ঢাকা শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

ভাঙ্গায় থানার সামনে গুলি, সেই তরুণ-তরুণী বনানীতে গ্রেপ্তার

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পিএম
হামিদুল গাজী : ছবি আরটিভি

ফরিদপুরের ভাঙ্গায় হাইওয়ে থানার সামনে অস্ত্র উঁচিয়ে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে আতঙ্ক সৃষ্টি করার ঘটনায় হামিদুল গাজী (৪২) নামে এক যুবক ও তার বান্ধবী শিমু আক্তার তিশাকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত প্রাইভেটকার ও একটি রিভলবার জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।

পুলিশ জানায়, গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ঢাকার বনানীর একটি হোটেল থেকে হামিদুল গাজী ও তার বান্ধবী শিমু আক্তারকে গ্রেপ্তার করা হয়। পরে হামিদুলের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর যাত্রাবাড়ীর একটি গ্যারেজ থেকে ঘটনার সময় ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।

এ ছাড়া তার দেওয়া তথ্য অনুযায়ী মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার গোয়ালী মান্দ্রা গ্রামের বাড়ির একটি পরিত্যক্ত টয়লেট থেকে পয়েন্ট ২২ বোরের একটি রিভলবার উদ্ধার করে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান জানান, গত ১৭ আগস্ট রাতে ঢাকা থেকে গোপালগঞ্জ যাওয়ার পথে ভাঙ্গা গোলচত্বর হাইওয়ে থানার সামনে একটি রেস্তোরাঁর কাছে গাড়ি পার্কিংকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে হামিদুল গাজীর তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে তিনি সঙ্গে থাকা রিভলবার বের করে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়েন। পরে প্রাইভেটকারে থাকা শিমু আক্তার তিশাকে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

এ ঘটনায় ভাঙ্গা থানার এসআই প্রশান্ত কুমার মণ্ডল বাদী হয়ে মামলা করেন।

গ্রেপ্তারকৃত হামিদুল গাজীর বাড়ি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার বাসিন্দা। আর শিমু আক্তার তিশা বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা। তারা বর্তমানে ঢাকার রূপনগর সরকারি কোয়ার্টার এলাকায় বসবাস করেন।

পুলিশ জানিয়েছে, শিমু আক্তার ‘ফাতেমা ইসলাম এনি’ নামেও পরিচিত।

পুলিশ আরও জানায়, হামিদুল গাজীর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৯টি মামলা রয়েছে। এ ছাড়া ভাঙ্গা থানায় অস্ত্র আইনে একটি মামলাসহ তার বিরুদ্ধে মোট ১০টি মামলা রয়েছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে।
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু
রাজবাড়ীতে এক স্পটেই মিলল ৪২ ককটেল, ঘটনা কী?
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০ (এসআরবি) এর সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার এর সত্যতা নিশ্চিত করে বলেন, কোনো নাশকতার পরিকল্পনা ছিল কি না, সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।
রাজবাড়ীতে এক স্পটেই মিলল ৪২ ককটেল, ঘটনা কী?
এস এম সুলতানের মৃত্যুবার্ষিকী: প্রথম দিনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নড়াইলে দুই দিনব্যাপী কর্মসূচির প্রথম দিনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 
এস এম সুলতানের মৃত্যুবার্ষিকী: প্রথম দিনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বাবা মারা যাওয়ার ৫ দিন যেতেই ধর্ষণের শিকার চার বছরের শিশু
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় শিশুটির বোন বাদী হয়ে মামলা করেছেন। ওই মামলার রাজ্জাক বিশ্বাসকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বাবা মারা যাওয়ার ৫ দিন যেতেই ধর্ষণের শিকার চার বছরের শিশু
সীমান্তে পিস্তল-গুলি ও মাদক উদ্ধার করেছে এসআরবি
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি পিস্তল, এক রাউন্ড গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ১০০টি ইয়াবা ট্যাবলেট ও চার বোতল এস্কাফ সিরাপ।
সীমান্তে পিস্তল-গুলি ও মাদক উদ্ধার করেছে এসআরবি
আরও পড়ুন
স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ডে গ্রেপ্তার ১
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০
বিয়ের চার মাস পর জানলেন ‘স্ত্রী’ একজন পুরুষ
চট্টগ্রামে চাঁদাবাজি মামলার প্রধান আসামি ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার