ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

৫ বছর ধরে বাঁশ দিয়ে অরক্ষিত রেল ক্রসিং পাহারায় ভ্যানচালক

স্টাফ রিপোর্টার (ঠাকুরগাঁও), আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ পিএম
বাঁশরে ব্যারিয়ার দিয়ে রেল ক্রসিং পাহারা দিচ্ছেন ইসলাম : ছবি আরটিভি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৫ বছর ধরে বাঁশরে ব্যারিয়ার দিয়ে রেল ক্রসিং পাহারা দিচ্ছেন ইসলাম নামে এক ভ্যান চালক। কোনো প্রাতিষ্ঠানিক দায়িত্ব নয়, কবেল মানুয়ের জীবন বাঁচানোর তাগিদেই এ কাজ করছেনে তিনি। তার বাড়ি ঐ রেল ক্রসিং সংলগ্ন এলাকায়।

ইসলাম জানায়, পীরগঞ্জ রেল স্টেশনের উত্তরে উপজেলা ভুমি অফিসের পশ্চিমে পৌর শহরের জগথায় ব্যস্ততম অরক্ষিত রেল ক্রসিং-এ ২০২১ সালে ট্রেনে কাটা পড়ে জেলা জজ শীপের দুই র্কমচারীর মৃত্যু হয়। নিজ চোখে সেই দুর্ঘটনা প্রত্যক্ষ্য করেন তিনি। এ রেল ক্রসিংয়ে কোন গেটম্যান না থাকায় এ দুর্ঘটনা ঘটে। তখন থেকে ঐ রেল ক্রসিংয়ে বাঁশরে ব্যারিয়ার তৈরি করে নিয়মিত গেট কিপারের দায়িত্ব পালন করে আসছেন তিনি। জীবিকার তাগিদে ভ্যানগাড়ি নিয়ে এলাকার বাইরে গেলে বাড়ির লোকজন অথবা স্থানীয়রা সেই দায়িত্ব পালন করেন। তার এ উদ্যোগের কারণে গত ৫ বছরে এ রেল ক্রসিংয়ে কোন দুর্ঘটনা ঘটেনি।

তিনি আরো জানান, স্বেচ্ছাশ্রমে আর কত দিন এ দায়িত্ব পালন করবেন। সমস্যার স্থায়ী সমাধানে এখানে একজন গেটম্যান নিয়োগ করা জরুরি হয়ে পড়েছে। স্থানীয়দেরও দাবি একই রকম।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলী, হৃদয় ও প্রফুল্ল কুমার সহ বেশ কয়েকজন জানান, এটি শহরের একটি ব্যস্ততম রেলক্রসিং। শত শত যানবাহন এখান দিয়ে চলাচল করে। অথচ এখানে কোন গেটম্যান নাই। এটা হয় না। এখানে একজন স্থায়ী গেটম্যান চাই।

পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা জানান, ভ্যান চালক ইসলাম অভাবের মধ্যেও মানুষের জীবন বাঁচানোর জন্য স্বেচ্ছায় ৫ বছর ধরে রেল ক্রসিং পাহারা দিচ্ছেন। এটা নজিরবিহীন।

এ বিষয়ে পীরগঞ্জ রেল স্টেশন মাষ্টার সোহরাব হোসেন জানান, এ লাইনে প্রতদিনি ৫টি আন্তনগর এবং ১টি কমিউটার ট্রনে চলাচল করে। জীবনের ঝুঁকি নিয়ে এক ব্যক্তি বাঁশের ব্যরিয়ার দিয়ে জগথা এলাকায় স্বেচ্ছায় রেলক্রসিং পাহারা দিচ্ছেন এটা তিনি জানেন এবং বিষয়টি উদ্ধতন কতৃপক্ষকে জানানো হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার জানান, বিষয়টি উপর মহলে জানানো হবে। গেটম্যান নিয়োগ না হওয়া পর্যন্ত স্থানীয়ভাবে ইসলামকে সহযোগীতা করা যায় কি না সে বিষয়ে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলবেন।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ছাত্রলীগ নেতার রগ কাটার নেপথ্যে কিশোর গ্যাংয়ের আধিপত্য
মানিকগঞ্জে নিষিদ্ধ সংগঠন জেলা ছাত্রলীগের উপ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক বশিরকে হত্যার উদ্দেশ্যে তার হাত-পায়ের রগ কেটে দেওয়ার ঘটনায় দায়ের করা মামলাটি তদন্ত করছে ডিবি পুলিশ।
ছাত্রলীগ নেতার রগ কাটার নেপথ্যে কিশোর গ্যাংয়ের আধিপত্য
প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি, আটক শিক্ষক 
ক্লাস চলাকালে তিনি সম্প্রতি জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া ভাষণের প্রসঙ্গ তুলে তার বাংলা উচ্চারণ নিয়ে মন্তব্য করেন।
প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি, আটক শিক্ষক 
ভালুকায় পৃথক স্থান থেকে ৪ মরদেহ উদ্ধার
ময়মনসিংহের ভালুকায় পৃথক স্থান থেকে চার জনের মরদেহ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার খারুয়ালী ও উথুরা ইউনিয়নের বনগাঁও গ্রাম থেকে ওই মরদেহগুলো উদ্ধার করা হয়।
ভালুকায় পৃথক স্থান থেকে ৪ মরদেহ উদ্ধার
স্কুল ফিডিংয়ের দুধ চুরি করে খেলেন তিন বন্ধু, শোকজ নোটিশ পেলেন প্রধান শিক্ষক
পিরোজপুরের নেছারাবাদে স্কুল ফিডিং কার্যক্রমে শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত ৩০ প্যাকেট দুধ চুরির ঘটনা ঘটেছে।
স্কুল ফিডিংয়ের দুধ চুরি করে খেলেন তিন বন্ধু, শোকজ নোটিশ পেলেন প্রধান শিক্ষক
আবাসিক হোটেলে মিলল সেই দুই মাদরাসাছাত্রী
কুমিল্লার চৌদ্দগ্রামে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়া দুই কিশোরীকে কক্সবাজার থেকে উদ্ধার করেছে পুলিশ।
আবাসিক হোটেলে মিলল সেই দুই মাদরাসাছাত্রী