ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

পানি সরবরাহ আধুনিকীকরণে নেদারল্যান্ডসের সঙ্গে আলোচনা

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ পিএম
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের সঙ্গে নেদারল্যান্ডসভিত্তিক প্রতিষ্ঠানের কর্মকর্তারা। ছবি: সংগৃহীত

বরিশাল সিটি করপোরেশনে (বিসিসি) নগরবাসীর জন্য সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা আধুনিকীকরণের লক্ষ্যে নেদারল্যান্ডসভিত্তিক প্রতিষ্ঠান ‘ম্যাক্স সোশ্যাল এন্টারপ্রাইজ’র কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নগর ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

সভায় নগরবাসীকে নিরবচ্ছিন্ন ও নিরাপদ বিশুদ্ধ পানি সরবরাহের পাশাপাশি পানি ব্যবস্থাপনা আধুনিকীকরণের বিভিন্ন কারিগরি দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনায় আধুনিক ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন, স্বল্পমূল্যে নগরবাসীর জন্য বিশুদ্ধ পানি সরবরাহে ওয়াটার এটিএম প্ল্যান্ট চালু এবং পরিবেশবান্ধব ও সাশ্রয়ী সোলার সিস্টেম নির্ভর পানি সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার বিষয়টি গুরুত্ব পায়।

এ সময় পানি সরবরাহ ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার, বিদ্যুৎ সাশ্রয় এবং দীর্ঘমেয়াদে টেকসই পানি ব্যবস্থাপনা গড়ে তোলার সম্ভাব্য বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় হয়।

সভায় বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার, প্রধান প্রকৌশলী মো. হুমায়ুন কবির, পানি সরবরাহ বিভাগের প্রধান ও নির্বাহী প্রকৌশলী ওমর ফারুকসহ সিটি করপোরেশনের বিভিন্ন শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ম্যাক্স সোশ্যাল এন্টারপ্রাইজের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় সংশ্লিষ্টরা জানান, আধুনিক প্রযুক্তিনির্ভর ও পরিবেশবান্ধব পানি সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে নগরবাসীর জন্য নিরাপদ পানি সরবরাহ আরও সহজ ও টেকসই করার সুযোগ রয়েছে। এ লক্ষ্যে সম্ভাব্য কারিগরি ও বাস্তবায়নযোগ্য উদ্যোগগুলো নিয়ে পরবর্তী পর্যায়ে আরও আলোচনা করা হবে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পুকুরপাড়ে মিলল ড্রামভর্তি দেশীয় মদ, বাবা-ছেলে আটক
পটুয়াখালীর গলাচিপায় পুকুরপাড়ের গর্তে লুকিয়ে রাখা ড্রামভর্তি প্রায় ২০০ লিটার দেশীয় মদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রাব্বি নামে এক যুবক এবং তার বাবা আল আমিনকে আটক করা হয়েছে।
পুকুরপাড়ে মিলল ড্রামভর্তি দেশীয় মদ, বাবা-ছেলে আটক
ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কেটে হত্যার চেষ্টা
মানিকগঞ্জে নিষিদ্ধ সংগঠন জেলা ছাত্রলীগের উপ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক বশিরকে হত্যার উদ্দেশ্যে দুই হাত ও দুই পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে।
ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কেটে হত্যার চেষ্টা
তায়িফাকে হত্যার পর বাক্সে লুকিয়ে রাখেন ফুফু
বান্দরবানে নিখোঁজের কয়েক ঘণ্টা পর একটি বাক্স থেকে তায়িফা সুলতানা (৩) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির ফুফু নার্গিস সুলতানাকে (৪৯) গ্রেপ্তার করা হয়েছে।
তায়িফাকে হত্যার পর বাক্সে লুকিয়ে রাখেন ফুফু
বাড়ির পাশের গাছ থেকে প্রবাসী যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
কিশোরগঞ্জের ভৈরবে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক প্রবাসী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বাড়ির পাশের গাছ থেকে প্রবাসী যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ধর্ষণে অন্তঃসত্ত্বা ১৩ বছরের স্কুলছাত্রী, বৃদ্ধের যাবজ্জীবন
জয়পুরহাটের পাঁচবিবিতে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৩) ধর্ষণের মামলায় হামিদুল শেখ (৫৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা- অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
ধর্ষণে অন্তঃসত্ত্বা ১৩ বছরের স্কুলছাত্রী, বৃদ্ধের যাবজ্জীবন
আরও পড়ুন
খালেদা জিয়ার স্মৃতিবিজড়িত নিমগাছ রক্ষায় বিসিসির উদ্যোগ
বৃক্ষরোপণ শেষে নারী চালকের রিকশায় চড়লেন বিসিসি প্রশাসক
বরিশাল সিটি করপোরেশনে চাকরি পেলেন তৃতীয় লিঙ্গের অভি