ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

আত্মগোপনে থাকা আওয়ামীপন্থি ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ পিএম
এইচএম হারুনুর রশিদ। ছবি: সংগৃহীত

চাঁদপুরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা এইচএম হারুনুর রশিদকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর সদর উপজেলার বাগাদি চৌরাস্তা নামক স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার এইচএম হারুনুর রশিদ ফরিদগঞ্জের বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এ ছাড়াও তিনি চাঁদপুর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও বালিথুবা পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপালন করেছেন।

পুলিশ জানায়, হারুনুর রশিদের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। তিনি জি.আর মামলা নং-৩৬২, তারিখ ১৩ আগস্ট ২০২৬ ইং-এর সন্ত্রাস বিরোধী আইন ২০০৯’র অভিযুক্ত আসামি।

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, এইচএম হারুনুর রশিদ গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বাগাদি চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফুফুর কক্ষের বাক্স থেকে ৩ বছরের শিশুর মরদেহ উদ্ধার
বান্দরবানে নিখোঁজের কয়েক ঘণ্টা পর ফুফুর কক্ষের একটি বাক্স থেকে তিন বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
ফুফুর কক্ষের বাক্স থেকে ৩ বছরের শিশুর মরদেহ উদ্ধার
তায়িফাকে হত্যার পর বাক্সে লুকিয়ে রাখেন ফুফু
বান্দরবানে নিখোঁজের কয়েক ঘণ্টা পর একটি বাক্স থেকে তায়িফা সুলতানা (৩) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির ফুফু নার্গিস সুলতানাকে (৪৯) গ্রেপ্তার করা হয়েছে।
তায়িফাকে হত্যার পর বাক্সে লুকিয়ে রাখেন ফুফু
বাড়ির পাশের গাছ থেকে প্রবাসী যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
কিশোরগঞ্জের ভৈরবে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক প্রবাসী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বাড়ির পাশের গাছ থেকে প্রবাসী যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ধর্ষণে অন্তঃসত্ত্বা ১৩ বছরের স্কুলছাত্রী, বৃদ্ধের যাবজ্জীবন
জয়পুরহাটের পাঁচবিবিতে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৩) ধর্ষণের মামলায় হামিদুল শেখ (৫৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা- অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
ধর্ষণে অন্তঃসত্ত্বা ১৩ বছরের স্কুলছাত্রী, বৃদ্ধের যাবজ্জীবন
পানি সরবরাহ আধুনিকীকরণে নেদারল্যান্ডসের সঙ্গে আলোচনা
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নগর ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
পানি সরবরাহ আধুনিকীকরণে নেদারল্যান্ডসের সঙ্গে আলোচনা
আরও পড়ুন
শেখ হাসিনার জন্মদিনে কেক কাটতে গিয়ে তিন নারীসহ আটক ৭
মেডিকেল ভিসা নিয়ে ভারতে যাচ্ছিলেন আ.লীগ নেতা, অতঃপর...
সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ২
বর্জ্যের বিনিময়ে খাবার-গাছ দিলো ‘ক্লিন চাঁদপুর’