ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

পাহাড়ে এসে হতাশ হয়ে ফিরছেন পর্যটকরা

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ : ০৬ মে ২০১৮, ০৩:৫৭ পিএম

সারাবছরই কমবেশি পর্যটকের আনাগোনা থাকে পার্বত্য জেলা রাঙামাটিতে। গত মাসের শেষের দিকে টানা ছুটির কারণে লোকজনের আনাগোনা বেড়েছিল। রমজানের আগে পর্যটকের আনাগোনা বাড়ায় বেশ সন্তুষ্ট ছিলেন পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত সংশ্লিষ্টরা।

ধারণা করা হয়েছিল রমজানের আগ পর্যন্ত এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। কিন্তু হঠাৎ পাহাড়ের পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় তাদের সে আশায় যেন ছাই পড়লো।

রোববার সরেজমিনে পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুতে গিয়ে কথা হয় দেশের বিভিন্ন স্থান থেকে রাঙামাটিতে বেড়াতে আসা পর্যটকদের সঙ্গে। কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধু কিংবা কেউ এসেছেন অফিসের সহকর্মীদের নিয়ে। কারো কারো পরিকল্পনা ছিল রাঙামাটি হয়ে সাজেক কিংবা বান্দরবানে ঘুরতে যাবেন। কিন্তু হঠাৎ হরতালের মত কর্মসূচী ঘোষণা হওয়ায় বিপাকে পড়েছেন এসব পর্যটক। অনেকটা হতাশ হয়েই তাই ফিরে যেতে হচ্ছে তাদের।

ঢাকা থেকে রাঙামাটিতে আসা মিশকাত জাহান বলেন, ‘আমি একটি বেসরকারি ফার্মে জব করি, পরিবার-পরিজন নিয়ে তিনদিনে জন্য শনিবার বিকেলে রাঙামাটি এসেছি। ভাবলাম তিনদিন রাঙামাটিতেই কাটাবো। কিন্তু হঠাৎ হরতালের কথা শুনে চলে যেতে হচ্ছে আগেভাগেই। মনটা খারাপ হয়ে গেল।

--------------------------------------------------------
আরও পড়ুন : বরিশালে এগিয়ে মেয়েরা
--------------------------------------------------------

দিনাজপুর থেকে আসা ব্যবসায়ী রফিকুজ্জামান বলেন, কিছু ব্যবসায়ী বন্ধু মিলে ঘুরতে এসেছিলাম তিন পার্বত্য জেলায়। রোববার সাজেক যাওয়ার প্ল্যান ছিল। কিন্তু হরতালের কারণে আর যাওয়া হলো না। তাই ফিরে যাচ্ছি সবাই।

খুলনা বাগেরহাট থেকে সস্ত্রীক হানিমুনে আসা জিয়াউর হক বলেন, বিয়ে করেছি একমাস হলো। নববধূকে নিয়ে হানিমুনে আসলাম রাঙামাটিতে। সাজেকসহ তিন পার্বত্য জেলায় সপ্তাহ খানেক বেড়ানোর পরিকল্পনা ছিল। কিন্তু হঠাৎ হরতালের কথা শুনে রাতেই ফিরে যাওয়ার কথা ভাবছি। নববধূকে নিয়ে প্রথম ট্যুরেই এমনটা হবে ভাবিনি।

সিলেটের একটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রায় শতাধিক কর্মকর্তা-কর্মচারীরা দুদিনের বার্ষিক সফর হিসেবে রোববার সকালেই রাঙামাটি আসেন। প্রতিষ্ঠানের জিএম শামসুজ্জামান হায়দার জানান, সকালে রাঙামাটি এসেই জানতে পারলাম কাল সোমবার থেকে হরতাল। তাই তড়িঘড়ি করে ফিরে যেতে হচ্ছে। সবার মনটাই খারাপ হয়ে গেল।

একই আক্ষেপ পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত সংশ্লিষ্ট সকলের। হোটেল নাদিশার ম্যানেজার মো. জাহেদ জানান, রমজানের আগে কিছু লোকজন আসা শুরু করেছিল। সোমবার ও মঙ্গলবার দুটি গ্রুপের বুকিং ছিল আমার এখানে। কিন্তু হঠাৎ হরতালের কর্মসূচী ঘোষণা হওয়ায় সে দুটো বুকিং বাতিল করেছেন তারা।

হোটেল হিল প্রিন্স’র ব্যবস্থাপক নেছার আহমেদ বলেন, কয়েকটা রুম বুকিং ছিল। কিন্তু হঠাৎ হরতালের কারণে প্রায় সবাই রুম ছেড়ে দিয়েছে।

পর্যটন বোট ঘাট ইজারাদার রমজান আলী বলেন, রাঙামাটিতে হঠাৎ হরতালের মত কর্মসূচী ঘোষণা হওয়ায় বিপাকে পড়তে হয়েছে। কিছু পর্যটক আসছিল। হরতালের কারণে সেই ব্যবসায় আবার ভাটা পড়ল। তা আর হল না। দুদিন অলস বসে থাকা ছাড়া উপায় নেই।

