ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

নারী শিক্ষায় সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে: সমবায় প্রতিমন্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ পিএম
ছবি: সংগৃহীত

একটি শিক্ষিত ও আত্মনির্ভরশীল প্রজন্ম গড়ে তুলতে নারী শিক্ষায় সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রংপুরের পীরগঞ্জ উপজেলার তিনটি নারী শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান তিনি। জুলাই আন্দোলনের বীর শহীদ আবু সাইদের কবর জিয়ারত শেষে সকাল সাড়ে ১১টায় পীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ, পীরগঞ্জ কছিমুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ও পীরগঞ্জ আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের অংশগ্রহণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় দূরদূরান্ত থেকে নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতকারী ছাত্রীদের অগ্রাধিকার ভিত্তিতে তালিকা তৈরি করে সরকারিভাবে বাইসাইকেল দেওয়ার ঘোষণা দেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে পীরগঞ্জ উপজেলার তিনটি নারী শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন ও নারী শিক্ষার প্রসারে নতুন আর্থিক বরাদ্দ দেওয়ারও ঘোষণা দেন তিনি।

মতবিনিময়কালে শিক্ষার্থীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, একজন নারী শিক্ষিত হলে শুধু একটি পরিবার নয়, একটি প্রজন্ম শিক্ষিত হয়। নারী শিক্ষাকে এগিয়ে নেওয়া মানে দেশকে এগিয়ে নেওয়া। তোমরাই আগামী দিনের বাংলাদেশ গড়ার কারিগর। স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে কঠোর পরিশ্রম করতে হবে।

তিনি বলেন, নারী শিক্ষার প্রসারে সরকার শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা বৃদ্ধি, ঝরে পড়া রোধ এবং উচ্চশিক্ষায় মেয়েদের অংশগ্রহণ বাড়াতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। মেয়েদের শিক্ষার পথে দূরত্ব, আর্থিক সংকট কিংবা যাতায়াতের সমস্যা কোনোভাবেই বাধা হয়ে দাঁড়াতে দেওয়া হবে না। মেয়েদের শিক্ষার সুযোগ যত বাড়বে, দেশের উন্নয়ন তত দ্রুত হবে। একটি শিক্ষিত ও আত্মনির্ভরশীল প্রজন্ম গড়ে তুলতে নারী শিক্ষায় সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে।

এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন এবং নিজের জীবনের নানা অভিজ্ঞতা ও অনুপ্রেরণামূলক গল্প তুলে ধরেন। একই সঙ্গে শিক্ষার মানোন্নয়ন ও নারীদের উচ্চশিক্ষায় এগিয়ে নিতে সরকারের পরিকল্পনা ও পদক্ষেপের কথা তুলে ধরেন।

এ সময় রংপুর সিটি প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, জেলা প্রশাসক ইসরাত জাহানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফুফুর কক্ষের বাক্স থেকে ৩ বছরের শিশুর মরদেহ উদ্ধার
বান্দরবানে নিখোঁজের কয়েক ঘণ্টা পর ফুফুর কক্ষের একটি বাক্স থেকে তিন বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
ফুফুর কক্ষের বাক্স থেকে ৩ বছরের শিশুর মরদেহ উদ্ধার
তায়িফাকে হত্যার পর বাক্সে লুকিয়ে রাখেন ফুফু
বান্দরবানে নিখোঁজের কয়েক ঘণ্টা পর একটি বাক্স থেকে তায়িফা সুলতানা (৩) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির ফুফু নার্গিস সুলতানাকে (৪৯) গ্রেপ্তার করা হয়েছে।
তায়িফাকে হত্যার পর বাক্সে লুকিয়ে রাখেন ফুফু
বাড়ির পাশের গাছ থেকে প্রবাসী যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
কিশোরগঞ্জের ভৈরবে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক প্রবাসী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বাড়ির পাশের গাছ থেকে প্রবাসী যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ধর্ষণে অন্তঃসত্ত্বা ১৩ বছরের স্কুলছাত্রী, বৃদ্ধের যাবজ্জীবন
জয়পুরহাটের পাঁচবিবিতে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৩) ধর্ষণের মামলায় হামিদুল শেখ (৫৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা- অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
ধর্ষণে অন্তঃসত্ত্বা ১৩ বছরের স্কুলছাত্রী, বৃদ্ধের যাবজ্জীবন
পানি সরবরাহ আধুনিকীকরণে নেদারল্যান্ডসের সঙ্গে আলোচনা
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নগর ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
পানি সরবরাহ আধুনিকীকরণে নেদারল্যান্ডসের সঙ্গে আলোচনা
আরও পড়ুন
রংপুরে অ্যানথ্রাক্সের নতুন ক্লাস্টারের শঙ্কা
গঙ্গাচড়ায় পরীক্ষায় ওএমআর বদলের অভিযোগে ৪ শিক্ষকের বিরুদ্ধে মামলা
ভাগ্নেবউয়ের ঘরে ঢুকে নিজেকে ‘থামাতে পারলেন না’ মামাশ্বশুর, অতঃপর...
অন্তরঙ্গ অবস্থায় ছাত্রলীগের ফুলবাবু ধরা, অতঃপর...