ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

হঠাৎ দোকানের চালায় উঠে গেল গরু, এলাকায় কৌতূহল 

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ পিএম

সুনামগঞ্জে পথ হারিয়ে একটি কম্পিউটার দোকানের টিনের চালে উঠে আটকা পড়ে একটি ষাঁড়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে দিরাই উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ষাঁড়টির মালিক দিরাই পৌরসভার বাগবাড়ি এলাকার বাসিন্দা আবুল বশর। ষাঁড়টি সাধারণত তার বাড়ির আশপাশে বাধাহীনভাবে ঘুরে ঘুরে ঘাস খায়। মঙ্গলবার বিকেলে কোনো এক সময় ষাঁড়টি পথ হারিয়ে উপজেলা পরিষদের প্রধান ফটকের বিপরীতে একটি বাড়িতে ঢুকে পড়ে। একপর্যায়ে বাড়িটির সিঁড়ি দিয়ে পাশের একটি টিনশেড কম্পিউটার দোকানের বারান্দার চালে উঠে যায়। পরে নামার পথ না পেয়ে সেখানেই আটকা পড়ে।

খবর পেয়ে স্থানীয়রা সেখানে জড়ো হন। পরে তাদের সহযোগিতায় চেষ্টা চালিয়ে টিনের চাল থেকে ষাঁড়টিকে নামিয়ে আনা হয়। এতে ষাঁড়টি তেমন কোনো আঘাত পায়নি।

এদিকে, টিনের চালে ষাঁড়টির দাঁড়িয়ে থাকার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ষাঁড়টির মালিক আবুল বশর জানান, ষাঁড়টি সাধারণত বাড়ির আশপাশে বাধাহীনভাবে থাকে এবং ঘাস খায়। কীভাবে এটি দোকানের টিনের চালে উঠে পড়েছে, তা তিনি জানেন না। ধারণা করা হচ্ছে, পথ হারিয়ে পাশের বাড়ির সিঁড়ি দিয়ে উঠে ষাঁড়টি টিনের চালে পড়ে আটকা পড়ে। খবর পেয়ে অনেক চেষ্টা করে সেটিকে নামিয়ে আনা হয়েছে। ষাঁড়টি সুস্থ আছে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, এমন কোনো ঘটনার খবর তাদের কাছে নেই। একটি ষাঁড় কীভাবে টিনের চালে উঠল, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাটির নিচ থেকে ১২টি রকেট লঞ্চার উদ্ধার
টাঙ্গাইলের সখীপুরে মা‌টি খু‌ঁড়ে দুটি বাক্সে ১২টি পরিত্যাক্ত র‌কেট লাঞ্চার ও তিনটি গোলাকার হাতবোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
মাটির নিচ থেকে ১২টি রকেট লঞ্চার উদ্ধার
যৌতুকের টাকার জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা, স্বামী-শাশুড়ি পলাতক
যৌতুকের বাকি ৪৫ হাজার টাকা না দেওয়ায় কুড়িগ্রামের উলিপুরে নিলুফা ইয়াসমিন ওরফে নাসরিন জাহান (২১) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। 
যৌতুকের টাকার জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা, স্বামী-শাশুড়ি পলাতক
দিনাজপুরে আদিবাসীদের জীবনমান উন্নয়নে গণশুনানি অনুষ্ঠিত
দিনাজপুরের নবাবগঞ্জে আদিবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, আর্থিক অন্তর্ভুক্তি এবং ক্ষুদ্রঋণ কার্যক্রমের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুরে আদিবাসীদের জীবনমান উন্নয়নে গণশুনানি অনুষ্ঠিত
খুলনায় আরটিভির উদ্যোগে তালের চারা রোপণ
পরিবেশের ভারসাম্য রক্ষা, বজ্রপাতের ঝুঁকি কমানো ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্যবিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল।
খুলনায় আরটিভির উদ্যোগে তালের চারা রোপণ
নিষেধাজ্ঞা শেষ হচ্ছে মধ্যরাতে, ইলিশ শিকারে প্রস্তুত জেলেরা
মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ (বৃহস্পতিবার) মধ্যরাতে। এরপরই নদী ও সাগরে ইলিশ শিকারে নামবেন জেলেরা। তাই শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন তারা।
নিষেধাজ্ঞা শেষ হচ্ছে মধ্যরাতে, ইলিশ শিকারে প্রস্তুত জেলেরা
আরও পড়ুন
‘অপারেশন ল্যাংড়া’ নামে উত্তর প্রদেশে মুসলিমদের পঙ্গু করছে পুলিশ!  
কর্মস্থলে গরহাজির হলেও মহানবীকে (সা.) নিয়ে কটূক্তিতে সরব এই পুলিশ সদস্য!
পিকআপ নিয়ে গিয়ে গরু চুরি, বাধা দেওয়ায় খামারমালিককে ছুরিকাঘাত
স্কুল কমিটির সভাপতি হয়ে এলাকা ‘দাপিয়ে বেড়াচ্ছেন’ বিসিক কর্মকর্তা