ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

৫ মাস পর খোলা হয়েছে পাগলা মসজিদের দানবাক্স, চলছে গণনা

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ০৮:২২ এএম
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৫টি লোহার দানবাক্স খোলা হয়েছে। দীর্ঘ ৪ মাস ২৪ দিন পর শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টায় দানবাক্সগুলো খোলা হয়। এরপর শুরু হয়েছে দানের অর্থ গণনার কার্যক্রম। এতে অংশ নিচ্ছেন পাঁচ শতাধিক মানুষ।

দানবাক্সগুলো থেকে পাওয়া টাকা বস্তায় ভরে মসজিদ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় নেওয়া হচ্ছে। সেখানে দিনব্যাপী চলবে টাকা গণনার কাজ।

গণনায় অংশ নিয়েছেন মসজিদ পরিচালনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সের মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, পার্শ্ববর্তী জামিয়া এমদাদিয়া মাদরাসার শিক্ষার্থী এবং রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। এ ছাড়া প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবীরাও গণনার কাজে যুক্ত রয়েছেন।

সাধারণত প্রতি তিন মাস অন্তর পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়। তবে বিভিন্ন কারণে এবার নির্ধারিত সময়ের চেয়ে বেশি অপেক্ষা করতে হয়েছে। এবার দানের পরিমাণ বেশি হওয়ার সম্ভাবনা বিবেচনায় নতুন করে আরও দুটি দানবাক্স স্থাপন করা হয়েছে।

এর আগে চলতি বছরের ২৭ জুন ১৮২ দিন পর মসজিদটির দানবাক্স খোলা হয়েছিল। সেদিন গণনা শেষে ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা পাওয়া যায়। এ ছাড়া বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কারও পাওয়া গিয়েছিল।

শনিবার সকালে দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

তবে এবার দানবাক্স থেকে মোট কত টাকা পাওয়া গেছে, তা গণনা শেষে জানা যাবে।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজ টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 
নতুন ৩৩ কেভি লাইনের তার সংযোগের কাজের জন্য আজ নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েকটি এলাকায় টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
আজ টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 
বিশ্ব শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে রাঙ্গামাটিতে কঠিন চীবর দানোৎসব
বিশ্ব শান্তি, বাংলাদেশের শান্তি, সম্প্রীতি ও মৈত্রীর বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বৌদ্ধ ভিক্ষুদের চীবর উৎসর্গের মধ্যে দিয়ে শেষ হলো বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় আয়োজন ৫০তম কঠিন চীবর দানোৎসব সম্পন্ন হয়েছে।
বিশ্ব শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে রাঙ্গামাটিতে কঠিন চীবর দানোৎসব
ধাওয়া খেয়ে বিএনপি নেতার শ্বশুরবাড়িতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা, অতঃপর...
রাজশাহীর পুঠিয়ায় আত্মগোপনে থাকা কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নাটোরের এক নেতা বিএনপির নেতা–কর্মীদের ধাওয়া খেয়ে পুঠিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শেরপাড়া মহল্লার বাসিন্দা ও ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুর রশিদ মন্ডলের বাড়িতে গিয়ে আশ্রয় নেন হাবিবুর রহমান।
ধাওয়া খেয়ে বিএনপি নেতার শ্বশুরবাড়িতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা, অতঃপর...
শেরপুর সীমান্তে ৩ শিশুসহ ৬ ভারতীয় আটক
শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে তিন শিশুসহ ছয় ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শেরপুর সীমান্তে ৩ শিশুসহ ৬ ভারতীয় আটক
ধূমপানের ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে ৫০০ টাকা দাবি, ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন
বগুড়ায় ধূমপানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৫০০ টাকা দাবিকে কেন্দ্র করে মনিরুল ইসলাম গালিব (১৫) নামে এক স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
ধূমপানের ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে ৫০০ টাকা দাবি, ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন
আরও পড়ুন
ভৈরবে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের চেষ্টা, পরপর দুই ককটেল বিস্ফোরণ
ওসমান ফারুকের পদত্যাগে কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা
যে কারণে পদত্যাগ করলেন সংসদ সদস্য ওসমান ফারুক
কানামাছি খেলতে গিয়ে না ফেরার দেশে পুলিশ কর্মকর্তার একমাত্র মেয়ে