ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

‘বোরকা পরে যারা নারায়ণগঞ্জ থেকে পা‌লি‌য়ে‌ছে, তারা আর দেশে আস‌তে পার‌বে না’

সোনারগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ পিএম
ছবি: আরটিভি

​নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজিব বলেছেন, যারা বোরকা পরে এই নারায়ণগঞ্জ থেকে পালিয়েছেন, তারা আর কোনোদিন এদেশে আসতে পারবেন না। যুবদলসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে এ দেশের মানুষের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও যেকোনো ধরনের অরাজকতা মোকাবিলায় সম্মুখ যোদ্ধা হিসেবে থাকবেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কাঁচপুর এলাকায় সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্য ও চক্রান্তের প্রতিবাদে আয়োজিত এক বিশাল বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে খায়রুল ইসলাম সজিব বিএনপি ও অঙ্গসংগঠনের অবস্থান কঠোরভাবে তুলে ধরে বলেন, আমাদের নেতা তারেক রহমান চরম ধৈর্য ধারণ করে এই দেশকে বিশ্বদরবারে নতুন রূপে তুলে ধরার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও দেশের কিছু চক্রান্তকারী এই সুযোগ নিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টি এবং আমাদের নেতাকে বিতর্কিত করার পাঁয়তারা করছে।

​তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ধৈর্যের বাঁধ ভেঙে গেলে এবং তারা মাত্র এক ঘণ্টার জন্য রাজপথে নামলে চক্রান্তকারীদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে।

​বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন কাঁচপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোমেন খান, সোনারগাঁ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেল, যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুবেল হুসাইন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক হযরত আলী রানা, পিয়ার হোসেন নয়ন, সোহেল রানা, রাকিব হাসান ও আবু সালেহ মুসা প্রমুখ।

সমাবেশ শেষে এক গণমিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজ প্রদক্ষিণ করে কাঁচপুর বাস টার্মিনালে গিয়ে সমাপ্ত হয়।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সিরাজগঞ্জে গাড়িচাপা দিয়ে দুজনকে হত্যার ঘটনায় বাবা-ছেলে গ্রেপ্তার
সিরাজগঞ্জের সলঙ্গায় মহাসড়কে গাড়িচাপা দিয়ে দুজনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিরাজগঞ্জে গাড়িচাপা দিয়ে দুজনকে হত্যার ঘটনায় বাবা-ছেলে গ্রেপ্তার
কচুয়ায় বিদ্যালয়ের পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত
চাঁদপুরের কচুয়ার ওবায়েদুল হক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি, শিক্ষক ও সংশ্লিষ্টদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
কচুয়ায় বিদ্যালয়ের পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত
কালিগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটি এবং চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইএনও) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
কালিগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আলেয়ার সেপ্টেম্বরের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি, মাগুরায় তোলপাড়
২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার বিল এসেছে মাগুরার এক গ্রাহকের নামে।
আলেয়ার সেপ্টেম্বরের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি, মাগুরায় তোলপাড়
শিক্ষার মানোন্নয়নে কচুয়ায় অভিভাবক সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা প্রদান
শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করা এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নকে সামনে রেখে চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মাসিক সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষার মানোন্নয়নে কচুয়ায় অভিভাবক সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা প্রদান
আরও পড়ুন
আত্মগোপনে থাকা আওয়ামীপন্থি ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
শেখ হাসিনার জন্মদিনে কেক কাটতে গিয়ে তিন নারীসহ আটক ৭
সোনারগাঁওয়ে ট্রলারডুবি: ৪ দিন পর নিখোঁজ হেলাল উদ্দিনের মরদেহ উদ্ধার
মেডিকেল ভিসা নিয়ে ভারতে যাচ্ছিলেন আ.লীগ নেতা, অতঃপর...