ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

ময়মনসিংহে অটোরিকশার ওপর উঠে গেল বাস, একসঙ্গে ঝরল ৭ প্রাণ

আরটিভি নিউজ

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬, ০২:৩৫ পিএম
ময়মনসিংহের গন্দ্রপা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত অটোরিকশার ওপর উঠে যায় ঢাকাগামী এক বাস। ছবি: সংগৃহীত

ভয়াবহ এক দুর্ঘটনা ঘটেছে ময়মনসিংহে। সিএনজিচালিত একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারানো আরেকটি বাসের নিচে চাপা পড়ে একসঙ্গে প্রাণ গেছে শিশুসহ ৭ জনের।

শুক্রবার (২ অক্টোবর) দুপুরে নগরীর আকুয়া বাইপাসের গন্দ্রপা এলাকায় ঘটে মর্মান্তিক এ দুর্ঘটনা।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর দেড়টার দিকে জামালপুর থেকে ঢাকাগামী রাজীব পরিবহনের একটি বাস আকুয়া বাইপাস সড়কের গন্দ্রপা এলাকায় পৌঁছায়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত একটি সিএনজিচালিত অটোরিকশার ওপর উঠে যায়। এতে অটোরিকশায় থাকা ৭ জন ঘটনাস্থলেই নিহত হন।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। দুর্ঘটনার কারণে ওই সড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সোনারগাঁয় প্রবাসীর নামে ‘অপপ্রচার’, প্রতিবাদে মানববন্ধন 
নারায়ণগঞ্জের সোনারগাঁয় হরিহরদী গ্রামের কুয়েত প্রবাসী ওসমান হোসেনের বিরুদ্ধে জমি দখলের সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইনে প্রচার করার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন হরিহরদী গ্রামের শতশত নারী পুরুষ।
সোনারগাঁয় প্রবাসীর নামে ‘অপপ্রচার’, প্রতিবাদে মানববন্ধন 
যশোরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা মুসা গ্রেপ্তার
যশোরের ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক মুসা মাহমুদকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। 
যশোরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা মুসা গ্রেপ্তার
যারা মাহফিলে বাধা দেয়, তাদের জন্মের ঠিক নেই: আমির হামজা
কুরআনের মাহফিলে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাধা দেয়, তারা মুসলমান হলেও তাদের জন্মের ঠিক নেই বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজা। 
যারা মাহফিলে বাধা দেয়, তাদের জন্মের ঠিক নেই: আমির হামজা
পালিয়ে পার পেলেন না শিশুকে চকলেটের লোভ দেখানো সমির
বাগেরহাটের মোংলায় পাঁচ বছর ছয় মাসের এক শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগে করা মামলার একমাত্র পলাতক আসামি ইয়ার মোহাম্মদ সমিরকে (৪০) সিলেট থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পালিয়ে পার পেলেন না শিশুকে চকলেটের লোভ দেখানো সমির
‘ডিসেম্বরের পরও চাকরি করতে হবে’, ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি
রাজশাহীর মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমানকে ফোন করে হুমকি দিয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা রাকায়েদ হোসেন রুকু।
‘ডিসেম্বরের পরও চাকরি করতে হবে’, ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি
আরও পড়ুন
এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ হচ্ছে, ৮০ শতাংশই নারী: জুবাইদা রহমান
চিকিৎসক তার নিজ পরিচয়ে পরিচিত হবেন, রাজনৈতিকভাবে নয়: মির্জা আব্বাস
নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, সরবরাহ ফেব্রুয়ারিতে
পাইকগাছায় ৬০৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার