ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

দিনে ভাঙারি ব্যবসা, রাতে চুরি!

আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ পিএম
ছবি: সংগৃহীত

দিনের বেলায় ভাঙারি কেনার কথা বলে এলাকায় ঘোরাফেরা, আর রাত হলে চুরির চেষ্টা এমন অভিযোগে মাদারীপুরের কালকিনিতে আজিজুল ব্যাপারি (৩৫) নামে এক যুবককে আটক করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় তার সঙ্গে থাকা সিয়াম নামে আরেক যুবক পালিয়ে যান।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার রমজানপুর ইউনিয়নের মহিষমারি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার(১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে আজিজুল ও সিয়াম একটি বাড়িতে ঢুকে চুরির চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে বাড়ির লোকজন চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের ধাওয়া করেন। একপর্যায়ে আজিজুলকে আটক করা গেলেও সিয়াম পালিয়ে যান।

পরে খবর পেয়ে কালকিনি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আজিজুলকে আটক করে থানায় নিয়ে যায়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সম্প্রতি মহিষমারি ও আশপাশের এলাকায় পাঁচটি অটোরিকশাসহ বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনার পর থেকে রাতের বেলায় অপরিচিত লোকজনের চলাচলের বিষয়ে স্থানীয়রা সতর্ক ছিলেন।

স্থানীয় বাসিন্দা বলেন, আটকের পর আজিজুল তাদের জানিয়েছেন, তারা একটি সংঘবদ্ধ চোরচক্রের সঙ্গে জড়িত। দিনের বেলায় ভাঙারি কেনার কথা বলে ভ্যান নিয়ে বিভিন্ন গ্রামে ঘোরাফেরা করেন। পরে সুযোগ বুঝে রাতে চুরির চেষ্টা করেন।

কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) হানিফ বলেন, এলাকাবাসী চোর সন্দেহে কয়েকজনকে ধাওয়া করে আজিজুল নামের একজনকে আটক করেন। পরে তাকে থানায় নিয়ে আসা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নারীসহ ফ্ল্যাট থেকে আটক সাবেক ওসি মাহবুব সাময়িক বরখাস্ত
রাজশাহীতে এক নারীসহ ফ্ল্যাট থেকে আটক সাবেক পুলিশ কর্মকর্তা মাহবুব আলমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) নগরের নাদের হাজির মোড়ের একটি ফ্ল্যাট থেকে তাকে এক নারীসহ থানায় নেওয়ার ঘটনার পর এ তথ্য জানিয়েছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ।
নারীসহ ফ্ল্যাট থেকে আটক সাবেক ওসি মাহবুব সাময়িক বরখাস্ত
৪১ বছর মুয়াজ্জিনের দায়িত্ব শেষে ঘোড়ার গাড়িতে বিদায়
টানা ৪১ বছর একই মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন শেষে ব্যতিক্রমী আয়োজনে বিদায় জানানো হয়েছে মো. আবু তাহেরকে (৬৫)। দীর্ঘদিনের প্রিয় এই মুয়াজ্জিনকে সম্মাননা জানানোর পর সুসজ্জিত ঘোড়ার গাড়িতে বসিয়ে পুরো এলাকা ঘুরিয়ে বিদায় দেন মুসল্লি ও স্থানীয় বাসিন্দারা।
৪১ বছর মুয়াজ্জিনের দায়িত্ব শেষে ঘোড়ার গাড়িতে বিদায়
সাতক্ষীরায় সাংবাদিকদের নিয়ে এআই ও ভিডিও এডিটিং প্রশিক্ষণ কর্মশালা
সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা ও মানোন্নয়নে আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) কার্যকর ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন স্থানীয় দৈনিক আলোর পরশ-এর সম্পাদক মাওলানা মো. আজিজুর রহমান।
সাতক্ষীরায় সাংবাদিকদের নিয়ে এআই ও ভিডিও এডিটিং প্রশিক্ষণ কর্মশালা
পৌরসভার কোটি টাকার বর্জ্য অপসারণের গাড়ি গ্যারেজে কঙ্কালসার
খুলনার দাকোপে ‘খ’ শ্রেণির চালনা পৌরসভায় কোটি টাকার যানবাহন ও যন্ত্রপাতি দীর্ঘদিন ধরে গ্যারেজে পড়ে অকেজো হয়ে রয়েছে। পৌরবাসীকে পরিচ্ছন্ন শহর উপহার দিতে বিভিন্ন মেয়াদে এগুলো কেনা হলেও নির্দিষ্ট কোনো ডাম্পিং গ্রাউন্ড না থাকায় বর্জ্য অপসারণের কাজ পুরোপুরি থমকে গেছে।
পৌরসভার কোটি টাকার বর্জ্য অপসারণের গাড়ি গ্যারেজে কঙ্কালসার
চা খাওয়ার ভঙ্গিতে সন্দেহ, অতঃপর মিলল...
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে কালাম ফকির কৃষ্ণপুর বাজার ব্রিজসংলগ্ন খোকন মৃধার চায়ের দোকানে বসে অদ্ভুত ভঙ্গিতে চা পান করছিলেন। এ সময় তার আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয় কয়েকজন তাকে জিজ্ঞাসাবাদ করেন। স্থানীয়দের দাবি, একপর্যায়ে কালাম ফকির তার কাছে মাদক থাকার কথা স্বীকার করেন। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি পুলিশকে জানান।
চা খাওয়ার ভঙ্গিতে সন্দেহ, অতঃপর মিলল...
আরও পড়ুন
শিবচরে অসহায়-দুস্থদের মধ্যে হুইলচেয়ার ও ঢেউটিন বিতরণ
ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা
বাঁধনের ওপর হামলাকারী মনিরুলের গ্রামের বাড়িতে তালা, আত্মগোপনে পরিবার
দেশে ফিরলেই শেখ হাসিনাকে জেলে যেতে হবে: শামা ওবায়েদ