ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

২৮ বছর পর বাবার ঋণ শোধ করতে পাওনাদারের খোঁজে সন্তান

আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ পিএম
ছবি: সংগৃহীত

বাবার নেওয়া ঋণ। সময় পেরিয়ে গেছে ২৮ বছর। ঋণগ্রহীতা বাবাও মারা গেছেন ১৫ বছর আগে। কিন্তু বাবার সেই দেনা শোধ করতে এখনো পাওনাদারের খোঁজ করছেন ছেলে।

এমনই এক ব্যতিক্রমী ঘটনা ঘটেছে পিরোজপুরে। ১৯৯৮ সালে পুরান ঢাকার ব্যবসায়ী রণজিত ঘোষের কাছ থেকে ১০ হাজার টাকা দাদন নিয়েছিলেন পিরোজপুরের আবদুল খালেক শিকদার। ব্যবসা করে সেই টাকা পরিশোধ করার কথা থাকলেও শেষ পর্যন্ত তা আর শোধ করে যেতে পারেননি তিনি। ২০১১ সালে মারা যান খালেক শিকদার।

বাবার মৃত্যুর আগে তার কাছ থেকেই ঋণের বিষয়টি জানতে পারেন জ্যেষ্ঠ সন্তান কাঞ্চন শিকদার। দীর্ঘদিন পরিবারের আর্থিক সংকটের কারণে সেই ঋণ পরিশোধের উদ্যোগ নিতে পারেননি তিনি। এখন পরিস্থিতি কিছুটা ভালো হওয়ায় বাবার রেখে যাওয়া সেই দায় শোধ করতে চান কাঞ্চন। কিন্তু পাওনাদার রণজিত ঘোষের কোনো সন্ধান মিলছে না।

সম্প্রতি ‘বঙ্গভিটা’ নামের একটি ফেসবুক পেজে এ বিষয়ে একটি পোস্ট করা হয়। পোস্টটি ১৪ সেপ্টেম্বর প্রকাশিত হওয়ার পর বিষয়টি সামনে আসে।

কাঞ্চন শিকদারের বয়স এখন ৪৫ বছর। পিরোজপুর সদরে তিনি গরুর খামার পরিচালনা করেন। পাশাপাশি মাছের ব্যবসার সঙ্গেও জড়িত তিনি।

কাঞ্চনের বাবা আবদুল খালেক শিকদার একসময় পিরোজপুর থেকে কাঁচা ও পাকা ফল এনে পুরান ঢাকার ওয়াইজঘাটের আড়তে বিক্রি করতেন। ওই এলাকার ব্যবসায়ী রণজিত ঘোষের প্রতিষ্ঠান ‘প্রদীপ ভান্ডার’-এ তিনি ব্যবসা করতেন।

নব্বইয়ের দশকে ঢাকায় ব্যবসা শুরু করার সময় রণজিত ঘোষের সঙ্গে খালেক শিকদারের পরিচয় হয়। ১৯৯৮ সালে ব্যবসার প্রয়োজনে তার কাছ থেকে ১০ হাজার টাকা দাদন নেন খালেক। ব্যবসা করে সেই টাকা পরিশোধ করার কথা থাকলেও ২০০৫ সাল পর্যন্ত ব্যবসা করেও তা শোধ করতে পারেননি তিনি। পরে অসুস্থ হয়ে গ্রামে ফিরে যান। ২০১১ সালে তার মৃত্যু হয়।

বাবার ব্যবসার সময় পিরোজপুর থেকে লঞ্চে করে মালামাল ঢাকায় নিয়ে আসতেন কাঞ্চনও। এ কারণে রণজিত ঘোষের তৎকালীন বাসা শাঁখারীবাজারে কয়েকবার যাওয়া হয়েছিল তার।

কাঞ্চন বলেন, একসময় আমরা অভাবগ্রস্ত ছিলাম। দেনা শোধ করতে পারি নাই। অহন আল্লায় সুযোগ দিছে। বাবার দায়ডা শোধ করবার চাই।

প্রায় তিন মাস আগে ২৮ বছর আগের স্মৃতি মনে করে পাওনাদারের খোঁজে ঢাকায় আসেন কাঞ্চন। তবে রণজিত ঘোষের সন্ধান পাননি তিনি।

তার কাছে থাকা পুরোনো একটি রসিদে রণজিত ঘোষের ঠিকানা হিসেবে লেখা রয়েছে, ‘আহসান উল্লাহ রোড, আল ফেসানী মার্কেট, লোতনাল, ওয়াইজঘাট, ঢাকা-১১০০’।

সম্প্রতি ওই ঠিকানা ধরে ওয়াইজঘাটে গিয়ে ‘প্রদীপ ভান্ডার’ নামে কোনো আড়তের সন্ধান পাওয়া যায়নি। এলাকার এক পুরোনো ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা যায়, রণজিত ঘোষ একসময় সেখানে ব্যবসা করতেন। প্রায় ১০ বছর আগে ব্যবসাপ্রতিষ্ঠানটি বন্ধ করে তিনি চলে যান। বর্তমানে তিনি কোথায় থাকেন, সে বিষয়ে ওই ব্যবসায়ীর কাছে কোনো তথ্য নেই।

