ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ পিএম
উৎসুক জনতা। ছবি: আরটিভি

কিশোরগঞ্জ জেলা শহরের পুরানথানা এলাকায় নির্মাণকাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে পুরানথানা ইসলামি মার্কেটের সামনে সামাদ প্লাজার নির্মাণকাজ চলাকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শ্রমিক হলেন, কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জিনারাইল গ্রামের গোলাপ মিয়ার ছেলে আফাজুল (৩৪) এবং হোসেনপুর উপজেলার রামপুর ইউনিয়নের সাব্বির (২৫)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সোমবার দুপুরে শহরের সামাদ প্লাজার নির্মাণকাজে কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। এ সময় ভবনের ওপরের অংশে নির্মাণকাজের জন্য রড টানার কাজ চলছিল। একপর্যায়ে শ্রমিকরা রডটি টেনে ওপরে নেওয়ার সময় সেটি ভবনের বাইরের অংশে থাকা একটি খোলা এসির সঙ্গে সংস্পর্শে আসে। মুহূর্তের মধ্যেই দুই শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনার পরপরই আশপাশের লোকজন এসে তাদের উদ্ধারের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দুই শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। তবে ততক্ষণে তাদের মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয় শত শত মানুষ ভিড় করেন। এতে পুরানথানা ইসলামি মার্কেট ও সামাদ প্লাজার আশপাশে ব্যাপক জনসমাগম তৈরি হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে মরদেহ উদ্ধার করেন।

ঘটনার খবর পেয়ে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলামও ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি সেখানে গিয়ে দুর্ঘটনার বিষয়ে খোঁজখবর নেন।

জেলা শহরের স্থানীয় বাসিন্দা মো. রুহুল আমিন বলেন, এভাবে প্রকাশ্যে বৈদ্যুতিক সংযোগ ও এসি খোলা অবস্থায় রেখে নির্মাণকাজ করা খুবই ঝুঁকিপূর্ণ। একটু অসতর্কতার কারণে একই সঙ্গে দুইজন শ্রমিকের প্রাণ চলে গেল। নির্মাণকাজের আগে ভবনের বিদ্যুৎ সংযোগ ও ঝুঁকিপূর্ণ স্থানগুলো নিরাপদ করা উচিত ছিল। ভবিষ্যতে যেন এমন মর্মান্তিক দুর্ঘটনা আর না ঘটে, সেজন্য সংশ্লিষ্টদের আরও সতর্ক হওয়া প্রয়োজন।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে ঘটনাস্থল পরিদর্শন ও পরিস্থিতি দেখে ধারণা করা হচ্ছে, নির্মাণকাজের সময় শ্রমিকদের ব্যবহৃত লোহার রড ভবনের বাইরে থাকা এসির সংস্পর্শে চলে যাওয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা ঘটে। নির্মাণকাজের সময় রড, বাঁশ, মই বা অন্যান্য ধাতব সামগ্রী ব্যবহারের ক্ষেত্রে আশপাশে থাকা বৈদ্যুতিক লাইন, এসির সংযোগসহ বিদ্যুতের উৎসগুলো সম্পর্কে বিশেষভাবে সতর্ক থাকা প্রয়োজন।

তিনি আরও বলেন, যেকোনো ভবনে নির্মাণকাজ শুরুর আগে আশপাশের বৈদ্যুতিক সংযোগ ও ঝুঁকিপূর্ণ যন্ত্রপাতি নিরাপদ করা জরুরি। পাশাপাশি শ্রমিকদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় বেষ্টনী, সুরক্ষা সরঞ্জাম ও সতর্কতামূলক ব্যবস্থা নিশ্চিত করতে হবে। নির্মাণকাজের সময় এসব বিষয় যথাযথভাবে তদারকি না করা হলে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। প্রাথমিকভাবে অসতর্কতা ও প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থার ঘাটতির কারণেই এমন দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি পুলিশ তদন্ত করে দেখছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে অবাধে চলছে মা ইলিশ শিকার। শুধু শিকারই নয়, নদীর তীরবর্তী বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যে বিক্রিও হচ্ছে এসব মাছ।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
আরও পড়ুন
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
নীলফামারীতে মই থেকে পড়ে বিদ্যুৎকর্মীর মৃত্যু
হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ছাড়াল ১ লাখ