ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

চকলেট খাওয়ানোর কথা বলে শিশুকে নিয়ে দোকানের ভেতরে হাবু, অতঃপর...

আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ পিএম
অভিযুক্ত হাবিবুর রহমান পাটওয়ারী ওরফে হাবু। ছবি: সংগৃহীত

চাঁদপুরের ফরিদগঞ্জে চকলেটের লোভ দেখিয়ে এক শিশুকে মুদি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে হাবিবুর রহমান পাটওয়ারী ওরফে হাবু (৭১) নামে এক মুদি দোকানি বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি অভিযুক্তের দোকানের সামনে খেলছিল। এ সময় চকলেট খাওয়ানোর কথা বলে তাকে দোকানের ভেতরে ডেকে নেওয়া হয়। পরে দোকানের শাটার বন্ধ করে শিশুটির ওপর যৌন নির্যাতন চালানো হয়। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে অভিযুক্তকে আটক করেন। পরে তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

ভুক্তভোগী শিশুর নানা গতকাল বুধবার রাতে বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মামলা করেছেন।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহ বলেন, ধর্ষণের ঘটনায় অভিযুক্ত হাবিবুর রহমান পাটওয়ারী ওরফে হাবুকে স্থানীয়দের সহায়তায় আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

ঘটনার শিকার শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সরকারি বরাদ্দে ‘নয়ছয়’ ও শিক্ষকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ
অভিযোগে বলা হয়েছে, আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট ২০২৫-২৬ এবং আন্তঃইউনিয়ন প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার জন্য ১ লাখ ৫৫ হাজার ও ৮৪ হাজার টাকা ইউনিয়ন পর্যায়ে প্রদান না করে ভুয়া ভাউচারের মাধ্যমে অর্থ উত্তোলন ও আত্মসাৎ করা হয়েছে।
সরকারি বরাদ্দে ‘নয়ছয়’ ও শিক্ষকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ
রাঙ্গামাটিতে পুলিশের অভিযানে আটক ৮
রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮জনকে আটক করা হয়েছে। এ সময় কলেজ গেইট এলাকার মাহাবুব আলমের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২০ পিস ইয়াবা। গত ২৪ ঘণ্টায় রাঙ্গামাটি শহরের বিভিন্ন এলাকায় কোতয়ালী থানা পুলিশ এই বিশেষ অভিযান পরিচালনা করে।
রাঙ্গামাটিতে পুলিশের অভিযানে আটক ৮
ধামরাইয়ে সিএনজি-পিকআপ সংঘর্ষে নিহত ৩
ঢাকার ধামরাইয়ে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে অজ্ঞাতনামা পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী, একজন শিশু ও অপরজন সিএনজিচালক। এ ঘটনায় আহত হয়েছেন আরোও তিনজন।
ধামরাইয়ে সিএনজি-পিকআপ সংঘর্ষে নিহত ৩
ভারতে যাওয়ার পথে দর্শনা ইমিগ্রেশনে আটক আ.লীগ নেতা
চিকিৎসার জন্য ভারতে যাওয়ার সময় দর্শনা ইমিগ্রেশন পুলিশের হাতে আটক মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। পরে তাকে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়েছে মেহেরপুর ডিবি পুলিশ। 
ভারতে যাওয়ার পথে দর্শনা ইমিগ্রেশনে আটক আ.লীগ নেতা
ভারতের ‘ক্রাইম পেট্রোল’ দেখে সিরিয়াল কিলার কুমিল্লার ছেলে মানিক
পুলিশ সূত্রে জানা গেছে, অতিরিক্ত ভাড়ার লোভ দেখিয়ে ১৫ থেকে ১৮ বছর বয়সী কিশোর চালকদের নির্জন স্থানে নিয়ে যেতেন মানিক। এরপর সহযোগীদের নিয়ে মুখ ও হাত-পা বেঁধে মাথায় আঘাত করে তাদের হত্যা করা হতো। অটোরিকশাগুলো কুমিল্লার মনোহরগঞ্জের এক ব্যক্তির কাছে বিক্রি করতেন মানিক।
ভারতের ‘ক্রাইম পেট্রোল’ দেখে সিরিয়াল কিলার কুমিল্লার ছেলে মানিক
আরও পড়ুন
রাঙ্গামাটিতে পুলিশের অভিযানে আটক ৮
ভারতে যাওয়ার পথে দর্শনা ইমিগ্রেশনে আটক আ.লীগ নেতা
সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অভিযোগে ৫ জেলে আটক
প্রতিবন্ধকতাও থামাতে পারেনি প্রতিবন্ধী ফয়েজকে