ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

কচুরিপানা খাওয়ার সময় গাভীর ওপর কুমিরের হামলা, আতঙ্কে স্থানীয়রা

শরণখোলা (বাগেরহাট), আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ পিএম
ছবি: আরটিভি

বাগেরহাটের শরণখোলা উপজেলার বগী গ্রামে কুমিরের হামলায় একটি গাভী আহত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বলেশ্বর নদসংলগ্ন চরে গাভীটি কচুরিপানা খাওয়ার সময় এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা লাঠিসোটা নিয়ে তাড়া করলে গাভীটিকে ছেড়ে দিয়ে নদীতে চলে যায় কুমিরটি।

জানা গেছে, কুমিরের আক্রমণে গাভীটির পেছনের অংশ মারাত্মক জখম হয়েছে। পরে শরণখোলা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের চিকিৎসক প্রয়োজনীয় চিকিৎসা দিয়েছেন গাভীটিকে।

গরুর মালিক পুতুল বেগম জানান, তার চারটি গরু বলেশ্বর নদের চরে জমে থাকা কচুরিপানা খাচ্ছিল। দুপুর ১টার দিকে হঠাৎ নদী থেকে একটি কুমির উঠে এসে একটি গাভীর পেছনের দিকে আক্রমণ করে গাভীটিকে নদীর দিকে টেনে নিয়ে যাচ্ছিল। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় লোকজন লাঠিসোঁটা নিয়ে এগিয়ে গেলে গাভীটিকে ছেড়ে দেয় কুমিরটি।

প্রত্যক্ষদর্শী রাসেল ও সুজন জানান, দুপুরে তারা কয়েকজন নদীর পাড়ে বসেছিলেন। এ সময় একটি কুমির গাভীটিকে টেনে নদীর দিকে নিয়ে যেতে দেখেন। পরে তারা কয়েকজন মিলে লাঠিসোঁটা নিয়ে কুমিরটিকে তাড়া করলে এটি গাভীটিকে ছেড়ে নদীতে চলে যায়। এ ঘটনার পর এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন।

শরণখোলা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি চিকিৎসক মাসুম বিল্লাহ বলেন, কুমিরের আক্রমণে গাভীটি বেশ জখম হয়েছে। এটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শরীফুল ইসলাম বলেন, খবর পেয়ে বনরক্ষীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। কুমিরটির গতিবিধি পর্যবেক্ষণে রাখা হয়েছে। আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে স্থানীয়দের।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভেরিফিকেশনে আটকে ছিল স্বপ্ন, অবশেষে নিয়োগ পেলেন বিশেষ চাহিদাসম্পন্ন জাহিদ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও ভেরিফিকেশনসংক্রান্ত জটিলতায় নিয়োগপত্র পাননি পিরোজপুরের মঠবাড়িয়ার বিশেষ চাহিদাসম্পন্ন প্রার্থী মো. জাহিদ হাসান। দীর্ঘ অপেক্ষা ও অনিশ্চয়তার পর অবশেষে তার নিয়োগের জটিলতা কেটেছে। আগামী মাসের ১ তারিখে তার যোগদানের কথা রয়েছে।
ভেরিফিকেশনে আটকে ছিল স্বপ্ন, অবশেষে নিয়োগ পেলেন বিশেষ চাহিদাসম্পন্ন জাহিদ
হামলা-ভাঙচুর মামলায় কারাগারে ৬৫ বছরের বৃদ্ধা
কুষ্টিয়ায় নূরজাহান বেগম (৬৫) এক মামলার বাদী বৃদ্ধ নারীকে বাড়ি থেকে তুলে নিয়ে সারাদিন থানায় রেখে বিকেলে নাশকতার মামলায় সন্দেহভাজন আসামি দেখিয়ে আদালতে মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা পুলিশ।
হামলা-ভাঙচুর মামলায় কারাগারে ৬৫ বছরের বৃদ্ধা
রাজশাহীতে ধুমধাম করে মোরগের জন্মদিন পালন, ঘটনা কী
রাজশাহীর পুঠিয়ায় বাড়ির পাশের পুকুরে ফেলে দেওয়া পাঁচটি ডিমের একটি থেকে জন্ম নেওয়া মোরগ ‘চুচু’র প্রথম জন্মদিন কেক কেটে উদ্‌যাপন করেছে একটি পরিবার।
রাজশাহীতে ধুমধাম করে মোরগের জন্মদিন পালন, ঘটনা কী
বিয়ের আশ্বাসে নারীকে দুবাই নিয়ে যান বাহার, অতঃপর...
বিয়ের আশ্বাস দিয়ে এক নারীকে দুবাই নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে মো. বাহার নামে এক প্রবাসী যুবকের বিরুদ্ধে।
বিয়ের আশ্বাসে নারীকে দুবাই নিয়ে যান বাহার, অতঃপর...
পাইকগাছায় ৪৮ ঘণ্টায় ১৪ জন আটক, চুরি যাওয়া ট্রাক উদ্ধার
খুলনার পাইকগাছায় গত ৪৮ ঘণ্টায় পৃথক অভিযান চালিয়ে চুরি হওয়া ট্রাক উদ্ধারসহ বিভিন্ন মামলার আসামি, সাজাপ্রাপ্ত আসামি ও জুয়া খেলার অভিযোগে মোট ১৪ জনকে আটক করেছে পুলিশ। পরে তাদের মধ্যে কয়েকজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং ছয় জুয়াড়িকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
পাইকগাছায় ৪৮ ঘণ্টায় ১৪ জন আটক, চুরি যাওয়া ট্রাক উদ্ধার
আরও পড়ুন
ভৈরব নদী থেকে মস্তকবিহীন ব্যক্তির মরদেহ উদ্ধার
দুই দিনে ২১ জেলেকে ধরে নিয়ে গেল বনদস্যুরা
ছয় বছরের শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার
লোকালয়ে কীভাবে এল কুমির জানে না কেউ, খুঁজছে বন বিভাগ