ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

নিষিদ্ধ আওয়ামী লীগ কোথাও কোথাও পটকা ফাটাচ্ছে, বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ পিএম
বক্তব্য দিচ্ছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: আরটিভি

নিষিদ্ধ আওয়ামী লীগ কোথাও কোথাও পটকা ফাটাচ্ছে এবং কোথাও কোথাও ঝটিকা মিছিল করছে, তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের করণীয়’ বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আজকে আমরা যখন ফারাক্কার বিরুদ্ধে তিস্তা ব্যারেজ করতে যাচ্ছি চায়নার সহযোগিতায়। আমাদেরকে বর্ষাতে প্লাবনে মারবে, আমাদেরকে খরা মৌসুমে খরা দিয়ে মারবে। আমাদের সুরমার পানিকে আটকে সিলেটকে উজাড় করে দেবে, আমরা তা হতে দিতে পারি না। আমরা চায়নার সহযোগিতায় তিস্তা ব্যারেজ নির্মাণ করতে যাচ্ছি

তিনি আরও বলেন, আমরা প্রধানমন্ত্রীর ভয়ে সকাল সাড়ে ৮টার আগে অফিসে যাই, তার ভয়ে রাত সাড়ে ৮টার পরে বাসায় ফিরি—এই যে একটা অনুপ্রেরণা। আমরা যখন যাই, তাহলে সচিবসাহেবরাও আসতে বাধ্য, অন্যান্য কর্মকর্তারাও আসতে বাধ্য। এই যে একটা নতুন প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে প্রশাসনিক কাঠামোতে, এই যে কর্মযজ্ঞের সৃষ্টি হয়েছে সারা দেশব্যাপী। দুর্নীতি বাধাগ্রস্ত হচ্ছে, উন্নয়ন সামনের দিকে এগিয়ে চলেছে। আমরা পরনির্ভরশীলতাকে বাদ দিয়ে নিজের পায়ে দাঁড়াতে চাই।

মন্ত্রী বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ কোথাও কোথাও পটকা ফাটাচ্ছে এবং কোথাও কোথাও ঝটিকা মিছিল করছে, তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। সাংবিধানিকভাবে নিষিদ্ধ তাদের বাংলাদেশের রাজনীতি করা। মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশ নিয়ে এসেছি, কাউকে এ মানিকগঞ্জের মাটিতে সন্ত্রাসমূলক কার্যক্রম করতে দেওয়া যাবে না।

তিনি আরও বলেন, আদানি আমাদের বিদ্যুৎ দিত, আমাদের বিদ্যুতের ঘাটতি করার জন্য, জনমনে রোষের সৃষ্টি করার জন্য আমাদের বিদ্যুৎ দেওয়া কমিয়ে দিয়েছে অর্ধেক। আমরা কোনো সারের ডিলার বাতিল করিনি, কারণ আমাদের হিংসা নেই। কিন্তু তারা কি সেই ঈমান রক্ষা করেছে? সারের ডিলাররা সার চোরাই পথে বিক্রি করে দিয়েছে। কঠিন ক্রাইসিস সৃষ্টি করেছিল, আমরা সেগুলো কঠোর হস্তে দমন করেছি। এখন আমাদের অধিক সার মজুত আছে, কোনো উপজেলায় সারের ঘাটতি নেই।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের বিদ্যুৎ, গ্যাস নেই। তারা আটটি বিদ্যুৎকেন্দ্র করেছিল চমক দেখানোর জন্য গ্যাস দিয়ে। বঙ্গোপসাগরে বামদিকে মিয়ানমার গ্যাস তুলছে, প্রচণ্ড গ্যাসের ভান্ডার বঙ্গোপসাগরের নিচে। ডানদিকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে, আমাদের গ্যাস নিচ দিয়ে নিয়ে যাচ্ছে। তারা দেখেননি ফ্যাসিস্টরা, কারণ তাদের গুরুজনরা রাগ করবেন—ভারতরা। এ জন্য তোলেননি। এ জন্য বিদ্যুৎকেন্দ্র গ্যাসের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আল্লাহর ওপর ভরসা করে বলি, আমাদের নেতা জনাব তারেক রহমান আন্তর্জাতিক মহলে আলাপ করে বঙ্গোপসাগরের নিচ থেকে গ্যাস উত্তোলনের ব্যবস্থা করেছেন। সেই গ্যাস দিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করব, ইনশাআল্লাহ।

তিনি বলেন, আমাদের কয়লা নেই। কুইক রেন্টাল করেছে, চুরির রেন্টাল করেছে। কোটি কোটি টাকা মারার জন্য তারা কুইক রেন্টাল করেছিল। সেই কুইক রেন্টাল কোথায় আজকে? বিদ্যুৎ তৈরি করবে না, লক্ষ লক্ষ ডলার। আমাদের সন্তানেরা বিদেশ গিয়ে উপার্জন করে। সেই ডলার দিয়ে তাদের ক্যাপাসিটি চার্জ দিতে হয়েছে। এগুলো ছিল দুর্নীতি।

