
শরীয়তপুরের জাজিরা উপজেলায় পদ্মার পার থেকে এক পিকআপ চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের কাছে একটি মোবাইল ও পাসপোর্ট পাওয়া গেছে।
বুধবার সকালে উপজেলার পালেরচর ইউনিয়নের রাঢ়িকান্দি গ্রামের পদ্মা নদীর পার থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
নিহতের নাম শাহাদাত হোসেন (৩০)। তিনি কেরানীগঞ্জের রুহিতপুর এলাকার ধর্মসুর গ্রামের মজিল হকের ছেলে।
জানা যায়, শাহাদাত হোসেন কেরানীগঞ্জ এলাকায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পিকআপে করে ডিম পরিবহন করতেন। মঙ্গলবার রাতে কে বা কারা তাকে রাঢ়িকান্দি গ্রামের পদ্মা নদীর পারে শ্বাসরোধ করে ফেলে যায়। পরে বুধবার সকালে স্থানীয় মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
--------------------------------------------------------
আরও পড়ুন : হবিগঞ্জে বজ্রাঘাতে ৩ কৃষকের মৃত্যু
--------------------------------------------------------
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হক আরটিভি অনলাইনকে জানান, স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহের কাছে একটি পাসপোর্ট ও একটি মোবাইল ফোন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে কে বা কারা তাকে শ্বাসরোধ করে হত্যা করে নদীর পারে ফেলে গেছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন :
জেবি/পি



