬
পোল্ট্রি ফার্মের দুর্গন্ধে ‘প্রাণ ওষ্ঠাগত’ শিক্ষার্থীদের
ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের পিয়াজখালী আদর্শ লিপি প্রি-ক্যাডেট স্কুলের পাশে গড়ে তোলা একটি পোল্ট্রি ফার্মে মুরগির বিষ্ঠা ও বর্জ্য থেকে ছড়ানো তীব্র দুর্গন্ধে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
পোল্ট্রি ফার্মের দুর্গন্ধে ‘প্রাণ ওষ্ঠাগত’ শিক্ষার্থীদের
আরও পড়ুন
মাকে বাঁচাতে জ্বলন্ত বাসেই রয়ে গেলেন ছেলে, প্রাণ গেল দুজনেরই
শর্টসার্কিটের আগুনে দগ্ধ ঘুমিয়ে থাকা ৬ বছরের শিশু
আগুনে পুড়ল কচুয়ার পাঁচ ব্যবসাপ্রতিষ্ঠান, ১৫ লাখ টাকার ক্ষতি
চট্টগ্রামের নিউ মার্কেটে আগুন