ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

খুলনার সন্ত্রাসীদের বিচিত্র নাম আর বিচিত্র সব অপরাধ

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ পিএম
ছবি: সংগৃহীত

খুলনার সন্ত্রাসীদের কারও নাম ‘গ্রেনেড বাবু’, কারও ‘ট্যাংকি শাওন’। কেউ ‘চিংড়ি পলাশ’, কেউ ‘বেজি আলামিন’, আবার কারও পরিচয় ‘গলাকাটা রাজু’। মূল নাম ছাপিয়ে এসব ডাকনামই যেন তাদের পরিচয়ের বড় অংশ। মহল্লা থেকে অপরাধের আড্ডা, পুলিশের নথি থেকে মামলার কাগজ— সবখানেই আসল নামের চেয়ে এসব নামই বেশি উচ্চারিত হয়।

এসব নামের পেছনেও রয়েছে আলাদা গল্প। কোনোটি হত্যাকাণ্ডের ধরন থেকে, কোনোটি চাঁদাবাজির অভিযোগে, আবার কোনোটি এসেছে শৈশবের ডাকনাম থেকে।

খুলনা মহানগর ও আশপাশে তালিকাভুক্ত ১৮১ সন্ত্রাসীর তৎপরতা নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। পুলিশের প্রতিবেদনে রনি চৌধুরী ওরফে গ্রেনেড বাবুর বি-কোম্পানি, শেখ পলাশের পলাশ গ্রুপ, ট্যাংকি শাওন গ্রুপসহ কয়েকটি গ্রুপের নাম এসেছে।

ট্যাংকি শাওন: শেখ সাইদুর রহমান শাওন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পাশে পূজাখোলায় এক যুবককে হত্যার পর লাশ সেপটিক ট্যাংকে ঢুকিয়ে রাখার ঘটনায় তার নাম আলোচনায় আসে। এরপরই যুক্ত হয় ‘ট্যাংকি’ নামটি। বর্তমানে তিনি কারাগারে।

গ্রেনেড বাবু: রনি চৌধুরী ওরফে বাবু। পুলিশের নথি অনুযায়ী, ২০০৪ সালে খুলনা সিটি করপোরেশনের তৎকালীন মেয়র শেখ তৈয়েবুর রহমানের গাড়িতে গ্রেনেড হামলার পর তার নামের সঙ্গে ‘গ্রেনেড’ যুক্ত হয়। তার সঙ্গে যুক্ত বলে আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে যে নেটওয়ার্কের কথা বলা হয়, সেটির নাম ‘বি-কোম্পানি’।

স্থানীয় সূত্রের দাবি, দাউদ ইব্রাহিমের ‘ডি-কোম্পানি’র আদলে নামটি নেওয়া হয়েছে। ২০২৬ সালের জুনে তার বাড়িতে যৌথবাহিনীর অভিযান চালানোর খবর প্রকাশিত হয়।

চিংড়ি পলাশ: পলাশ তালুকদার। র্যাবের ভাষ্য অনুযায়ী, খুলনা ও আশপাশের চিংড়ি ঘের মালিকদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। চাঁদা না দিলে ভয়ভীতি, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং ব্যবসায়ীদের তুলে নিয়ে মারধরের অভিযোগও রয়েছে। ঘেরকেন্দ্রিক কর্মকাণ্ডের কারণে পরিচিতি পেয়েছেন ‘চিংড়ি পলাশ’ নামে।

বেজি আলামিন: দিঘলিয়ার তালিকাভুক্ত সন্ত্রাসী আলামিন। ২৬ সেপ্টেম্বর জেলা গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে দুটি হত্যা, একটি দস্যুতা ও একটি সাধারণ মামলা রয়েছে বলে জানিয়েছেন দিঘলিয়া থানার ওসি সানোয়ার হুসাইন মাসুম। তার ভাষ্য, ছোটবেলায় দুষ্টুমি ও ধূর্ততার কারণে বন্ধুরা আলামিনকে ‘বেজি’ নামে ডাকত।

গলাকাটা রাজু: রাজু মুন্সি। ২০১৭ সালের ১৪ জানুয়ারি আমতলা মোড়ের কলেজ শিক্ষক চিত্তরঞ্জনের বাড়িতে ডাকাতির ঘটনায় তিনি জড়িত ছিলেন। ডাকাতির সময় চিত্তরঞ্জনকে হাত-পা ও মুখ বেঁধে হত্যা করা হয়। এ ঘটনায় হত্যা ও ডাকাতির মামলা হয়। ওই ঘটনাতেই রাজুর সঙ্গে স্থায়ীভাবে যুক্ত হয় ‘গলাকাটা’ নামটি।