তবে বাবার সেই ঋণ শোধের চেষ্টা থামাতে চান না কাঞ্চন শিকদার। বিভিন্ন মাধ্যমে রণজিত ঘোষের খোঁজ করছেন তিনি। তার কাছে ২৮ বছর আগের সেই ঋণ এখন শুধু টাকার হিসাব নয়, বাবার রেখে যাওয়া একটি অসমাপ্ত দায়। সেই দায় নিজের হাতে শেষ করতেই পাওনাদারের সন্ধান করছেন তিনি।
আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
লংগদুতে যুবদল নেতা ইউনুছকে অবাঞ্ছিত ঘোষণা ও শাস্তির দাবি
নানা অনিয়ম, ক্ষমতার অপব্যবহার এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাঙামাটির লংগদু উপজেলা শাখার সদস্য সচিব সৈয়দ ইউনুছকে অবাঞ্ছিত ঘোষণা এবং তার শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
লংগদুতে যুবদল নেতা ইউনুছকে অবাঞ্ছিত ঘোষণা ও শাস্তির দাবি
নানা প্রতিকূলতায় পাইকগাছায় আমন আবাদে ঘাটতি ১৫০ হেক্টর
খুলনার পাইকগাছায় চলতি মৌসুমে রোপা আমন ধান চাষের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। অতিবৃষ্টিতে বীজতলা নষ্ট হওয়া, চারা রোপণের সময় বৃষ্টির ঘাটতি, লবণাক্ততা ও জলাবদ্ধতার কারণে লক্ষ্যমাত্রার চেয়ে ১৫০ হেক্টর জমিতে কম আবাদ হয়েছে। এর সঙ্গে উৎপাদন উপকরণের বাড়তি খরচ যুক্ত হওয়ায় ফসলের ফলন ও লাভ নিয়ে উদ্বেগে রয়েছেন কৃষকেরা। পাশাপাশি কোনো কোনো কৃষক ধানের পরিবর্তে মাছ চাষে বেশি লাভের সম্ভাবনা দেখছেন।
নানা প্রতিকূলতায় পাইকগাছায় আমন আবাদে ঘাটতি ১৫০ হেক্টর
পাইকগাছায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৮ জন
খুলনার পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে রাজনৈতিক মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
পাইকগাছায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৮ জন
সতীনের কাছে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী
রাজশাহীর পুঠিয়ায় আশরাফুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তার দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে। শনিবার (১০ অক্টোবর) ভোরে পুঠিয়া উপজেলার মাহিন্দ্রা বাজার এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আশরাফুলের দ্বিতীয় স্ত্রী রেখা খাতুনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আহত আশরাফুলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আশরাফুল পুঠিয়ার তারাপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় বাসের সহকারী। তারাপুরে তার প্রথম স্ত্রী থাকেন। দ্বিতীয় স্ত্রীর জন্য মাহিন্দ্রা বাজার এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন তিনি। তবে মাঝেমধ্যে প্রথম স্ত্রীর বাড়িতেও যেতেন আশরাফুল। এ নিয়ে দুই স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল বলে জানা গেছে। এই বিরোধের জেরে শনিবার ভোরে রেখা ব্লেড দিয়ে তার স্বামীর পুরুষাঙ্গ কেটে দেন বলে অভিযোগ উঠেছে।  রাজশাহীর বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আশরাফুলকে উদ্ধার করে চিকিৎসার জন্য রামেকে নিয়ে যায়। তিনি বর্তমানে হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। হাসপাতালে তাঁর দেখভালের জন্য প্রথম স্ত্রী সঙ্গে রয়েছেন। ওসি আরও জানান, ঘটনার পরই দ্বিতীয় স্ত্রী রেখা খাতুনকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও মামলার প্রস্তুতি চলছে। আরটিভি/টিআর
সতীনের কাছে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী
সাজেকের পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধ
রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে সশস্ত্র তৎপরতা ও সাধারণ মানুষকে হুমকি দেওয়ার প্রতিবাদে রোববার (১১ অক্টোবর) সকাল ৬টা থেকে সাজেক পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধের ঘোষণা দিয়েছে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন।
সাজেকের পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধ
আরও পড়ুন
পিরোজপুরে প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ
বাড়তি দামেও মিলছে না গ্যাস, খালি হাতে ফিরছেন ক্রেতা
ডাক্তার নেই, নদী পেরিয়ে সদরে যাওয়ার আগেই মরে ‘আদরের পশু’
পিরোজপুরে ৯ মাসে ডেঙ্গু আক্রান্ত ৩ হাজারের বেশি