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আজাদ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর, মানিকগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নূরতাজ আলম বাহার ও গোলাম কিবরিয়া সাঈদ।

জেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা এ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভা শেষে মানিকগঞ্জ জেলাশহরে বিক্ষোভ মিছিলেও অংশগ্রহণ করেন মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নানাবাড়িতে বেড়াতে গিয়ে ছিলেন যমজ ভাই-বোন, অতঃপর...
মুন্সীগঞ্জের সিরাজদিখানে পুকুরের পানিতে ডুবে তানিশা ও রায়হান নামে ৮ বছর বয়সী যমজ ভাই-বোনের মৃত্যু হয়েছে। নানাবাড়িতে বেড়াতে এসে বাড়ির পাশের পুকুরে ডুবে তাদের মর্মান্তিক মৃত্যু হয়। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের চসীমউদ্দীন গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত তানিশা ও রায়হান কুয়েতপ্রবাসী শরীফ মিয়ার সন্তান। তাদের স্থায়ী ঠিকানা রাজধানীর ডেমরা এলাকায়। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, যমজ ভাই-বোন কয়েক দিন আগে নানাবাড়িতে বেড়াতে আসে। রোববার দুপুরে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে যায় তারা। একপর্যায়ে একজন পানিতে পড়ে গেলে তাকে উদ্ধার করতে গিয়ে অপরজনও পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। নিহতদের নানা কাশেম মিয়া বলেন, দুপুরে সবার অজান্তে বাড়ির পাশে পুকুরপাড়ে খেলতে গিয়ে প্রথমে একজন পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে অপরজনও পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নানাবাড়িতে বেড়াতে এসে যমজ ভাই-বোন পানিতে ডুবে মারা যাওয়ার ঘটনা তিনি শুনেছেন। তাদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। আরটিভি/টিআর
নানাবাড়িতে বেড়াতে গিয়ে ছিলেন যমজ ভাই-বোন, অতঃপর...
গহিন জঙ্গলে পরনের লুঙ্গি দিয়ে শ্বাসরোধ করে হত্যা, পড়ে ছিল লাশ
বান্দরবানে লামার রূপসীপাড়া ইউনিয়নের গহিন জঙ্গলের ভেতর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে। তাকে পিটিয়ে ও পরনের লুঙ্গি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। 
গহিন জঙ্গলে পরনের লুঙ্গি দিয়ে শ্বাসরোধ করে হত্যা, পড়ে ছিল লাশ
খুলনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক
খুলনার পাইকগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেনকে আটক করেছে থানা পুলিশ।  শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে পৌরসভার সরল গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাড়ির এলাকা থেকে তাকে আটক করা হয়। ২০২৪ সালের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, কাজী জাহাঙ্গীর হোসেন উপজেলার গদাইপুর গ্রামের মৃত কাজী আব্দুল আজিজের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পাইকগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। পাইকগাছা থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুর আলম বলেন, শনিবার দিবাগত রাতে কাজী জাহাঙ্গীর হোসেনকে আটক করা হয়েছে। মামলার আইনি প্রক্রিয়া শেষে রোববার তাকে আদালতে পাঠানো হয়। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। আরটিভি/টিআর
খুলনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক
দুই দিনে ২১ জেলেকে ধরে নিয়ে গেল বনদস্যুরা
শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে সুন্দরবনের ভাঙ্গা, আমবাড়ীয়া ও নারিকেলবাড়ীয়া এলাকায় এ অপহরণের ঘটনা ঘটেছে। এ নিয়ে গত দুই দিনে ২১ জেলেকে অপহরণের ঘটনায় জেলে ও মহাজনদের মধ্যে আতঙ্ক ও হতাশা দেখা দিয়েছে।
দুই দিনে ২১ জেলেকে ধরে নিয়ে গেল বনদস্যুরা
নারীকণ্ঠে প্রেম, প্রবাসী তরুণকে ফাঁদে ফেললেন যুবক
বাংলাদেশ সেনাবাহিনীর নারী সদস্যের ভুয়া পরিচয় ও পোশাক পরিহিত ছবি ব্যবহার করে প্রবাসী এক তরুণের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলার অভিযোগ উঠেছে তোফায়েল আলম টিটু (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। পরে নানা কৌশলে ওই প্রবাসীর কাছ থেকে প্রায় ৭ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে পিবিআই।
নারীকণ্ঠে প্রেম, প্রবাসী তরুণকে ফাঁদে ফেললেন যুবক
আরও পড়ুন
উল্টোপথে আসা বাসের ধাক্কায় কারারক্ষীর স্ত্রী-সন্তানের মৃত্যু
ভিক্ষুকের ছদ্মবেশে দরজায় কড়া, খুলতেই বেরিয়ে এলো ‘আসল রূপ’ 
৭১-এর পরাজিত শক্তিরা এখন ভারতের সাথে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
গোসলের সময় ব্যথায় কেঁদে ওঠে ২ বছরের শিশু, কারণ জানতেই হতভম্ব স্বজনরা