ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

এসআরবি পরিচয়ে ব্যবসায়ীর ৭ লাখ টাকা ছিনতাই

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ পিএম
ছবি: আরটিভি, ইনসেটে- ভুক্তভোগী ব্যবসায়ী

ফরিদপুরের ভাঙ্গায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি- সাবেক র‍্যাব) পরিচয়ে মাইক্রোবাসে তুলে মেহেদী হাসান (৩২) নামে এক ব্যবসায়ীর কাছ থেকে ৭ লাখ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ভাঙ্গা পৌরসভার চারা বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। পরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পুলিয়া এলাকায় তাকে ফেলে যাওয়ার অভিযোগ করেন ওই ব্যবসায়ী।

মেহেদী হাসান ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ এলাকার সেকেন্দার শেখের ছেলে। তিনি কম্পিউটার ব্যবসার সঙ্গে জড়িত।

মেহেদী হাসান এবং তার পরিবারের সদস্যরা জানান, রোববার দুপুরে ভাঙ্গা বাজারের পূবালী ব্যাংক থেকে ৭ লাখ টাকা উত্তোলন করেন মেহেদী। পরে টাকা নিয়ে ভ্যানে করে মুনসুরাবাদ এলাকায় যাওয়ার পথে চারা বটতলা এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাসে থাকা কয়েকজন ব্যক্তি নিজেদের র‍্যাব সদস্য পরিচয় দিয়ে তাকে গাড়িতে তুলে নেন। মাইক্রোবাসে তোলার পর মেহেদীর মুখ কাপড় দিয়ে ঢেকে মারধর করা হয়। একপর্যায়ে তার কাছে থাকা ৭ লাখ টাকা নিয়ে তাকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পুলিয়া এলাকায় রাস্তার পাশে ফেলে রেখে যান ওই ব্যক্তিরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) রেজওয়ান দীপু জানান, ঘটনাটি তারা জানতে পেরেছেন। ওই ব্যবসায়ী বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন। ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশে এটা আমার প্রথম দুর্গাপূজা, দেখে অত্যন্ত মুগ্ধ হয়েছি: মার্কিন রাষ্ট্রদূত
বাংলাদেশে এটা আমার প্রথম দুর্গাপূজা। সবকিছু দেখে আমি অত্যন্ত মুগ্ধ হয়েছি বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
বাংলাদেশে এটা আমার প্রথম দুর্গাপূজা, দেখে অত্যন্ত মুগ্ধ হয়েছি: মার্কিন রাষ্ট্রদূত
জাল নোট নিয়ে বাজারে বিভিন্ন দোকানে ছড়িয়ে পড়লেন ৪ নারী, অতঃপর...
চাঁদপুরের ফরিদগঞ্জে কেনাকাটার আড়ালে জাল টাকা সরবরাহের অভিযোগে চার নারীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তাদের কাছ থেকে ১ হাজার ও ৫০০ টাকা মূল্যমানের জাল নোট উদ্ধার করা হয়েছে। 
জাল নোট নিয়ে বাজারে বিভিন্ন দোকানে ছড়িয়ে পড়লেন ৪ নারী, অতঃপর...
প্রতিটি পূজামণ্ডপ সিসিটিভির আওতায় আনা হয়েছে: প্রতিমন্ত্রী টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দুর্গাপূজা ঘিরে প্রতিটি পূজামণ্ডপের আশপাশ সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। কেউ কোনো অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে যেন পার পেয়ে না যায়, সে জন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রতিটি পূজামণ্ডপ সিসিটিভির আওতায় আনা হয়েছে: প্রতিমন্ত্রী টুকু
অপরাধী যত ক্ষমতাশালীই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না: আইজিপি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, অপরাধী যে মতের, বর্ণের, ধর্মের কিংবা যত ক্ষমতাশালীই হোক; কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদক, কিশোরগ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স।
অপরাধী যত ক্ষমতাশালীই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না: আইজিপি
আলীকদমে রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ
বান্দরবানের আলীকদম উপজেলার ২নম্বর চৈক্ষ্যং ইউনিয়নের কয়েকটি ওয়ার্ডে রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠেছে। ২০২৫ সালের ভোটার হালনাগাদ কার্যক্রমে ১৫ জনের বেশি রোহিঙ্গা ভোটার হয়েছেন বলে দাবি করেছেন স্থানীয় কয়েকজন সচেতন ব্যক্তি।
আলীকদমে রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ
আরও পড়ুন
আটক মাদক কারবারিদের ৩ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা
বিস্তীর্ণ মাঠে আমনের সবুজ ঢেউ, কৃষকদের চোখেমুখে প্রত্যাশা
কুড়িগ্রামের ৫৬৬ মন্দির-মণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে নজরদারি বাড়ানো হয়েছে: এসআরবি-১৩
সংসদ ভবনের সামনে হ্যাঁচকা টানে প্রধান শিক্ষিকার মৃত্যু, ছিনতাইকারীর জামিন