রাঙামাটি পর্যটন করপোরেশন ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়া বলেন, রাঙামাটি পর্যটন করপোরেশনের মোটেলের রুম প্রায় সময় বুকিং থাকে। সোমবার-মঙ্গলবার হরতালের ঘোষণার কারণে কিছু অগ্রিম বুকিং বাতিল হয়েছে। আর কিছু গেস্ট ইতোমধ্যে বুকিং বাতিল করে চলে গেছেন। এরকম হরতাল-অবরোধের কর্মসূচীর কারণে স্বাভাবিকভাবেই সমস্যায় পড়তে হয়।

আরও পড়ুন :

এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই পক্ষের সংঘর্ষের সময় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সৈয়দ মোহাম্মদ দাউদ সম্রাট (৩৮)। আজ সোমবার বিকেলে সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দাউদ পৌরসভার মধ্য মহদেবপুর ৪নং ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ মোহাম্মদ আবুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড দিয়ে দাউদ সম্রাট বিকেলে সহযোগীদের নিয়ে যাওয়ার সময় তার প্রতিপক্ষ তাকে কুপিয়ে গুরুতর আহত করে। দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় তার দুই সহযোগীও আহত হয়। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, বিকেল ৫টার দিকে কলেজ এলাকায় দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দাউদ সম্রাট নামে এক যুবলীগ নেতা খুন হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। আরএস/পি
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
বিএনপি-জামায়াত নির্বাচনে পরাজিত হলে ফলাফল মানে না। যুক্তি ছাড়াই পুনঃনির্বাচনের দাবি তোলে। এটাই তাদের ইতিহাস। বললেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। সোমবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা ডাক বাংলো বাসভবনে কুষ্টিয়া-২ আসন থেকে নৌকা প্রতীকে বিজয়ী হওয়ার পর শুভেচ্ছা গ্রহণকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ইনু বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি-জামায়াতের রাজনৈতিক বিদায়ঘণ্টা বেজে গেছে। এবার জাতীয় পতাকা হাতে গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ মাথা উঁচু করে এগিয়ে যাবে। যেভাবে ভোটের মাধ্যমে দেশবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত ঐক্যফ্রন্টকে প্রত্যাখ্যান করেছে জনগণ। এসময় ইনু আরও বলেন, বিপুল বিজয়ের মাধ্যমে দেশবাসী যে দায়িত্ব শেখ হাসিনা ও আমাদেরকে দিয়েছে সেই দায়িত্ব পালনে উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে হবে। রাজনৈতিক শান্তি বজায় রাখতে হবে। বৈষম্য-দুর্নীতি রোধ করতে সুশাসনের জন্য আরও শক্ত হাতে কাজ করব। কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হওয়ার জন্য বিভিন্ন মহল থেকে দেওয়া ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন হাসানুল হক ইনু। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরএস/পি
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
নওগাঁ-৫ (সদর) আসনের নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন বিপুল ভোটে জয়ী হবার পর তার নিকটতম ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুকে মিষ্টি খাওয়ান। আজ সোমবার বিকেলে নওগাঁ-৫ আসনের নবনির্বাচিত নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুর বাসায় গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। একে অপরকে মিষ্টি খাওয়ান এবং কুশল বিনিময় করেন। এ সময় তারা দুইজনই নওগাঁর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। এ সময় নওগাঁ জেলা আওয়ামী লীগ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। নিজাম উদ্দিন জলিল জন আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আবদুল জলিলের ছেলে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাদের মধ্যে কম বয়সী প্রার্থী হলেন তিনি। আরএস/পি
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
বাগেরহাটে ডোবা থেকে ৮ মাস বয়সী এক অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।    গতকাল রোববার রাত ১১টার দিকে বাগেরহাট পৌর শহরের মনিকা সিনেমা হলের সামনের একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে বাগেরহাট মডেল থানা পুলিশ। শিশুটি ছেলে সন্তান বলে জানায় পুলিশ।   বাগেরহাট মডেল থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ডোবা থেকে অজ্ঞাত পরিচয় আনুমানিক আট মাস বয়সী একটি ছেলে শিশুর মরদেহ উদ্ধার করে।  তিনি বলেন, শিশুটির শরীরে ইট বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, অপরাধীরা শিশুটিকে হত্যার পর ইটের সঙ্গে বেঁধে পানিতে ফেলে দেয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আরএস/এসএস
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
পূর্ব বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন।  সোমবার বিকেলে ৪টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  নাসিরনগর থানার ওসি সাজিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এসএস 
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
আরও পড়ুন
মিশরে বোমা বিস্ফোরণে তিন ভিয়েতনামি পর্যটকসহ স্থানীয় গাইড নিহত
সিকিমে আটকে পড়া তিন হাজার পর্যটককে উদ্ধার করল সেনাবাহিনী
ভারতীয়দের জন্য তাজমহলের টিকিটের মূল্য ৪০০ শতাংশ বাড়ানো হয়েছে
সবচেয়ে বেশি পর্যটক আসেন যে দেশে