ঢাকা শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

ব্র্যান্ডের নামে তৈরি হচ্ছিল নকল বৈদ্যুতিক তার, অতঃপর...

আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ পিএম
ছবি: এআই দ্বারা তৈরিকৃত ছবি

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বিভিন্ন ব্র্যান্ডের নামে নকল বৈদ্যুতিক তার তৈরির অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় নকল তার তৈরিতে ব্যবহৃত সরঞ্জাম, কাঁচামাল ও প্রস্তুতকৃত বৈদ্যুতিক তার জব্দ করা হয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-১০-এর সহকারী পরিচালক তাপস সরকার।

তিনি জানান, দক্ষিণ কেরানীগঞ্জের একটি কারখানায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের নামে নকল বৈদ্যুতিক তার তৈরির সরঞ্জাম, কাঁচামাল ও প্রস্তুতকৃত তার জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানার ব্যবসায়ী মো. মানিক (৩৬) কে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

এসআরবির এই কর্মকর্তা বলেন, নকল বৈদ্যুতিক পণ্য উৎপাদনের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। জনস্বার্থে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাতে বাবাকে লাইভ লোকেশন, সকালে মিলল কিশোরীর মরদেহ
কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে গলায় গামছা পেঁচানো জান্নাতুল তাজমিন (১৫) নামে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলের পাশে একটি সিএনজিচালিত অটোরিকশাও পাওয়া গেছে।
রাতে বাবাকে লাইভ লোকেশন, সকালে মিলল কিশোরীর মরদেহ
শিবগঞ্জে সরকারি কলেজে ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আদিনা ফজলুল হক সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের আয়োজনে অনার্স ১ম বর্ষ (২০২৫-২৬) এবং একাদশ (২০২৬-২৭) শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার গাইডলাইন ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
শিবগঞ্জে সরকারি কলেজে ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠিত
নিখোঁজের চার দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার
রাজবাড়ীতে নিখোঁজের চার দিন পর চৌধুরী ফুয়াদ হাসান রোহান (২১) নামে এক কলেজছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। 
নিখোঁজের চার দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার
কচুয়ায় ৩ ড্রেজার ধ্বংসসহ হাজার টাকা জরিমানা
চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল ইউনিয়নের মেঘদাইর ও বক্সগঞ্জ এলাকায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানের সময় উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে যাওয়ায় তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে অর্থদণ্ড বা কারাদণ্ড প্রদান করা সম্ভব হয়নি।
কচুয়ায় ৩ ড্রেজার ধ্বংসসহ হাজার টাকা জরিমানা
বাংলাদেশে বেড়াতে আসা জার্মান পর্যটকের চুরি যাওয়া সম্পদ উদ্ধার কতদূর?
জার্মানি থেকে বাংলাদেশে প্রথমবারের মতো বেড়াতে এসেছেন কিরিল লেন্ডার উইবার। কিন্তু, প্রতারকের খপ্পরে পড়ে নিজের ল্যাপটপ-ক্যামেরা হারিয়ে এখন দিশেহারা তিনি।
বাংলাদেশে বেড়াতে আসা জার্মান পর্যটকের চুরি যাওয়া সম্পদ উদ্ধার কতদূর?