ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

ছাত্রীকে উত্ত্যক্ত করতে স্কুলের গেটে কিশোর, অতঃপর...

জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ পিএম
ছবি: আরটিভি

শরীয়তপুরের জাজিরায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে এক কিশোরকে কান ধরে উঠবস করানোর পর মাথা ন্যাড়া করে ছেড়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এ সংক্রান্ত কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বিকেনগর ইউনিয়নের বড় কৃষ্ণ নগর পাবলিক উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ওই বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে উত্ত্যক্ত করছিল অভিযুক্ত কিশোর। সম্প্রতি বিষয়টি ভুক্তভোগী শিক্ষার্থী বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য রাজ্জাক মাদবরকে জানায়। এর পরিপ্রেক্ষিতে তিনি বিষয়টি নিষ্পত্তির উদ্যোগ নেন। মঙ্গলবার দুপুরে ওই কিশোর বিদ্যালয়ের গেটের সামনে গেলে স্থানীয় লোকজনের উপস্থিতিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

এ সময় তার ওপর শারীরিক নির্যাতন চালানো হয় বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।

পরবর্তীতে রাজ্জাক মাদবরের নেতৃত্বে ওই কিশোরকে কান ধরে উঠবস করানো হয়। একপর্যায়ে তার মাথা ন্যাড়া করে ভবিষ্যতে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার শর্তে ছেড়ে দেওয়া হয়।

এদিকে ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। একশ্রেণির মানুষ মনে করছেন, বখাটেপনা রোধে এ ধরনের কঠোর পদক্ষেপ অন্যদের জন্য দৃষ্টান্ত হতে পারে। তবে আইন নিজের হাতে তুলে নেওয়ার বিষয়টি নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।

অভিযোগের বিষয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য রাজ্জাক মাদবর বলেন, এক ছাত্রীকে উত্ত্যক্ত করার সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ার পর তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে স্থানীয়দের উপস্থিতিতে তাকে কান ধরে উঠবস করানো হয় এবং মাথা ন্যাড়া করে ছেড়ে দেওয়া হয়।

আইনগত ব্যবস্থা না নিয়ে নিজে শাস্তি দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অভিযুক্ত কিশোর ও ভুক্তভোগী ছাত্রীর পরিবারের সদস্যদের উপস্থিতিতেই বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হয়েছে।

এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ্ আহাম্মদ জানান, বিষয়টি সম্পর্কে আমি এখনও অবগত নই। সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চার দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে
সুন্দরবনে বনদস্যুদের হাতে অপহৃত ২১ জেলের চার দিন পার হলেও এখনও তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। জিম্মি জেলেরা কোথায় এবং কী অবস্থায় রয়েছেন, সে সম্পর্কেও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। 
চার দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে
মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার
ছোটোবেলা থেকেই ক্রিকেটের প্রতি ছিল অদম্য ভালোবাসা। সকাল-বিকেল টেপ টেনিস বল হাতে মাঠে ছুটে বেড়ানো ছিল নিত্যদিনের অভ্যাস।
মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার
খাল সংস্কারের আংশিক কাজ করেই ৩০ লাখ টাকার বিল উত্তোলন
লক্ষ্মীপুর সদর উপজেলায় খাল সংস্কারের কাজ আংশিক করেই ৩০ লাখ ৩ হাজার ৫৩৬ টাকার পুরো বিল নেওয়ার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। সরেজমিনে খালের বিভিন্ন অংশে দীর্ঘদিনের পলি-ময়লা পড়ে থাকতে দেখা গেছে। অভিযোগ রয়েছে, খননের পাশাপাশি পাড় সংস্কার, বেড ব্লক ও টিবিএম নির্মাণের কাজও অসম্পূর্ণ রয়েছে।
খাল সংস্কারের আংশিক কাজ করেই ৩০ লাখ টাকার বিল উত্তোলন
কচুয়ার হাসপাতালেই সফল অ্যান্টিভেনম প্রয়োগ
চাঁদপুরের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে সাপে কাটা এক শিশুকে তাৎক্ষণিকভাবে অ্যান্টি-স্নেক ভেনম (এএসভি) প্রয়োগ করা হয়েছে। হাসপাতালের চিকিৎসকদের দ্রুত পদক্ষেপ ও সময়োপযোগী ব্যবস্থাপনায় শিশুটির প্রাণ রক্ষা এবং উন্নত চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হয়েছে।
কচুয়ার হাসপাতালেই সফল অ্যান্টিভেনম প্রয়োগ
সিরাজগঞ্জে গাড়িচাপা দিয়ে দুজনকে হত্যার ঘটনায় বাবা-ছেলে গ্রেপ্তার
সিরাজগঞ্জের সলঙ্গায় মহাসড়কে গাড়িচাপা দিয়ে দুজনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিরাজগঞ্জে গাড়িচাপা দিয়ে দুজনকে হত্যার ঘটনায় বাবা-ছেলে গ্রেপ্তার
আরও পড়ুন
স্ত্রী বাড়িতে না থাকায় কিশোরীকে ঘরে নিয়ে ধর্ষণ: সেই আসামির মৃত্যুদণ্ড
বাড়ির পাশের গাছ থেকে প্রবাসী যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু
বন্ধুর বিয়েতে বাংলাদেশে এসে মুগ্ধ ৪ মালয়েশীয় নাগরিক