এ ছাড়া খুঁড়িয়ে হাঁটেন বলে ‘ঠুণ্ডা শামীম’, গায়ের রং কালো বলে ‘কালা রাজু’, ব্ল্যাকে মালামাল বেচাকেনা করতেন বলে ‘ব্ল্যাক রাজু’, ঢাকার বাসিন্দা হওয়ায় ‘ঢাকাইয়্যা শামীম’, পালসার গাড়ি চুরি করতেন বলে ‘পালসার সোহেল’, ব্লেড দিয়ে ছিনতাই করতেন বলে ‘ব্লেড বাবু’ এবং ‘কাউয়া মিরাজ’ নামেও পরিচিত রয়েছেন অনেকে।

কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এম শাকিলুজ্জামান গণমাধ্যমকে বলেন, সন্ত্রাসীদের অপরাধমূলক কর্মকাণ্ডের ধরনের সঙ্গে বিশেষণ যুক্ত হয়ে এসব নামের সৃষ্টি হয়েছে। পরে মানুষ এসব নামেই ডাকতে শুরু করে। অনেক সময় নিজেরাও প্রতিষ্ঠিত হওয়ার জন্য এসব নাম যুক্ত করে নেয়।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘আব্বা’ ডেকেও রেহাই পেলেন না ছাত্রদল নেতা
পটুয়াখালীর মহিপুরে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে মারধর ও নির্যাতনের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মহিপুর থানা সদর ইউনিয়নের ছাত্রদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মেহেদী হাসান ফারুক।
‘আব্বা’ ডেকেও রেহাই পেলেন না ছাত্রদল নেতা
শিশুর ‘অপূরণীয় ক্ষতি’ করে জিন দিয়ে মেরে ফেলার ভয় দেখান শিক্ষক
হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় একটি কওমি মাদরাসায় ধর্মীয় শিক্ষা দেওয়ার কথা বলে এক স্কুলছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় মাওলানা সাদেকুল ইসলাম (৩৫) নামে ওই শিক্ষককে আটক করেছে পুলিশ।
শিশুর ‘অপূরণীয় ক্ষতি’ করে জিন দিয়ে মেরে ফেলার ভয় দেখান শিক্ষক
সাজেকে ইউপিডিএফ-জেএসএসের সংঘর্ষে শিশু গুলিবিদ্ধ
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপিডিএফ (প্রসীত) ও জেএসএস (সন্তু লারমা) সমর্থিত সশস্ত্র দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে গুলিবিদ্ধ হয়েছে সঞ্জিতা ত্রিপুরা (৯) নামে এক শিশু।
সাজেকে ইউপিডিএফ-জেএসএসের সংঘর্ষে শিশু গুলিবিদ্ধ
শেখ হাসিনার জন্মদিনের কেক ওসির জন্য রেখে গেলেন ছাত্রলীগের নেতাকর্মীরা!
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও ছাত্রদলের নেতাকর্মীদের জন্য থানার কাছেই একটি কেক রেখে গেছেন নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। যদিও সদর থানা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এআই দিয়ে বানানো ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে।
শেখ হাসিনার জন্মদিনের কেক ওসির জন্য রেখে গেলেন ছাত্রলীগের নেতাকর্মীরা!
সোনারগাঁয় ২ ভুয়া এসআরবি সদস্য গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সোনারগাঁয় মেঘনা টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) পরিচয়দানকারী দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে  পোশাক (কটি), ওয়াকিটকি, হ্যান্ডকাফ ও একটি মোটরসাইকেলসহ নানা সরঞ্জাম উদ্ধার করা হয়।
সোনারগাঁয় ২ ভুয়া এসআরবি সদস্য গ্রেপ্তার
আরও পড়ুন
মাদরাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, এবার সহকারী জজ হলেন আব্দুল্লাহ
পাইকগাছায় ৪৮ ঘণ্টায় ১৪ জন আটক, চুরি যাওয়া ট্রাক উদ্ধার
‘ডেভিড ইমনের নতুন সংস্করণ’ ডেভিড জিহাদ আটক
মাছের ঘেরে পড়েছিল বাপ্পি, ঘাড়ের ডান পাশে গুলি ও মাথায় আঘাতের চিহ্ন